মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০৭:৩৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা ঝালকাঠিতে তরুণীকে ধর্ষণের অভিযোগের মামলায় পালিত বাবাসহ দুজন গ্রেপ্তার, ভিডিও ধারন ও ছড়িয়ে দেয়ার ব্লাক মেইল! কাউখালীর জেসমিন ধর্ষণ ও হত্যার মূল আসামী  তাঁতীদল নেতা মানিক গ্রেফতার সেন্ট যোসেফ ইন্টারন্যাশনাল স্কুলে ৩ দিনব্যাপী ‘যোসেফাইট টেক কার্নিভাল’ সম্পন্ন কাউখালীতে গৃহবধূকে হত্যা ও মালামাল লুট, ঘরে মিলল বিবস্ত্র লাশ কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত ঠাকুরগাঁওয়ে সৌহার্দ্য ফার্মেসিতে চুরি হওয়া  ১৭ লাখ টাকার ওষুধ উদ্ধার হয়েছে গোবিন্দগঞ্জে গ্রেফতার ৪  হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ৮১ লিটার বিদেশি মদ জব্দ

রেমিট্যান্স প্রবাহের ক্ষেত্রে ২০২০ সালে বাংলাদেশের অবস্থান অষ্টম হবে

  • আপডেট সময় রবিবার, ১ নভেম্বর, ২০২০, ১.১৯ পিএম
  • ৩৪৪ বার পড়া হয়েছে

প্রবাসীদের পাঠানো রেমিট্যান্স প্রবাহের ক্ষেত্রে ২০২০ সালে বিশ্বের প্রথম ১০টি দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান অষ্টম হবে বলে পূর্বাভাষ দেওয়া হয়েছে বিশ্ব ব্যাংকের এক প্রতিবেদনে।

শুক্রবার প্রকাশিত বিশ্ব ব্যাংকের ওই প্রতিবেদনে বলা হয়েছে চলতি বছর শেষে বাংলাদেশের রেমিট্যান্স আহরণ দুই হাজার কোটি ডলারে দাঁড়াতে পারে। ২০২০ সালে রেমিট্যান্স প্রবাহের ক্ষেত্রে সাত হাজার ছয়শ কোটি ডলার আহরন করে সমগ্র বিশ্বে ভারত প্রথম এবং ছয় হাজার কোটি ডলার আহরণ করে চীন দ্বিতীয় অবস্থানে থাকবে বলে বিশ্ব ব্যাংকের পূর্বাভাষে বলা হয়েছে। প্রতিবেদনে বলা হয় দক্ষিণ এশিয়ার দেশ পাকিস্তান দুই হাজার চারশো কোটি ডলার আহরণ করে রেমিট্যান্স প্রবাহের ক্ষেত্রে বিশ্বের শীর্ষ ১০ দেশের মধ্যে ষষ্ঠ অবস্থানে থাকবে। বিশ্ব ব্যাংক বলেছে ২০২০ সালে সামগ্রিকভাবে বিশ্বে রেমিট্যান্স প্রবাহ কমবে সাত শতাংশ। তবে করোনা মহামারির মধ্যেও দক্ষিণ এশিয়ার দুইটি দেশের রেমিট্যান্স বাড়তে পারে যার মধ্যে বাংলাদেশের বাড়বে আট শতাংশ এবং পাকিস্তানের নয় শতাংশ। তবে দক্ষিণ এশিয়ার সর্বোচ্চ রেমিট্যান্স আহরনকারি দেশ ভারতের রেমিট্যান্স প্রবাহ এ বছর ৯ শতাংশ কমতে পারে বলে প্রতিবেদনে উল্লেখ করে বলা হয়েছে সামগ্রিকভাবে দক্ষিণ এশিয়ার রেমিট্যান্স প্রবাহ চার শতাংশ কমবে।

এদিকে বাংলাদেশ ব্যাংক বলেছে গত বৃহস্পতিবার নাগাদ তাদের বৈদেশিক মুদ্রার রিজার্ভ ৪ হাজার ১০০ কোটি ডলার ছাড়িয়েছে। করোনাকালে প্রবাসীদের পাঠানো রেমিট্যান্স ও রপ্তানি আয়ের কারণে রিজার্ভ বাড়ছে বলে দেশের কেন্দ্রীয় আর্থিক প্রতিষ্ঠানটির পক্ষ থেকে জানানো হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com