মঙ্গলবার, ১৯ মে ২০২৬, ০৩:৪২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
ভাঙ্গায় বিকল ট্রাক মেরামতের সময় বাসচাপায় বাবা-ছেলে নিহত ইলিশ সম্পদ উন্নয়ন ও ব্যবস্থাপনা প্রকল্পের কার্যক্রম পর্যালোচনা কর্মশালা অনুষ্ঠিত ঠাকুরগাঁওয়ে ঈদুল আযহা উপলক্ষে পশুর হাট ইজারাদারদের সঙ্গে মতবিনিময় সভা ঠাকুরগাঁওয়ে মাদক ব্যবসায়ী গ্রেফতার বিমানমন্ত্রী ও প্রতিমন্ত্রীর সঙ্গে বাটজা’র সৌজন্য সাক্ষাৎ,,,বিজয় দিবসে খুলছে শাহজালাল বিমানবন্দরের থার্ড টার্মিনাল জিয়া গবেষণা পরিষদের আয়োজনে মতবিনিময় সভা অনুষ্ঠিত চার সপ্তাহে হামের পরিস্থিতি স্বাভাবিক হবে: স্বাস্থ্যমন্ত্রী হামের উপসর্গে আরও ৬ শিশুর মৃত্যু, আক্রান্ত ছাড়ালো ৫০ হাজার ৫১৫৮১ জন বাংলাদেশি হজযাত্রী সৌদি আরবে পৌঁছেছেন অপরাধীকে অপরাধী হিসেবে দেখতে পুলিশের প্রতি নির্দেশ প্রধানমন্ত্রীর

প্রভাবমুক্ত বিজিএমইএ নির্বাচন : সরকারের বড় চ্যালেঞ্জ

  • আপডেট সময় শুক্রবার, ৩০ মে, ২০২৫, ৪.৫৯ এএম
  • ৭৫ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার: আগামী ৩১শে মে ২০২৫, শনিবার অনুষ্ঠিত হতে যাচ্ছে বাংলাদেশের অর্থনীতির অন্যতম চালিকা শক্তি পোষাক শিল্পের শীর্ষ সংগঠন বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতি (বিজিএমইএ)-এর ২০২৫-২০২৭ পর্ষদের নির্বাচন।

গতবছরের বিতর্কিত নির্বাচনে জয়ী সভাপতি ৫ আগস্টের পট পরিবর্তনের পরে দায়িত্বে আর ফেরেননি। ফলে অভিভাবকহীন সংগঠনটিতে সরকার কর্তৃক প্রশাসক নিয়োগের মাধ্যমে সংস্কার কার্যক্রম শেষ করে আয়োজন করা হয়েছে নির্বাচনের। বাদ দেওয়া হয়েছে ভুয়া ভোটার, বিজিএমইএ-কে করা হয়েছে রাজনৈতিক প্রভাবমুক্ত।

নির্বাচনকে কেন্দ্র করে প্রার্থী ও ভোটারদের মাঝে উৎসবের আমজে বইলেও সরকারের জন্য বড় চ্যালেঞ্জ নির্বাচনকে স্বচ্ছ, নিরপেক্ষ, অংশগ্রহণমূলক, বাধাহীন ও গ্রহণযোগ্য করা। অন্তর্বর্তীকালীন সরকারের অধীনে এরকম একটি হাই প্রোফাইল নির্বাচনের স্বচ্ছতা ও নিরপেক্ষতা সরকারের ভাবমূর্তি ও ভবিষ্যৎ নির্বাচনগুলোর গ্রহণযোগ্যতার সাথে সম্পর্কযুক্ত।

এ প্রসঙ্গে প্রার্থীদের পক্ষ থেকে বলা হয়, বিজিএমইএ’তে এবার প্রশাসকের অধীনে নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। তাই সরকারেই দায়িত্ব একটি সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষ আয়োজন নিশ্চিত করা।

উল্লেখ্য গতবারের নির্বাচনে অনিয়মের কারণে সরকার নির্বাচিত প্যানেল ভেঙে দেয়। ভোটারদের অনেকেই এবারের নির্বাচন সুষ্ঠু ও বাধাহীন হওয়া নিয়ে শংকা প্রকাশ করেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com