শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০১:০০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
বিস্ফোরক ও সন্ত্রাসবিরোধী আইনের মামলায় আজিমনগর আওয়ামী লীগ নেতা নূর ইসলাম চোকদার গ্রেফতার ভাড়া নির্ধারণের আগেই আদায় শুরু, চট্টগ্রামে গণপরিবহনে বেপরোয়া নৈরাজ্য নজরুল বর্ষে শিশু-কিশোরদের জন্য তুলতুলের ‘ছোটদের নজরুল’ শাহজালালে উড়োজাহাজের টয়লেট থেকে ৫০ স্বর্ণবার উদ্ধার পিরোজপুর পুলিশ সুপার মোহাম্মদ মনজুর আহমেদ সিদ্দিকীকে অশ্রুসিক্ত বিদায় জানালো জেলা পুলিশ ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে ৩টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মিড ডে মিলের দুধ খেয়ে হাসপাতালে ৩৪ শিক্ষার্থী ভর্তি পিরোজপুরে জিয়া মঞ্চের ৩৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শোভাযাত্রা গভীর নলকূপ নিয়ে বিরোধ, হামলা ও হুমকির অভিযোগ লক্ষ্মীপুরে নিরাপত্তাহীনতায় জাকির হোসেনের পরিবার ভাঙ্গা বাজারে দোকানের টিন কেটে দুই দোকানে চুরি নগদ টাকাসহ মালামাল লুট,ব্যবসায়িরা আতংকে ঠাকুরগাঁওয়ের হরিপুরের ভাতুড়িয়া ইউনিয়ন পরিষদ ও কমিউনিটি নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত

বেলজিয়ামে করোনাভাইরাস সংক্রমণের হার বেড়ে যাওয়ার কারণে সোমবার থেকে লকডাউন জারি

  • আপডেট সময় শনিবার, ৩১ অক্টোবর, ২০২০, ৭.৪৪ পিএম
  • ২৩২ বার পড়া হয়েছে

বিশ্বজুড়ে তাণ্ডব চালাচ্ছে প্রাণঘাতি করোনাভাইরাস। ইতোমধ্যে বিশ্বের ২১৫টি দেশ ও অঞ্চলে ছড়িয়ে পড়েছে করোনা। প্রতিদিনই বাড়ছে নতুন আক্রান্ত ও মৃতের সংখ্যা।

বেলজিয়ামে করোনাভাইরাস সংক্রমণের হার বেড়ে যাওয়ার কারণে আগামী সোমবার থেকে লকডাউন জারি করা হয়েছে। লকডাউন চলবে ডিসেম্বরের মাঝামাঝি সময় পর্যন্ত।

লকডাউনের সময় বেলজিয়ামে নিত্য প্রয়োজনীয় দোকান ছাড়া সকল দোকান বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে। এছাড়া পাবলিক প্লেসে চারজনের বেশি জমায়েত নিষিদ্ধ করা হয়েছে। পাশাপাশি দোকানগুলোতে প্রয়োজনীয় দ্রব্য সামগ্রী কেনার জন্য একজন ক্রেতাকে প্রবেশ করানোর নির্দেশ দিয়েছে বেলজিয়াম সরকার।

করোনার সংক্রমণ বেড়ে যাওয়ায় বেলজিয়ামের স্কুলগুলোতে ১৫ নভেম্বর পর্যন্ত শরতের ছুটি বাড়ানো হয়েছে। বেলজিয়ামে যে রাত্রীকালীন কারফিউ ছিল সেটি বলবৎ থাকবে বলে জানা গেছে। সেই সঙ্গে পানশালা এবং রেস্টুরেন্ট বন্ধ রাখারও নির্দেশ দিয়েছে বেলজিয়াম সরকার।

আন্তর্জাতিক জরিপকারী সংস্থা ওয়ার্ল্ডওমিটারের তথ্য অনুযায়ী, বেলজিয়ামে এ পর্যন্ত ৩ লাখ ৯২ হাজার ২৫৮ জন করোনা রোগী শনাক্ত করা হয়েছে। দেশটিতে এ পর্যন্ত করোনায় মারা গেছেন ১১ হাজার ৩০৮ জন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com