মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০৪:২৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা ঝালকাঠিতে তরুণীকে ধর্ষণের অভিযোগের মামলায় পালিত বাবাসহ দুজন গ্রেপ্তার, ভিডিও ধারন ও ছড়িয়ে দেয়ার ব্লাক মেইল! কাউখালীর জেসমিন ধর্ষণ ও হত্যার মূল আসামী  তাঁতীদল নেতা মানিক গ্রেফতার সেন্ট যোসেফ ইন্টারন্যাশনাল স্কুলে ৩ দিনব্যাপী ‘যোসেফাইট টেক কার্নিভাল’ সম্পন্ন কাউখালীতে গৃহবধূকে হত্যা ও মালামাল লুট, ঘরে মিলল বিবস্ত্র লাশ কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত ঠাকুরগাঁওয়ে সৌহার্দ্য ফার্মেসিতে চুরি হওয়া  ১৭ লাখ টাকার ওষুধ উদ্ধার হয়েছে গোবিন্দগঞ্জে গ্রেফতার ৪  হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ৮১ লিটার বিদেশি মদ জব্দ

বিশেষ নাটক “নষ্ট বাসর”

  • আপডেট সময় শনিবার, ৩১ অক্টোবর, ২০২০, ৫.২৩ পিএম
  • ৪০২ বার পড়া হয়েছে

বিনোদন প্রতিবেদক,আল সামাদ রুবেলঃ ভিন্নধর্মী গল্পের বিশেষ নাটক “নষ্ট বাসর”। এজেএস ক্রিয়েটিভ মিডিয়া নিবেদিত ব্যতিক্রমী গল্পে গড়া এই নাটকটি রচনা করেছেন প্রবীর দত্ত, পরিচালনা করেছেন সোহেল তালুকদার এবং প্রযোজনা করেছেন ইঞ্জিনিয়ার আলমগীর জলিল। ঢাকার অদূরে গাজীপুর কালিগঞ্জের নব্য সকাল শুটিং স্পটে সম্প্রতি নাটকটির শুটিং সমাপ্ত হলো। মাত্র তিনটি চরিত্রের সমন্বয়ে গড়া জীবনের অমীমাংসিত বাস্তবতার স্পর্শকাতর গল্প “নষ্ট বাসর”। নাটকটিতে অভিনয় করেছেন- আ.খ. ম হাসান, আয়শা নাফিসা এবং আনোয়ার হোসেন। নাটকের গল্প আবর্তিত হয়েছে একটি বাসর রাতকে কেন্দ্র করে। হাসান ও নীপা দু’জনই আমেরিকার বাসিন্দা। সেখানেই তাদের পরিচয়। পরিচয় ক্ষণিকের হলেও একে অপরের প্রতি ভালোলাগার প্রেক্ষিতে দেশে আসার পর বিয়ে হয় তাদের এবং পূর্বনির্ধারিত পরিকল্পনা অনুযায়ী দু’জনের সম্মতিতে তাদের বাসরঘর সাজানো হয় শহরের অদূরে এক নির্জন বাগানবাড়িতে। বাগানবাড়িটির মালিক হাসান নিজেই। দেশের বাইরে থাকায় এই বাগানবাড়িতে খুব একটা আসা হয়না হাসানের। তার দুঃসম্পর্কের খালাতো ভাই রনি গত কয়েকবছর ধরে এই নির্জন বাড়ির একমাত্র বাসিন্দা। এই নির্জন বাড়িতে বাসর রাত কাটাতে এসে উন্মোচিত হয় হাসান ও নীপার জীবনের অমীমাংসিত বাস্তবতার প্রহেলিকাময় এক উপাখ্যান। একের পর এক টুইস্ট ও সাসপেন্সের মধ্যদিয়ে এগিয়ে চলে নাটকের কাহিনী। এ প্রসঙ্গে পরিচালক সোহেল তালুকদার জানান, ভিন্নধর্মী অফ-ট্র‍্যাকের গল্প সমৃদ্ধ নাটকের আবেদন বরাবরই কাঙ্খিত। এদিক থেকে “নষ্ট বাসর” নাটকটি নিয়ে তিনি খুব আশাবাদী। অভিনয় শিল্পী থেকে শুরু করে পুরু টিমের সবাই নাটকটি নির্মাণে তাকে সর্বতোভাবে সহায়তা করেছেন। শুটিং শেষ করে এখন চলছে নাটকটির সম্পাদনার কাজ। ১২ নভেম্বর বাংলাদেশ সময় সন্ধ্যা ৭টায় AJS Creative Media ইউটিউব চ্যানেলে নাটকটি প্রচারিত হবে। একই সাথে এই একই লোকেশনে তিনি শুটিং শেষ করেছেন ” মিস ইউ” এবং বাসর ঘরে বিড়াল” নামে আরো দুটো একক নাটক। উল্লেখ্য যে, সোহেল তালুকদার পরিচালিত দীর্ঘ ধারাবাহিক ‘ভ্যাজাইল্লা গ্রাম’ বর্তমানে ব্যাপক আলোচিত একটি সিরিয়াল। একুশে টেলিভিশনে প্রতি মঙ্গলবার থেকে বৃহস্পতিবার রাত ৮.৩০টায় নিয়মিত প্রচারিত হচ্ছে ভ্যাজাইল্লা গ্রাম।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com