শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৪:২২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
বিস্ফোরক ও সন্ত্রাসবিরোধী আইনের মামলায় আজিমনগর আওয়ামী লীগ নেতা নূর ইসলাম চোকদার গ্রেফতার ভাড়া নির্ধারণের আগেই আদায় শুরু, চট্টগ্রামে গণপরিবহনে বেপরোয়া নৈরাজ্য নজরুল বর্ষে শিশু-কিশোরদের জন্য তুলতুলের ‘ছোটদের নজরুল’ শাহজালালে উড়োজাহাজের টয়লেট থেকে ৫০ স্বর্ণবার উদ্ধার পিরোজপুর পুলিশ সুপার মোহাম্মদ মনজুর আহমেদ সিদ্দিকীকে অশ্রুসিক্ত বিদায় জানালো জেলা পুলিশ ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে ৩টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মিড ডে মিলের দুধ খেয়ে হাসপাতালে ৩৪ শিক্ষার্থী ভর্তি পিরোজপুরে জিয়া মঞ্চের ৩৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শোভাযাত্রা গভীর নলকূপ নিয়ে বিরোধ, হামলা ও হুমকির অভিযোগ লক্ষ্মীপুরে নিরাপত্তাহীনতায় জাকির হোসেনের পরিবার ভাঙ্গা বাজারে দোকানের টিন কেটে দুই দোকানে চুরি নগদ টাকাসহ মালামাল লুট,ব্যবসায়িরা আতংকে ঠাকুরগাঁওয়ের হরিপুরের ভাতুড়িয়া ইউনিয়ন পরিষদ ও কমিউনিটি নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত

আমেরিকায় দৈনিক করোনা-আক্রান্তের সংখ্যা ১লক্ষ ছাড়িয়ে যাবে

  • আপডেট সময় শুক্রবার, ৩০ অক্টোবর, ২০২০, ১১.৫০ এএম
  • ২৪৩ বার পড়া হয়েছে

করোনার ধাক্কা কাটিয়ে স্বাভাবিক ছন্দে ফিরতে আমেরিকার আরও দু’বছর লাগতে পারে বলে জানালেন ‘ন্যাশনাল ইনস্টিটিউট অব অ্যালার্জি অ্যান্ড ইনফেকশাস ডিজ়িস’-এর প্রধান অ্যান্টনি ফাউচি। এ দিকে, আগামী কয়েক সপ্তাহের মধ্যে সে দেশে দৈনিক করোনা-আক্রান্তের সংখ্যা এক লক্ষ ছাড়িয়ে যাবে বলে আশঙ্কা করছেন আমেরিকার খাদ্য ও ওষুধ সুরক্ষা সংক্রান্ত বিভাগের প্রাক্তন কমিশনার স্কট গ্যালিব।

তিনি বলেছেন, ‘‘আগামী দু-এক সপ্তাহের মধ্যে প্রতি দিন আক্রান্ত ১ লক্ষ পেরিয়ে যাবে।’’ তাঁর মতে, সাধারণ মানুষের অসচেতন আচরণের কারণেই এই পরিস্থিতি। সংক্রমণের নিরিখে শীর্ষে থাকা আমেরিকায় গত সাত দিন ধারাবাহিক ভাবে দৈনিক সংক্রমিত হয়েছেন ৭৪ হাজারের বেশি মানুষ।

সংক্রমণের মাত্রা বাড়ায় নতুন করে লকডাউন জারি করেছে ফ্রান্স ও জার্মানি। বুধবার ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল মাকরঁ ঘোষণা করেছেন, শুক্রবার থেকে দ্বিতীয় দফায় জাতীয় লকডাউন চালু করছে তাঁর সরকার। চলবে ১ ডিসেম্বর পর্যন্ত। তবে পেশাগত কারণে সফর করা যাবে বলে খেলোয়াড়রা প্রশিক্ষণ চালাতে পারবেন বা ম্যাচে অংশ নিতে পারবেন।
ব্রিটেন জানিয়েছে, এখনই দ্বিতীয় দফার লকডাউনের প্রয়োজন নেই। সংক্রমণের বিচারে প্রথম দশে না থাকলেও পোল্যান্ডের স্বাস্থ্য মন্ত্রক জানিয়েছে, এক মাসেরও কম সময়ের মধ্যে সে দেশে করোনা-আক্রান্তের সংখ্যা তিন গুণ হয়েছে। মৃত্যু হয়েছে ৫ হাজারের বেশি।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com