মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০৯:৩২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
যাত্রীদের নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় সংশ্লিষ্ট সব সংস্থাকে প্রস্তুত থাকতে হবে। –বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী জেএসএস চট্টগ্রাম মহানগরের অভিষেক প্রস্তুতি, কমিটি গঠন ও আলতাফ হোসেনের জন্মদিনে দোয়া কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা ঝালকাঠিতে তরুণীকে ধর্ষণের অভিযোগের মামলায় পালিত বাবাসহ দুজন গ্রেপ্তার, ভিডিও ধারন ও ছড়িয়ে দেয়ার ব্লাক মেইল! কাউখালীর জেসমিন ধর্ষণ ও হত্যার মূল আসামী  তাঁতীদল নেতা মানিক গ্রেফতার সেন্ট যোসেফ ইন্টারন্যাশনাল স্কুলে ৩ দিনব্যাপী ‘যোসেফাইট টেক কার্নিভাল’ সম্পন্ন কাউখালীতে গৃহবধূকে হত্যা ও মালামাল লুট, ঘরে মিলল বিবস্ত্র লাশ কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

রোহিঙ্গাদের সহায়তা প্রদানের জন্য প্রায় ৬০০ মিলিয়ন মার্কিন ডলারের প্রতিশ্রুতি দিয়েছে আন্তর্জাতিক সম্প্রদায়

  • আপডেট সময় শুক্রবার, ২৩ অক্টোবর, ২০২০, ১০.৪০ পিএম
  • ৩২৮ বার পড়া হয়েছে

আন্তর্জাতিক সম্প্রদায় জোরপূর্বক বাস্তুচ্যুত রোহিঙ্গাদের সহায়তা প্রদানের জন্য প্রায় ৬০০ মিলিয়ন মার্কিন ডলারের প্রতিশ্রুতি দিয়েছে।
বৃহস্পতিবার রাতে আন্তর্জাতিক সম্প্রদায় রোহিঙ্গা ও স্থানীয় জনগোষ্ঠির জন্য মানবিক সহায়তা পর্যালোচনা করতে ভার্চুয়াল দাতা সম্মেলনের সহ-আয়োজক এক যৌথ সমাপনী ঘোষণায় জানিয়েছে, ‘আন্তর্জাতিক সম্প্রদায় আজ তহবিলের ঘোষণার সঙ্গে মানবিক প্রতিক্রিয়ার প্রতি তার দৃঢ় অঙ্গিকার ব্যক্ত করেছে।’ রোহিঙ্গা জনগণ, তারা বাংলাদেশ, মিয়ানমার এবং এই অঞ্চলের অন্যান্য যে দেশেই থাকুক না কেন তাদের জন্য এই সহায়তা প্রদান করা হবে।
এতে বলা হয়, বাংলাদেশ জয়েন্ট রেসপন্স প্লান এবং মিয়ানমার হিউম্যানিটেরিয়ান রেসপন্স প্লানের আওতায় ২০২০ সালে ইতোমধ্যে প্রুতিশ্রুতি দেওয়া এবং নতুন প্রতিশ্রুতি দেওয়া অর্থ ৬৩৬ মিলিয়ন মার্কিন ডলারে দাঁড়াবে।
মার্কিন যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ইউরোপীয় ইউনিয়ন এবং জাতিসংঘের শরণার্থী বিষয়ক হাইকমিশনার (ইউএনএইচসিআর) যৌথভাবে এ সম্মেলনের আয়োজন করে।
অস্ট্রেলিয়া, বাংলাদেশ, বেলজিয়াম, ব্রুনেই, কানাডা, ডেনমার্ক, এস্তোনিয়া, ফিনল্যান্ড, ফ্রান্স, জার্মানি, ইন্দোনেশিয়া, আয়ারল্যান্ড, ইতালি, জাপান, কোরিয়া, কুয়েত, লুক্সেমবার্গ, মালয়েশিয়া, মাল্টা, নেদারল্যান্ডস, নিউজিল্যান্ড, নরওয়ে, পাকিস্তান, ফিলিপাইন, রোমানিয়া, সৌদি আরব, সিঙ্গাপুর, স্পেন, সুইডেন, সুইজারল্যান্ড, থাইল্যান্ড, তুরস্ক, সংযুক্ত আরব আমিরাত ও ভিয়েতনাম এতে যোগ দেয়।
আগস্ট ২০১৭ সালে সহিংসতা শুরুর পর থেকে মিয়ানমার ও বাংলাদেশসহ এই অঞ্চলে রোহিঙ্গা সংকট মোকাবেলায় মোট প্রায় ২.৮ বিলিয়ন ডলার প্রদান করা হয়েছে।
এটি বাংলাদেশকে দেয়া বিশ্বব্যাংক এবং এশীয় উন্নয়ন ব্যাংকের উন্নয়ন সহায়তা হিসেব প্রতিশ্রুত ৭০০ মিলিয়ন মার্কিন ডলারের অতিরিক্ত।
সম্মেলনে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলম আন্তর্জাতিক সম্প্রদায়কে মনে করিয়ে দেন যে, রোহিঙ্গারা অস্থায়ী ভিত্তিতে এখানে আশ্রয় নিয়েছিল। বাংলাদেশ আর মোটেও এই বোঝা বইতে পারছে না। সুতরাং তাদের শিগগির তাদের নিজ দেশে ফিরে যেতে হবে।
‘মানবতাকে নরক থেকে বাঁচাতে জাতিসংঘের ভূমিকা মিয়ানমারের তাদের প্রতি নীতিগত পদক্ষেপেও দৃশ্যমান নয়’ বলে হতাশা প্রকাশ করে শাহরিয়ার আলম রোহিঙ্গাদের মিয়ানমারে তাদের বাড়িঘরে ফিরে যেতে সহায়তার জন্য সর্বাত্মক প্রচেষ্টা চালাতে সংশ্লিষ্ট সকল পক্ষের প্রতি আহ্বান জানান।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com