বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ০৫:৪১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
যাত্রীদের নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় সংশ্লিষ্ট সব সংস্থাকে প্রস্তুত থাকতে হবে। –বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী জেএসএস চট্টগ্রাম মহানগরের অভিষেক প্রস্তুতি, কমিটি গঠন ও আলতাফ হোসেনের জন্মদিনে দোয়া কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা ঝালকাঠিতে তরুণীকে ধর্ষণের অভিযোগের মামলায় পালিত বাবাসহ দুজন গ্রেপ্তার, ভিডিও ধারন ও ছড়িয়ে দেয়ার ব্লাক মেইল! কাউখালীর জেসমিন ধর্ষণ ও হত্যার মূল আসামী  তাঁতীদল নেতা মানিক গ্রেফতার সেন্ট যোসেফ ইন্টারন্যাশনাল স্কুলে ৩ দিনব্যাপী ‘যোসেফাইট টেক কার্নিভাল’ সম্পন্ন কাউখালীতে গৃহবধূকে হত্যা ও মালামাল লুট, ঘরে মিলল বিবস্ত্র লাশ কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

যুক্তরাষ্ট্রের কিছু ভোটারের রেজিস্ট্রেশন-সংক্রান্ত তথ্য ইরান ও রাশিয়ার হাতে

  • আপডেট সময় বৃহস্পতিবার, ২২ অক্টোবর, ২০২০, ৬.৩৮ পিএম
  • ৩২২ বার পড়া হয়েছে

যুক্তরাষ্ট্রের ডিরেক্টর অব ন্যাশনাল ইন্টেলিজেন্স জন র‍্যাটক্লিফ বলেছেন, ‘ইরান ও রাশিয়ার হাতে যুক্তরাষ্ট্রের কিছু ভোটারের রেজিস্ট্রেশন-সংক্রান্ত তথ্য চলে গেছে।

এ ছাড়া ডেমোক্রেটিক ভোটারদের হুমকিমূলক ই-মেইল পাঠানোর পেছনেও ইরানের হাত রয়েছে বলে জানিয়েছেন জন র‍্যাটক্লিফ। তবে রাশিয়ার দিক থেকে এসব করা না করা হলেও রাশিয়ার হাতেও মার্কিন ভোটার রেজিস্ট্রেশনের তথ্য রয়েছে, এমন তথ্য জানিয়েছেন র‍্যাটক্লিফ।
ট্রাম্পের পক্ষ নিয়ে প্রাউড বয়েজ নামে পাঠানো ই-মেইলগুলোতে ‘অস্থিতিশীলতা উসকে’ দেওয়া বক্তব্য ছিল বলে জানান জন র‍্যাটক্লিফ। ভোটারদের প্রভাবিত করতে এগুলো পাঠানো হচ্ছে। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে বেকায়দায় ফেলতেই এসব করা হচ্ছে বলে ধারণা বিশ্লেষকদের। সংবাদমাধ্যম বিবিসি এ খবর জানিয়েছে।

প্রেসিডেন্ট নির্বাচনের ঠিক ১৩ দিন আগে গতকাল বুধবার বিশেষ এক ব্রিফিংয়ে এমন সব ভয়াবহ তথ্য জানায় যুক্তরাষ্ট্রের সর্বোচ্চ গোয়েন্দা দপ্তরটি।

ট্রাম্প প্রশাসনের শীর্ষস্থানীয় গোয়েন্দা কর্মকর্তা জন র‍্যাটক্লিফ বলেন, ‘রাশিয়া ও ইরানের হাতে যেসব তথ্য রয়েছে, সেগুলো ভুয়া তথ্য ছড়িয়ে ভোটারদের মধ্যে বিভ্রান্তি ছড়ানোর কাজে ব্যবহৃত হতে পারে।

জন র‍্যাটক্লিফের সঙ্গে ব্রিফিংয়ে যুক্ত হন যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থা এফবিআইর পরিচালক ক্রিস্টোফার রে। তিনি বলেন, যুক্তরাষ্ট্রের নির্বাচনী ব্যবস্থা এখনো নিরাপদ। ভোটারদের ভোট গোনায় ধরা হবে।

এর আগে মার্কিন গোয়েন্দা সংস্থাগুলো জানায়, ২০১৬ সালের প্রেসিডেন্ট নির্বাচনে রাশিয়ার রাষ্ট্রীয় মদদপুষ্ট হ্যাকাররা সাইবার হামলা করে এবং সামাজিক যোগাযোগমাধ্যমে ভুয়া খবর ছড়িয়ে ডেমোক্রেটিক প্রার্থী হিলারি ক্লিনটনের বিরুদ্ধে লেগেছিল। তবে ইরান যুক্তরাষ্ট্রের সিস্টেম হ্যাক করতে সক্ষম হয়নি।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com