মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০৩:৩০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা ঝালকাঠিতে তরুণীকে ধর্ষণের অভিযোগের মামলায় পালিত বাবাসহ দুজন গ্রেপ্তার, ভিডিও ধারন ও ছড়িয়ে দেয়ার ব্লাক মেইল! কাউখালীর জেসমিন ধর্ষণ ও হত্যার মূল আসামী  তাঁতীদল নেতা মানিক গ্রেফতার সেন্ট যোসেফ ইন্টারন্যাশনাল স্কুলে ৩ দিনব্যাপী ‘যোসেফাইট টেক কার্নিভাল’ সম্পন্ন কাউখালীতে গৃহবধূকে হত্যা ও মালামাল লুট, ঘরে মিলল বিবস্ত্র লাশ কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত ঠাকুরগাঁওয়ে সৌহার্দ্য ফার্মেসিতে চুরি হওয়া  ১৭ লাখ টাকার ওষুধ উদ্ধার হয়েছে গোবিন্দগঞ্জে গ্রেফতার ৪  হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ৮১ লিটার বিদেশি মদ জব্দ

রনির স্বপ্ন বড় পর্দা

  • আপডেট সময় মঙ্গলবার, ২০ অক্টোবর, ২০২০, ৫.৫২ পিএম
  • ৫৭৩ বার পড়া হয়েছে
আল সামাদ রুবেলঃ নাজমুল রনি, এ সময়ের একজন অন্যতম ব্যস্ত নাট্যনির্মাতা। নিজে নাটক নির্মাণের পাশাপাশি তার প্রযোজনা সংস্থা এন আর মিডিয়া থেকে এখন নিয়মিত অন্য নির্মাতারাও নাটক নির্মাণ করছেন দেশের প্রথম সারির অভিনয়শিল্পীদের নিয়ে। এইতো গত শুক্রবারই প্রচার হয়েছে তার নির্দেশিত নাটক ‘শুধু তোমার জন্য আমি’।শাওন ও তাসনুভা তিশা অভিনীত সেই নাটক পেয়েছে দারুণ প্রতিক্রিয়া।
নির্মাতা জানালেন, ‘শুধু তোমার জন্য আমি’ টেলিভিশনে প্রচারের পর চারদিক থেকে ব্যাপক সাড়া পেয়েছেন। গল্পটা প্রেম ভালোবাসার হলেও দর্শকরা পছন্দ করেছেন এবং সমালোচকরা দিয়েছেন বাহবা।
রনি বলেন, বর্তমানে বেশ কয়েকটি কাজ আমার হাতে। এদিকে প্রচারের অপেক্ষায় আছে নাজমুল রনি পরিচালিত ‘তোকে ভালোবাসি আমি’ নামের একটি নাটক। চয়ন দেবের কথায় পারিবারিক গল্পে এই নাটকটি নির্মিত হয়েছি। দেখা যাবে, বড় ভাই সোহেল আরমানের বিবাহবার্ষিকীকে কেন্দ্র করে তারই বাড়িতে বেড়াতে আসে তার দুই শালিকা সাফা কবির ও চমক। তাদেরকে ঘিরে দুই ভাই অপূর্ব ও জনির নানারকম কাণ্ড ঘিরে নাটকের গল্প।
নাটকটির বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন জিয়াউল ফারুক অপূর্ব, সাফা কবির, সোহেল আরমান, নাজনীন হাসান চুমকী, রুকাইয়া জাহান চমক, জনি প্রমুখ। সোহেল আরমানের লেখা ও নির্দেশনায় অপূর্ব একাধিক নাটক করলেও এবারই তার সঙ্গে প্রথম অভিনয় করলেন। এছাড়া নাজমুল রনির পরিচালনায় এবারই প্রথম অভিনয় করলেন অপূর্ব ও সাফা।
রনির নির্মাণ কেরিয়ার শুরু হয় ২০১৬ সালে। ‘নিলীমাই নীল’ নামের একটি নাটকের মাধ্যমে তিনি নির্মাণ শুরু করেন। এর আগে দীর্ঘ ৪ বছর তিনি প্রধান সহকারী পরিচালক হিসেবে কাজ করেছেন রিদি হকেরর সঙ্গে। এরই মধ্যে রনি নির্মাণ করে ফেলেছেন প্রায় ৫০টি নাটক। ছোট পর্দা দিয়ে যাত্রা শুরু হলেও রনির স্বপ্ন বড় পর্দা নিয়ে। চলচ্চিত্র পরিচালনায় নিজেকে প্রতিষ্ঠিত করতে চান তিনি।
রনির জন্ম-বেড়ে ওঠা বরিশালের গৌরনদীতে। সেখানকার নলছিড়া মাধ্যিমিক বিদ্যালয়ে পড়েছেন এসএসসি পর্যন্ত এবং মাহিলারা ডিগ্রি কলেজ । তারপর ঢাকায় আসেন এবং ভর্তি হন বাংলাদেশ ইউনিভার্সিটি।
রনি পরিচালিত উল্লেখযোগ্য নাটক হচ্ছে- ভালোবাসি তুমি আমি, উন্মাদ, ক্রস চেক, বিপরীত ভালোবাসা, প্রক্সি , ঝিঁ ঝিঁ পোকার গান, একটি দুর্বল, চিত্রনাট্য, আকাশ বদল, সেই তুমি, ভাবনায় তুমি, দুষ্ট ছেলে, শাদি.কম, লাভ রিয়েক্ট, লাভ মি, ডায়েরীর পাতা থেকে, দুইদুগুণে চার, কাব্য বন্যা, জাল, ফেইক আইডি রিয়েল লাভ, স্বাধীনতা তুমি, নাটকীয় উপসংহার, অপরিচিতা তুমি, জীবনের দিন রাত‌ দুর পাহাড়ের চূড়ায়, লাভ গেইম।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com