মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০২:৩৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা ঝালকাঠিতে তরুণীকে ধর্ষণের অভিযোগের মামলায় পালিত বাবাসহ দুজন গ্রেপ্তার, ভিডিও ধারন ও ছড়িয়ে দেয়ার ব্লাক মেইল! কাউখালীর জেসমিন ধর্ষণ ও হত্যার মূল আসামী  তাঁতীদল নেতা মানিক গ্রেফতার সেন্ট যোসেফ ইন্টারন্যাশনাল স্কুলে ৩ দিনব্যাপী ‘যোসেফাইট টেক কার্নিভাল’ সম্পন্ন কাউখালীতে গৃহবধূকে হত্যা ও মালামাল লুট, ঘরে মিলল বিবস্ত্র লাশ কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত ঠাকুরগাঁওয়ে সৌহার্দ্য ফার্মেসিতে চুরি হওয়া  ১৭ লাখ টাকার ওষুধ উদ্ধার হয়েছে গোবিন্দগঞ্জে গ্রেফতার ৪  হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ৮১ লিটার বিদেশি মদ জব্দ

লক্ষ্মীপুর জেলা নিয়ে “সেজন বাহাদুর” শিরোনামে গানের মহরত

  • আপডেট সময় রবিবার, ১৮ অক্টোবর, ২০২০, ১০.৫৯ এএম
  • ৫২১ বার পড়া হয়েছে
আল সামাদ রুবেলঃ লক্ষ্মীপুর জেলা নিয়ে “সেজন বাহাদুর” শিরোনামে বিগ বাজেটের একটি ভিডিও গান নির্মিত হচ্ছে। ভিডিও গানটি পরিচালনা করছেন চলচ্চিত্র পরিচালক আলাউদ্দিন সাজু।
১৫ অক্টোবর (বৃহস্পতিবার) লক্ষ্মীপুর জেলা পরিষদ মিলনায়তনে আনুষ্ঠানিক ভাবে গানটির শুভ মহরত অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব, জেলা শিল্পকলা একাডেমির প্রাক্তন সাধারণ সম্পাদক ও লক্ষ্মীপুর সরকারী বিশ্ববিদ্যালয় কলেজের প্রাক্তন অধ্যক্ষ প্রফেসর মাঈন উদ্দন পাঠান। লক্ষ্মীপুর-২৪ প্রযোজিত ‘সেজন বাহাদুর’ গানটির গীতিকার শিক্ষক ও সাংবাদিক সানাউল্যাহ সানু এবং সুরকার আলাউদ্দিন সাজু।
গানটিতে কন্ঠ দিয়েছেন লক্ষ্মীপুরের কৃতিসন্তান, শিমুল ও সুমাইয়া এবং সংগীত পরিচালনা করেছেন বাংলাদেশের প্রখ্যাত গীতিকার ও সুরকার অধ্যাপক সাহাবুদ্দিন
মজুমদার।
লক্ষ্মীপুর জেলার প্রায় ২ শতাধিক মডেল, অভিনেতা অভিনেত্রি ও নৃত্যশিল্পী এই গানে অংশ নিচ্ছেন বলে জানিয়েছেন গানটির চিত্র পরিচালক আলাউদ্দিন সাজু। জেলার কমপক্ষে ২০টি দর্শনীয় স্থানে এর চিত্রায়ন করা হবে। মহরত অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন- লক্ষ্মীপুর সাংস্কৃতিক অঙ্গনের প্রিয়মুখ অধ্যাপক কার্তিক সেন গুপ্ত, লক্ষ্মীপুর সাংবাদিক ইউনিয়নের সভাপতি জহিরুল ইসলাম, লক্ষ্মীপুর শিল্পী ফোরামের পরিচালক ড্যানি চৌধুরী শাকিক, নন্দন ফাউন্ডেশনের পরিচালক রাজু আহম্মেদ, সাংবাদিক বেলাল হোসেন প্রমুখ।
অনুষ্ঠানে নৃত্য পরিচালক শুভ দাস এর কোরিওগ্রাফিতে ৫০ জন নৃত্যশিল্পীর অংশগ্রহণে ‘সেজন বাহাদুর’ গানের সাথে একটি নৃত্য প্রদর্শনী করা হয়। উপস্থিত অতিথিরা গানটি নিয়ে মন্তব্য করে বলেন- গানটিতে লক্ষ্মীপুরের ইতিহাস ও ঐতিহ্যসহ মোটামুটি সবকিছুই উঠে এসেছে, সারা বাংলাদেশসহ পুরো পৃথিবীর কাছে লক্ষ্মীপুরের পরিচিতি উপস্থাপনের জন্য এই একটি গানই যথেষ্ঠ। উপস্থিত সকলে আরো আশা প্রকাশ করেন- গানটি সকল দর্শক-শ্রোতার হৃদয় ছুঁয়ে যাবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com