শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০২:২৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
বিস্ফোরক ও সন্ত্রাসবিরোধী আইনের মামলায় আজিমনগর আওয়ামী লীগ নেতা নূর ইসলাম চোকদার গ্রেফতার ভাড়া নির্ধারণের আগেই আদায় শুরু, চট্টগ্রামে গণপরিবহনে বেপরোয়া নৈরাজ্য নজরুল বর্ষে শিশু-কিশোরদের জন্য তুলতুলের ‘ছোটদের নজরুল’ শাহজালালে উড়োজাহাজের টয়লেট থেকে ৫০ স্বর্ণবার উদ্ধার পিরোজপুর পুলিশ সুপার মোহাম্মদ মনজুর আহমেদ সিদ্দিকীকে অশ্রুসিক্ত বিদায় জানালো জেলা পুলিশ ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে ৩টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মিড ডে মিলের দুধ খেয়ে হাসপাতালে ৩৪ শিক্ষার্থী ভর্তি পিরোজপুরে জিয়া মঞ্চের ৩৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শোভাযাত্রা গভীর নলকূপ নিয়ে বিরোধ, হামলা ও হুমকির অভিযোগ লক্ষ্মীপুরে নিরাপত্তাহীনতায় জাকির হোসেনের পরিবার ভাঙ্গা বাজারে দোকানের টিন কেটে দুই দোকানে চুরি নগদ টাকাসহ মালামাল লুট,ব্যবসায়িরা আতংকে ঠাকুরগাঁওয়ের হরিপুরের ভাতুড়িয়া ইউনিয়ন পরিষদ ও কমিউনিটি নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত

বিশ্বে করোনায় আক্রান্ত মৃতের সংখ্যা ১১ লাখ ২ হাজার ৯১৩ জন

  • আপডেট সময় শুক্রবার, ১৬ অক্টোবর, ২০২০, ১০.৪১ পিএম
  • ৩৮৯ বার পড়া হয়েছে

করোনা ভাইরাসের সংক্রমণের সারি দীর্ঘ হচ্ছে প্রতিনিয়ত।  সেই সাথে সুস্থ হয়ে ঘরে ফেরার সংখ্যাও বাড়ছে উল্লেখযোগ্যহারে। করোনা নিয়ে আপডেট দেয়া ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারের তথ্যানুযায়ী, আজ শুক্রবার পর্যন্ত বিশ্বে করোনায় মোট সংক্রমণের সংখ্যা দাঁড়িয়েছে ৩ কোটি ৯১ লাখ ৬৯ হাজার ৮২৪ জনে। মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ১১ লাখ ২ হাজার ৯১৩ জনে। সংক্রমণ থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন দুই কোটি ৯৩ লাখ ৭৮ হাজার ২৬৮ জন রোগী।

করোনায় এখন পর্যন্ত সবচেয়ে সংক্রমণ ও মৃত্যু বেশি হয়েছে যুক্তরাষ্ট্রে। তালিকায় শীর্ষে থাকা দেশটিতে এখন পর্যন্ত করোনায় সংক্রমিত হয়েছেন ৮২ লাখ ১৬ হাজার ৩১৫ জন। মৃত্যু হয়েছে দুই লাখ ২২ হাজার ৭১৭ জনের। দেশটিতে এখন পর্যন্ত সুস্থ হয়ে ওঠেছেন ৫৩ লাখ ২০ হাজারের বেশি রোগী।

দ্বিতীয় অবস্থানে থাকা ভারতে এখন পর্যন্ত সংক্রমিত হয়েছেন ৭৩ লাখ ৬৫ হাজার ৫০০ জনের বেশি এবং মৃত্যু হয়েছে এক লাখ ১২ হাজার ১৪৬ জনের। এখন পর্যন্ত সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৬৪ লাখ ৪৮ হাজার ৬০০ জনের বেশি সংক্রমিত রোগী।

তৃতীয় অবস্থানে থাকা লাতিন আমেরিকার দেশ ব্রাজিলে এখন পর্যন্ত করোনায় ৫১ লাখ ৭০ হাজার ৯৯৬ জন মানুষ সংক্রমিত হয়েছেন। মৃত্যু হয়েছে এক লাখ ৫২ হাজার ৫১৩ জনের। দেশটিতে সংক্রমিতদের মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৪৫ লাখ ৯৯ হাজার ৪৪৬ জন রোগী।

চতুর্থ অবস্থানে থাকা রাশিয়ায় এখন পর্যন্ত করোনায় সংক্রমিত হয়েছেন ১৩ লাখ ৫৪ হাজারের বেশি। এর মধ্যে মারা গেছেন ২৩ হাজার ৪৯১ জন। সুস্থ হয়ে ওঠেছেন ১০ লাখ ৪৮ হাজার ৯৭ জন।

পঞ্চম স্থানে উঠে আসা স্পেনে করোনায় সংক্রমণের সংখ্যা ৯ লাখ ৭২ হাজার ৯৫৮ জন। এর মধ্যে মৃত্যু হয়েছে ৩৩ হাজার ৫৫৩ জনের।

প্রাণঘাতী ভাইরাসটির সংক্রমণে ১৬ নম্বর অবস্থানে থাকা বাংলাদেশে এখন পর্যন্ত ৩ লাখ ৮৪ হাজার ৫৫৯ জন করোনা রোগী শনাক্ত হয়েছে। দেশে করোনায় মৃত্যু হয়েছে ৫ হাজার ৬০৮ জনের। আর সুস্থ হয়ে উঠেছেন প্রায় ৩ লাখ রোগী।

গত বছর ডিসেম্বর মাসে চীনের উহান প্রদেশ থেকে প্রাণঘাতী করোনা ভাইরাস বিশ্বব্যাপী ছড়িয়ে পড়ে। পরবর্তী সময়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থা এই ভাইরাসটিকে মহামারি হিসেবে ঘোষণা করে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com