শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১২:৪৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
বিস্ফোরক ও সন্ত্রাসবিরোধী আইনের মামলায় আজিমনগর আওয়ামী লীগ নেতা নূর ইসলাম চোকদার গ্রেফতার ভাড়া নির্ধারণের আগেই আদায় শুরু, চট্টগ্রামে গণপরিবহনে বেপরোয়া নৈরাজ্য নজরুল বর্ষে শিশু-কিশোরদের জন্য তুলতুলের ‘ছোটদের নজরুল’ শাহজালালে উড়োজাহাজের টয়লেট থেকে ৫০ স্বর্ণবার উদ্ধার পিরোজপুর পুলিশ সুপার মোহাম্মদ মনজুর আহমেদ সিদ্দিকীকে অশ্রুসিক্ত বিদায় জানালো জেলা পুলিশ ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে ৩টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মিড ডে মিলের দুধ খেয়ে হাসপাতালে ৩৪ শিক্ষার্থী ভর্তি পিরোজপুরে জিয়া মঞ্চের ৩৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শোভাযাত্রা গভীর নলকূপ নিয়ে বিরোধ, হামলা ও হুমকির অভিযোগ লক্ষ্মীপুরে নিরাপত্তাহীনতায় জাকির হোসেনের পরিবার ভাঙ্গা বাজারে দোকানের টিন কেটে দুই দোকানে চুরি নগদ টাকাসহ মালামাল লুট,ব্যবসায়িরা আতংকে ঠাকুরগাঁওয়ের হরিপুরের ভাতুড়িয়া ইউনিয়ন পরিষদ ও কমিউনিটি নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত

নভেল করোনাভাইরাস মোবাইলফোনে ও স্টেইনলেস স্টিলের ওপর ২৮ দিন পর্যন্ত বেঁচে থাকতে পারে

  • আপডেট সময় সোমবার, ১২ অক্টোবর, ২০২০, ১০.১৪ এএম
  • ২৯৫ বার পড়া হয়েছে

 নভেল করোনাভাইরাস ব্যাংক নোট, মোবাইলফোনের পর্দা ও স্টেইনলেস স্টিলের (মরিচামুক্ত ইস্পাত) ওপর ২৮ দিন পর্যন্ত বেঁচে থাকতে পারে বলে অস্ট্রেলিয়ার ন্যাশনাল সায়েন্স এজেন্সির (সিএসআইআরও) বিজ্ঞানীরা দাবি করেছেন। স্থানভেদে করোনাভাইরাসের জীবনকাল সম্পর্কে যা ধারণা করা হতো, ভাইরাসটি তার চেয়েও বেশিদিন বাঁচতে পারে। তবে নতুন এই গবেষণার ফলাফলের সঙ্গে দ্বিমত পোষণ করে একে অকারণে জনগণের মাঝে ভয়ভীতি ছড়ানোর উপায় হিসেবে উল্লেখ করেছেন অপর বিশেষজ্ঞরা। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির খবরে এসব জানানো হয়েছে।

অস্ট্রেলিয়ার বিজ্ঞানীরা বলছেন, ২০ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে বা স্বাভাবিক আবহাওয়ায় কাঁচ, মোবাইলের স্ক্রিন, প্লাস্টিক ও টাকার ওপর এই ভাইরাস ২৮ দিন পর্যন্ত বাঁচতে পারে। যেখানে অন্যান্য সংক্রামক ব্যাধির ভাইরাসগুলো সর্বাধিক ১৭ দিন পর্যন্ত টিকে থাকতে সক্ষম।

কিছুদিন আগেও বিজ্ঞানীদের ধারণা ছিল, করোনাভাইরাস ব্যাংক নোট ও কাঁচের ওপর দুই থেকে তিনদিন, প্লাস্টিক ও ধাতব বস্তুর উপর ছয়দিন পর্যন্ত বেঁচে থাকতে পারে। পাশাপাশি হাঁচি-কাশি ছাড়াও বাতাসে ভাসমান বিভিন্ন বস্তু, ধাতু কিংবা প্লাস্টিকের মাধ্যমে এটি ছড়ায়।

এদিকে যুক্তরাজ্যের কার্ডিফ ইউনিভার্সিটির কমন কোল্ড সেন্টারের সাবেক পরিচালক অধ্যাপক রন একলেস নতুন গবেষণাটির সমালোচনা করে বলেন, ‘জনগণের মাঝে অযাচিত ভয়ভীতি ছড়ানো ছাড়া আর কিছুই নয়। ভাইরাস মূলত মানুষের নাকের পানি, কফ ও থুতুতে ছড়ায়। এই গবেষণায় এসব ব্যবহার করা হয়নি।

তবে এর আগে গবেষণায় এমন প্রমাণও মিলেছে যে, উড়ন্ত বাতাসের কণায় করোনাভাইরাস সংক্রমিত হতে পারে। জীবাণুযুক্ত ধাতব বা প্লাস্টিক ছুঁয়েও করোনায় সংক্রমিত হওয়ার কথা জানিয়েছে যুক্তরাষ্ট্রের রোগ নিয়ন্ত্রণ কেন্দ্র (সিডিসি)। তবে এমন উপায়ে সংক্রমণের সংখ্যা খুবই কম।

ভাইরলোজি জার্নালে প্রকাশিত অস্ট্রেলীয় বিজ্ঞানীদের এবারের গবেষণায় আরো দেখা গেছে, সার্স-কোভ-২ ভাইরাস গরমের চেয়ে ঠান্ডায় বেশি সময় টিকে থাকতে পারে। ৪০ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় ২৪ ঘণ্টার মধ্যেই সংক্রমণ ক্ষমতা হারিয়েছে এই ভাইরাস।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com