মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০২:৩৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা ঝালকাঠিতে তরুণীকে ধর্ষণের অভিযোগের মামলায় পালিত বাবাসহ দুজন গ্রেপ্তার, ভিডিও ধারন ও ছড়িয়ে দেয়ার ব্লাক মেইল! কাউখালীর জেসমিন ধর্ষণ ও হত্যার মূল আসামী  তাঁতীদল নেতা মানিক গ্রেফতার সেন্ট যোসেফ ইন্টারন্যাশনাল স্কুলে ৩ দিনব্যাপী ‘যোসেফাইট টেক কার্নিভাল’ সম্পন্ন কাউখালীতে গৃহবধূকে হত্যা ও মালামাল লুট, ঘরে মিলল বিবস্ত্র লাশ কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত ঠাকুরগাঁওয়ে সৌহার্দ্য ফার্মেসিতে চুরি হওয়া  ১৭ লাখ টাকার ওষুধ উদ্ধার হয়েছে গোবিন্দগঞ্জে গ্রেফতার ৪  হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ৮১ লিটার বিদেশি মদ জব্দ

বাপ্পা মজুমদারের সংগীতে ‘ভালোবাসা প্রীতিলতা’

  • আপডেট সময় বৃহস্পতিবার, ৮ অক্টোবর, ২০২০, ৪.২৯ পিএম
  • ৪২৮ বার পড়া হয়েছে
বিনোদন প্রতিবেদক,আল সামাদ রুবেলঃ কথাসাহিত্যিক সেলিনা হোসেনের উপন্যাস ‘ভালোবাসা প্রীতিলতা’ অবলম্বনে সরকারি অনুদানের নির্মিত হচ্ছে একই নামের পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র। নির্মাতা প্রদীপ ঘোষ এ চলচ্চিত্রের সংগীত পরিচালনার দায়িত্ব দিয়েছেন বাপ্পা মজুমদারকে। ছবিটিতে মোট চারটি সংগীত সংযোজিত হচ্ছে যার মধ্যে দুটি মৌলিক গান এবং একটি দ্বিজেন্দ্র লাল রায় ও অন্যটি রবীন্দ্রনাথ ঠাকুরের গান।
নির্মাতা জানান, বাপ্পা মজুমদারের সংগীতায়োজনে চলচ্চিত্রে যোগ হবে ভিন্নমাত্রা।
এ প্রসঙ্গে বাপ্পা বলেন, “ঐতিহাসিক প্রেক্ষাপট নিয়ে নির্মিতব্য এই চলচ্চিত্রে সংগীত পরিচালনা করার দায়িত্ব পেয়ে আমি ভীষণ আনন্দিত। আমি চেষ্টা করছি দর্শককে ভিন্ন কিছু দেওয়ার।”
আরও বলেন, “ঐতিহাসিক ঘটনার বিবরণ নিয়ে নির্মিত এই চলচ্চিত্র বাঙালির সংগ্রামের আত্মপরিচয়কে সমৃদ্ধ করবে। বাংলার মাটিতে যে সকল বিপ্লবীরা জীবন দিয়ে স্বাধীনতার স্বপ্ন দেখেছিলেন তাদের সকলের প্রতি সম্মান জানানোর দায়িত্ববোধ কাজ করছে আমার মধ্যে।”
“আমরা বাঙালিরা বীরের জাতি। চট্টগ্রামের যুববিদ্রোহ বাঙালি জাতির সকল আন্দোলনকে শক্তি জুগিয়েছিল। তাই এর নির্মাণ আন্তর্জাতিকভাবে যেন সকলের গ্রহণযোগ্যতা অর্জন করতে পারে সে ব্যাপারে আমি গভীরভাবে চিত্রনাট্যটি পাঠ করেছি। আমি আশা করছি সংগীত সংযোজন ও ব্যাকগ্রাউন্ড মিউজিক চলচ্চিত্রকে সমৃদ্ধ করবে।”
‘ভালোবাসা প্রীতিলতা’য় নাম ভূমিকায় থাকছেন নুসরাত ইমরোজ তিশা। তার বিপরীতে বিপ্লবী রামকৃষ্ণ বিশ্বাস চরিত্রে মনোজ প্রামাণিককে দেখা যাবে।
আরও অভিনয় করছেন মান্নান হীরা, মৃন্ময়ী রূপকথা, কামরুজ্জামান তাপু, ইন্দ্রাণী ঘটক, অমিত রঞ্জন দে, সুচয় আমিন, পাশা মোস্তফা কামাল, মিজান রহমান, আহমেদ আলী, নাজমুল বাবু, সুধাংশু তালুকদার, আরিফুল ইসলাম হাবিব, পংকজ মজুমদার, তামিমা তিথি প্রমুখ। ২০১৯-২০ অর্থবছরে সরকারি অনুদান পায় সিনেমাটি।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com