শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৩৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
বিস্ফোরক ও সন্ত্রাসবিরোধী আইনের মামলায় আজিমনগর আওয়ামী লীগ নেতা নূর ইসলাম চোকদার গ্রেফতার ভাড়া নির্ধারণের আগেই আদায় শুরু, চট্টগ্রামে গণপরিবহনে বেপরোয়া নৈরাজ্য নজরুল বর্ষে শিশু-কিশোরদের জন্য তুলতুলের ‘ছোটদের নজরুল’ শাহজালালে উড়োজাহাজের টয়লেট থেকে ৫০ স্বর্ণবার উদ্ধার পিরোজপুর পুলিশ সুপার মোহাম্মদ মনজুর আহমেদ সিদ্দিকীকে অশ্রুসিক্ত বিদায় জানালো জেলা পুলিশ ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে ৩টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মিড ডে মিলের দুধ খেয়ে হাসপাতালে ৩৪ শিক্ষার্থী ভর্তি পিরোজপুরে জিয়া মঞ্চের ৩৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শোভাযাত্রা গভীর নলকূপ নিয়ে বিরোধ, হামলা ও হুমকির অভিযোগ লক্ষ্মীপুরে নিরাপত্তাহীনতায় জাকির হোসেনের পরিবার ভাঙ্গা বাজারে দোকানের টিন কেটে দুই দোকানে চুরি নগদ টাকাসহ মালামাল লুট,ব্যবসায়িরা আতংকে ঠাকুরগাঁওয়ের হরিপুরের ভাতুড়িয়া ইউনিয়ন পরিষদ ও কমিউনিটি নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত

কভিড ১৯ এ সংক্রমিত ট্রাম্প এখন হাসপাতালে ভর্তি

  • আপডেট সময় রবিবার, ৪ অক্টোবর, ২০২০, ৭.১৫ পিএম
  • ২৫৭ বার পড়া হয়েছে

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পকে কভিড ১৯ এর চিকিত্সার জন্য ওয়াশিংটনের কাছে ওয়াল্টার রীড জাতীয় সামরিক মেডিকেল সেন্টারে ভর্তি করা হয়েছে। তিনি এবং তাঁর স্ত্রী, ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প উভয়ই এই রোগে সংক্রমিত হন তবে ফার্স্ট লেডি হোয়াইট হাউজেই বিশ্রাম নিচ্ছেন। ৭৪ বছর বয়সী প্রেসিডেন্টের ওজন এবং বয়স তাঁকে এই রোগ মোকাবিলার ব্যাপারে উচ্চ ঝুঁকির মুখে ফেলেছে। ট্রাম্প মাস্ক পরার সমর্থক নন যদিও তাঁর উপদেষ্টারা বলেছেন যে এর ব্যবহার জীবাণুর সংক্রমণ রোধ করতে পারে।

প্রেসিডেন্টের আশপাশের বেশ কয়েকজন গত সপ্তায় কভিড ১৯ পরীক্ষায় নিজেদের পজিটিভ পেয়েছেন। এদের মধ্যে রয়েছেন তাঁর শীর্ষ সহকারী হোপ হিক্স এবং সাবেক সহকারী কেলিয়্যান কনওয়ে। যুক্তরাষ্ট্রের নেতা বিশ্বের মুষ্টিমেয় কয়েকজন নেতার সঙ্গে একই সারিতে যোগ দিলেন, যাঁরা এর আগেই এই রোগে আক্রান্ত হন।

এঁদের মধ্যে আছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন, ব্রাজিলের প্রেসিডেন্ট জায়ের বলসোনারো, হন্ডুরাসের প্রেসিডেন্ট হুয়ান অরল্যান্ডো হারনান্ডেজ, বলিভিয়ার প্রেসিডেন্ট জেইনিন আনেজ এবং আর্মেনীয় নেতা নিকল পাশিনিয়ান। দ্য নিউ ইয়র্ক টাইমস জানাচ্ছে যে, আগস্ট মাসে ম্যারিল্যান্ডে গোয়েন্দা বিভাগের প্রশিক্ষণ কেন্দ্রে করোনার সংক্রমণ ঘটে। ১১ জন এতে সংক্রমিত হলে ঐ স্থাপনাটি বন্ধ করে দেয়া হয়। তবে পত্রিকাটি বলছে যে এ রকম কোন আভাস পাওয়া যায়নি যে প্রেসিডেন্টের সরাসরি সুরক্ষা প্রদানকারী কেউ এতে আক্রান্ত হয়েছিলেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com