শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১২:০০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
বিস্ফোরক ও সন্ত্রাসবিরোধী আইনের মামলায় আজিমনগর আওয়ামী লীগ নেতা নূর ইসলাম চোকদার গ্রেফতার ভাড়া নির্ধারণের আগেই আদায় শুরু, চট্টগ্রামে গণপরিবহনে বেপরোয়া নৈরাজ্য নজরুল বর্ষে শিশু-কিশোরদের জন্য তুলতুলের ‘ছোটদের নজরুল’ শাহজালালে উড়োজাহাজের টয়লেট থেকে ৫০ স্বর্ণবার উদ্ধার পিরোজপুর পুলিশ সুপার মোহাম্মদ মনজুর আহমেদ সিদ্দিকীকে অশ্রুসিক্ত বিদায় জানালো জেলা পুলিশ ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে ৩টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মিড ডে মিলের দুধ খেয়ে হাসপাতালে ৩৪ শিক্ষার্থী ভর্তি পিরোজপুরে জিয়া মঞ্চের ৩৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শোভাযাত্রা গভীর নলকূপ নিয়ে বিরোধ, হামলা ও হুমকির অভিযোগ লক্ষ্মীপুরে নিরাপত্তাহীনতায় জাকির হোসেনের পরিবার ভাঙ্গা বাজারে দোকানের টিন কেটে দুই দোকানে চুরি নগদ টাকাসহ মালামাল লুট,ব্যবসায়িরা আতংকে ঠাকুরগাঁওয়ের হরিপুরের ভাতুড়িয়া ইউনিয়ন পরিষদ ও কমিউনিটি নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত

দক্ষিণ এশিয়ায় ভারত শীর্ষে ভুটানে কোন মৃত্যু নেই

  • আপডেট সময় রবিবার, ৪ অক্টোবর, ২০২০, ৬.৪৪ পিএম
  • ২৯৮ বার পড়া হয়েছে

হিমালয় দুহিতা ভুটানে কোন মৃত্যু নেই। ৭ লাখ ৭৩ হাজার ৭৪২ জন অধ্যুষিত এই দেশটি দক্ষিণ এশিয়ায় এক অনন্য নজির স্থাপন করেছে। করোনা ভাইরাসে দেশটিতে এ পর্যন্ত আক্রান্ত হয়েছেন ২৮২ জন। পাশাপাশি সুস্থ হয়েছেন ২২৫ জন। ৫৭ জন রোগী এখন চিকিৎসাধীন। লকডাউন নীতিমালা কড়াকড়িভাবে মেনে চলায় মৃত্যু ঠেকাতে পেরেছে এমনটাই বলা হচ্ছে। সার্কভুক্ত অন্য দেশগুলোতে এখনও মৃত্যু হানা দিচ্ছে প্রতি মুহূর্তে। ১৭০ কোটি মানুষের বাস এই দক্ষিণ এশিয়ায়। বিশ্বের মোট জনগোষ্ঠীর এক চতুর্থাংশেরও বেশি। এই অঞ্চলে মৃত্যু ও সংক্রমণের দিক থেকে ভারত এগিয়ে। ওয়ার্ল্ডোমিটারের তথ্য অনুযায়ী, ভারতে মারা গেছেন ১ লাখ ৮৭৫ জন। আক্রান্ত হয়েছেন ৬৪ লাখ ৭৩ হাজার ৫৪৪ জন। সুস্থ হয়েছেন ৫৪ লাখ ২৭ হাজার ৭০৬ জন। এখন পর্যন্ত মৃত্যুর কাফেলায় শীর্ষে রয়েছে যুক্তরাষ্ট্র। দেশটিতে ২ লাখ ১২ হাজার মানুষ মারা গেছেন। এরপর রয়েছে ব্রাজিল। সেখানে মৃত্যু হয়েছে ১ লাখ ৪৪ হাজার মানুষের। ভারতে গড়ে প্রতিদিন এক হাজারেরও বেশি মানুষ মারা যাচ্ছেন। ভারতের পর রয়েছে পাকিস্তান। যদিও কয়েক মাস যাবৎ মৃত্যুর তথ্য নিয়ন্ত্রিত। সরকারি হিসেবে এখন পর্যন্ত ৬ হাজার ৫০৭ জনের মৃত্যু হয়েছে। সবমিলিয়ে আক্রান্ত হয়েছেন ৩ লাখ ১৩ হাজার ৯৮০ জন। সর্বশেষ একদিনে ৫৪ জনের মৃত্যুর খবর দিয়েছে পাকিস্তানের স্বাস্থ্য বিভাগ। তৃতীয় স্থানে রয়েছে বাংলাদেশ। এখানে সংক্রমণ আর মৃত্যু প্রতিদিনই উঠানামা করছে। এ পর্যন্ত দেশটিতে আক্রান্ত হয়েছেন ৩ লাখ ৬৭ হাজার ৫৬৫ জন। মারা গেছেন নতুন করে ২০ জনসহ পাঁচ হাজার ৩২৫ জন। সুস্থ হয়েছেন ২ লাখ ৮০ হাজার ৬৯ জন। রোগীর সংখ্যা বিবেচনায় সুস্থতার হার ৭৬ দশমিক ২০ শতাংশ। গত ৮ই মার্চ দেশটিতে প্রথম রোগী শনাক্ত হয়। মৃত্যুর দিক থেকে আফগানিস্তান চতুর্থ। এ পর্যন্ত দেশটিতে ১ হাজার ৪৬২ জন মারা গেছেন। আক্রান্ত হয়েছেন ৩৯ হাজার ২৯৭ জন। স্বাস্থ্য দপ্তর বলেছে, করোনা অনেকটা নিয়ন্ত্রণে এসেছে। একদিনে ৫ জনের মৃত্যুর খবর দিয়েছে। নেপালের পরিস্থিতি অনেকটাই নিয়ন্ত্রণে এসেছিল। গত দুই সপ্তাহে সংক্রমণ লাফিয়ে লাফিয়ে বাড়ছে। এ পর্যন্ত ৮২ হাজার ৪৫০ জন আক্রান্ত হয়েছেন। মৃত্যুর কোলে ঢলে পড়েছেন ৫২৮ জন। মালদ্বীপে মারা গেছেন ৩৪ জন। আক্রান্ত হয়েছেন ১০ হাজার ৩৯৮ জন। গত একদিনে ৬৪ জন আক্রান্ত হয়েছেন। শ্রীলংকায় এ পর্যন্ত ১৩ জনের মৃত্যু হয়েছে। আক্রান্ত হয়েছেন ৩ হাজার ৩৫৮ জন। সর্বশেষ একদিনে ২ জনের শরীরে করোনা ধরা পড়েছে।

ওদিকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সভায় জানিয়েছেন, করোনায় তার দলের ৫২২ জন নেতাকর্মীর মৃত্যু হয়েছে। আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য অ্যাডভোকেট জাহাঙ্গীর কবির নানক করোনায় আক্রান্ত হয়ে চিকিৎসাধীন রয়েছেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com