বৃহস্পতিবার, ০৯ এপ্রিল ২০২৬, ১২:৩৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
গৌরীপুর প্রেসক্লাবের নবগঠিত কমিটিতে সভাপতি ফারুক ও সাধারণ সম্পাদক রাকিব চট্টগ্রামে ভোজ্যতেলের কালোবাজারি দমনে র‍্যাব-৭ এর সাঁড়াশি অভিযান ১৪ দিনের যুদ্ধবিরতিতে রাজি হয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হামের প্রাদুর্ভাব মোকাবিলায় অব্যবহৃত মহামারি তহবিল থেকে ৬০৪ কোটি টাকা বরাদ্দ এসএসসি পরীক্ষার প্রবেশপত্র নিয়ে জরুরি নির্দেশনা জাতির পিতার পরিবারের বিশেষ নিরাপত্তা আইন বাতিল, সংসদে বিল পাস সায়েদাবাদে অনুমোদনহীন একাধিক বাস কাউন্টার সিলগালা সংসদের সংরক্ষিত নারী আসনের ভোটের তফসিল ঘোষণা মনোনয়নপত্র দাখিলের শেষ সময় ২১ এপ্রিল ঢামেক হাসপাতালে চিকিৎসকদের সঙ্গে শিক্ষার্থীদের হাতাহাতি ও মারামারির ঘটনা রাজধানীর কিছু স্কুলে পরীক্ষামূলক অনলাইন ক্লাস চালুর পরিকল্পনা সরকারের : শিক্ষামন্ত্রী

বিশ্বজুড়ে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা ৩ কোটি ৪৫ লাখ

  • আপডেট সময় শনিবার, ৩ অক্টোবর, ২০২০, ৬.৪৫ পিএম
  • ২৬৪ বার পড়া হয়েছে

বিশ্বজুড়ে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা ৩ কোটি ৪৫ লাখ ছাড়িয়ে গেছে। আর মৃতের সংখ্যা বেড়ে ১০ লাখ ২৬ হাজারে পৌঁছেছে।

জনস হপকিন্স বিশ্ববিদ্যালয়ের সেন্টার ফর সিস্টেম সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিংয়ের (সিএসএসই) তথ্য অনুযায়ী, শনিবার সকাল পর্যন্ত বিশ্বব্যাপী করোনাভাইরাসে (কোভিড-১৯) আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩ কোটি ৪৫ লাখ ২ হাজার ৮৮০ জনে। এদের মধ্যে মৃত্যু হয়েছে ১০ লাখ ২৬ হাজার ৭৫৩ জনের। আর এ পর্যন্ত সেরে উঠেছে ২ কোটি ৩৯ লাখ ৫৩ হাজার ৮৪৭ জন।

বিশ্বে করোনাভাইরাসে আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা সবচেয়ে বেশি যুক্তরাষ্ট্রে। শনিবার সকাল পর্যন্ত দেশটিতে আক্রান্তের সংখ্যা ৭৩ লাখ ৩২ হাজার ১৯ জন। মৃত্যু হয়েছে ২ লাখ ৮ হাজার ৬৯৩ জনের।

যুক্তরাষ্ট্রের পর মৃত্যু বিবেচনায় করোনায় সবচেয়ে ক্ষতিগ্রস্ত দেশ হচ্ছে ব্রাজিল। আক্রান্তের দিক থেকে তৃতীয় স্থানে থাকলেও মৃত্যু বিবেচনায় দেশটির অবস্থান দ্বিতীয়। লাতিন আমেরিকার দেশটিতে এখন পর্যন্ত আক্রান্ত হয়েছে ৪৮ লাখ ৪৭ হাজার ৯২ জন এবং মৃত্যু হয়েছে ১ লাখ ৪৪ হাজার ৬৮০ জনের।

আক্রান্তের দিক থেকে দ্বিতীয় স্থানে থাকা ভারত মৃত্যু বিবেচনায় আছে তৃতীয় স্থানে। এ পর্যন্ত দেশটিতে আক্রান্তের সংখ্যা ৬৩ লাখ ৯৪ হাজার ৬৮ জন। আর মৃত্যু হয়েছে ৯৯ হাজার ৭৭৩ জনের।

মৃত্যু বিবেচনায় যুক্তরাষ্ট্রের প্রতিবেশী মেক্সিকো চতুর্থ স্থানে থাকলেও আক্রান্ত বিবেচনায় দেশটির অবস্থান ৯ নম্বরে। মেক্সিকোতে শনিবার সকাল পর্যন্ত আক্রান্ত হয়েছে ৭ লাখ ৫৩ হাজার ৯০ জন এবং মৃত্যু হয়েছে ৭৮ হাজার ৪৯২ জনের।

গত বছরের ডিসেম্বরে চীন থেকে সংক্রমণ শুরু হওয়ার পর বিশ্বব্যাপী এ পর্যন্ত ১৮৮টি দেশে ছড়িয়েছে প্রাণঘাতী করোনাভাইরাস। গত ১১ মার্চ করোনাভাইরাস সংকটকে মহামারি ঘোষণা করে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)।

বাংলাদেশের স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, শুক্রবার সকাল ৮টা পর্যন্ত দেশে ৩ লাখ ৬৬ হাজার ৩৮৩ জনের দেহে করোনাভাইরাসের সংক্রমণ শনাক্ত হয়েছে। মোট মৃত্যু হয়েছে ৫ হাজার ৩০৫ জনের। আর সুস্থ হয়ে উঠেছেন ২ লাখ ৭৮ হাজার ৬২৭ জন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com