মোস্তাফিজুর রহমান চট্টগ্রাম প্রতিনিধি : নগরীর বন্দর ইপিজেড,পতেঙ্গা ডি.এইচ.এম.এস হোমিও কল্যাণ সোসাইটির নব-নির্বাচিত (২০২০-২০২১)কমিটির পরিচিতি ওভোজ সভায় সভাপতির বক্তব্য রাখেন ডাঃএস.এম খালেদ মিয়া, সাঃ সম্পাদক-ডাঃএইচ.এম এমরান,সাংগঠনিক সম্পাদক-ডাঃআহসান হাবী্ব,প্রধান উপদেষ্টা ডাঃএম.এ কাশেম,উপদেষ্টা ডাঃ পিকে বড়ুয়া ,সম্মানিত অতিথির বক্তব্য রাখেন বিএমএসএফ জোনাল কমিটির সাঃসম্পাদক সাংবাদিক মুঃবাবুল হোসেন বাবলা।
০২অক্টোবর শুক্রবার বাদে জুমা একটি রেস্তোরেন্টে বিশেষ সভায় নব-নির্বাচিত ৩৩সদস্যর পরিচয় করিয়ে শুভেচ্ছা বক্তব্য রাখেন সাবেক সভাপতি ডাঃরিপন কান্তি দেবনাথ, অর্থ সম্পাদক- ডাঃ সন্তোষ বড়ুয়া,সহ-সম্পাদক ডাঃশফিউল বাসার,দপ্তর সম্পাদক রেজাউল করিম,আঞ্চলিক সমন্বয়কারী ডাঃএম.এ গোফরান,প্রচার সম্পাদক-ডাঃকামাল হোসেন,সাংস্কৃতিক সম্পাদক-ডা.মনি দেবী,ক্রীড়া সম্পাদক-ডাঃরঞ্চন বড়ুয়া,সহ-অর্থ সম্পাদক ডাঃমফিজুল ইসলাম,কার্য্যকরী সদস্য-ও প্রবীন হোমিও চিকিৎসক শহিদুল্লাহ কাজেমী,সহ-সাংগঠনিক সম্পাদক ডাঃএহসান সহ আমন্ত্রিত অতিথিরা স্বাস্থ্যবিধি মেনে সভায় উপস্থিত হন।
এসময় বক্তারা বলেন, হোমিও চিকিৎসা সেবা বর্তমানে করোনাকালে জনসাধারনের মাঝে ব্যাপক সাড়া জাগিয়ে উচ্চ প্রশাসনের নজরে আসে,তাই খুব শীঘ্রই হোমিওপ্যাথিক চিকিৎসা ও ঔষধ গ্রহণ আরো কার্যকরী করতে একটি মেডিকেল কলেজ, গবেষনাগার এবং রিসার্জ সেন্টার করার ঘোষনা হয়েছে বলে সভা থেকে জানান।
সভা শেষে সিনিয়র সদস্য ডাঃআমীর হোসাইন সংগঠনের প্রাক্তণ উপদেষ্টা ডাঃশাহাজাহান আলীর মৃত্যুতে বিশেষ দোয়া ওমোনাজাত পরিচালনা করেন।