শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৪০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
বিস্ফোরক ও সন্ত্রাসবিরোধী আইনের মামলায় আজিমনগর আওয়ামী লীগ নেতা নূর ইসলাম চোকদার গ্রেফতার ভাড়া নির্ধারণের আগেই আদায় শুরু, চট্টগ্রামে গণপরিবহনে বেপরোয়া নৈরাজ্য নজরুল বর্ষে শিশু-কিশোরদের জন্য তুলতুলের ‘ছোটদের নজরুল’ শাহজালালে উড়োজাহাজের টয়লেট থেকে ৫০ স্বর্ণবার উদ্ধার পিরোজপুর পুলিশ সুপার মোহাম্মদ মনজুর আহমেদ সিদ্দিকীকে অশ্রুসিক্ত বিদায় জানালো জেলা পুলিশ ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে ৩টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মিড ডে মিলের দুধ খেয়ে হাসপাতালে ৩৪ শিক্ষার্থী ভর্তি পিরোজপুরে জিয়া মঞ্চের ৩৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শোভাযাত্রা গভীর নলকূপ নিয়ে বিরোধ, হামলা ও হুমকির অভিযোগ লক্ষ্মীপুরে নিরাপত্তাহীনতায় জাকির হোসেনের পরিবার ভাঙ্গা বাজারে দোকানের টিন কেটে দুই দোকানে চুরি নগদ টাকাসহ মালামাল লুট,ব্যবসায়িরা আতংকে ঠাকুরগাঁওয়ের হরিপুরের ভাতুড়িয়া ইউনিয়ন পরিষদ ও কমিউনিটি নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত

বিশ্বজুড়ে করোনায় মৃত্যু প্রায় ১০ লাখ

  • আপডেট সময় রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২০, ৮.৫৫ পিএম
  • ৩০২ বার পড়া হয়েছে

চীনের উহান থেকে শুরু করে সারা বিশ্বের প্রায় ২১৩টি দেশ ও অঞ্চলে ছড়িয়ে পরে করোনাভাইরাস। প্রতিদিনই নতুন আক্রান্ত রোগীর সংখ্যা বাড়ছে। সেই সাথে বাড়ছে প্রাণহানির সংখ্যাটাও।

গত ২৪ ঘণ্টায় সারা পৃথিবীতে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরো সাড়ে ৫ হাজারের বেশি মানুষের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে আরো প্রায় তিন লাখ মানুষের শরীরে শনাক্ত হয়েছে কোভিড-১৯ নামের ভাইরাসটি। এ নিয়ে এই বৈশ্বিক মহামারীতে মৃতের সংখ্যা ৯ লাখ ৯৯৯ হাজারের কাছাকাছি। সরকারি হিসেবে, মোট আক্রান্তের সংখ্যা প্রায় ৩ কোটি সাড়ে ৩০ লাখের বেশি।

পরিসংখ্যানভিত্তিক ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটার’র তথ্য মতে, আজ ২৭ সেপ্টেম্বর, রবিবার সকাল সোয়া ৯টা পর্যন্ত সারা পৃথিবীতে করোনায় আক্রান্ত বেড়ে ৩ কোটি ৩০ লাখ ৫৫ হাজার ৩৭ জনে দাঁড়িয়েছে। এদের মধ্যে ৯ লাখ ৯৮ হাজার ৭২১ জন ইতোমধ্যে মারা গেছেন। বিপরীতে সুস্থ হয়ে উঠেছেন ২ কোটি ৪৪ লাখ ৬ হাজার ১২২ জন। বর্তমানে চিকিৎসাধীন আছেন ৭৫ লাখ ৫০ হাজার ১৯৪ জন করোনারোগী, যাদের মধ্যে ৬৩ হাজার ৩০৪ জনের অবস্থা আশঙ্কাজনক।

মার্কিন যুক্তরাষ্ট্রে এখন পর্যন্ত পৃথিবীর সর্বোচ্চসংখ্যক মানুষের শরীরে করোনার সংক্রমণ শনাক্ত হয়েছে। এ সংখ্যা বেড়ে ৭২ লাখ ৮৭ হাজার ৫৬১ জনে দাঁড়িয়েছে। ভারতে দ্বিতীয় সর্বোচ্চ ৫৯ লাখ ৯০ হাজার ৫৮১ জনের শরীরে করোনাভাইরাসের সংক্রমণ শনাক্ত হয়েছে। ব্রাজিলে তৃতীয় সর্বোচ্চ ৪৭ লাখ ১৮ হাজার ১১৫ জন আক্রান্ত শনাক্ত হয়েছে। এছাড়া রাশিয়ায় চতুর্থ সর্বোচ্চ ১১ লাখ ৪৩ হাজার ৫৭১ জন ও কলম্বিয়ায় পঞ্চম সর্বোচ্চ ৮ লাখ ৬ হাজার ৩৮ জনের কোভিড-১৯ ধরা পড়েছে।

শীর্ষ দশে থাকা অন্য দেশগুলো হলো— পেরু (৮ লাখ ১৪২ জন), স্পেন (৭ লাখ ৩৫ হাজার ১৯৮ জন),  মেক্সিকো (৭ লাখ ২৬ হাজার ৪৩১ জন), আর্জেন্টিনা (৭ লাখ ২ হাজার ৪৮৪ জন) ও দক্ষিণ আফ্রিকা (৬ লাখ ৬৯ হাজার ৪৯৮ জন)।

কোভিড-১৯ মহামারীর প্রাণহানিতেও শীর্ষে রয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র। দেশটিতে মৃতের সংখ্যা বেড়ে ২ লাখ ৯ হাজার ১৭৭ জনে দাঁড়িয়েছে। দ্বিতীয় সর্বোচ্চ ১ লাখ ৪১ হাজার ৪৪১ জন মানুষের মৃত্যু হয়েছে ব্রাজিলে। ভারতে মারা গেছেন তৃতীয় সর্বোচ্চ ৯৪ হাজার ৫৩৪ জন। এছাড়া মেক্সিকোতে চতুর্থ সর্বোচ্চ ৭৬ হাজার ২৮৩ জন ও যুক্তরাজ্যে পঞ্চম সর্বোচ্চ ৪১ হাজার ৯৭১ জনের প্রাণ কেড়েছে করোনা।

এ হিসেবে শীর্ষ দশে রয়েছে— ইতালি (মৃত্যু ৩৫ হাজার ৮১৮ জন), পেরু (মৃত্যু ৩২ হাজার ১৪২ জন), ফ্রান্স (মৃত্যু ৩১ হাজার ৭০০ জন), স্পেন (মৃত্যু ৩১ হাজার ২৩২ জন) ও ইরান (মৃত্যু ২৫ হাজার ৩৯৪ জন)

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com