বৃহস্পতিবার, ০৯ এপ্রিল ২০২৬, ০৪:১৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
গৌরীপুর প্রেসক্লাবের নবগঠিত কমিটিতে সভাপতি ফারুক ও সাধারণ সম্পাদক রাকিব চট্টগ্রামে ভোজ্যতেলের কালোবাজারি দমনে র‍্যাব-৭ এর সাঁড়াশি অভিযান ১৪ দিনের যুদ্ধবিরতিতে রাজি হয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হামের প্রাদুর্ভাব মোকাবিলায় অব্যবহৃত মহামারি তহবিল থেকে ৬০৪ কোটি টাকা বরাদ্দ এসএসসি পরীক্ষার প্রবেশপত্র নিয়ে জরুরি নির্দেশনা জাতির পিতার পরিবারের বিশেষ নিরাপত্তা আইন বাতিল, সংসদে বিল পাস সায়েদাবাদে অনুমোদনহীন একাধিক বাস কাউন্টার সিলগালা সংসদের সংরক্ষিত নারী আসনের ভোটের তফসিল ঘোষণা মনোনয়নপত্র দাখিলের শেষ সময় ২১ এপ্রিল ঢামেক হাসপাতালে চিকিৎসকদের সঙ্গে শিক্ষার্থীদের হাতাহাতি ও মারামারির ঘটনা রাজধানীর কিছু স্কুলে পরীক্ষামূলক অনলাইন ক্লাস চালুর পরিকল্পনা সরকারের : শিক্ষামন্ত্রী

বিশ্বজুড়ে করোনায় আক্রান্ত ৩ কোটি ২০ লাখ ছাড়াল

  • আপডেট সময় বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২০, ১২.১০ পিএম
  • ৩২১ বার পড়া হয়েছে

বিশ্বজুড়ে বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) সকাল পর্যন্ত করোনাভাইরাসে আক্রান্ত সনাক্ত হয়েছে ৩ কোটি ২০ লাখ ৯৪ হাজার জন এবং মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৯ লাখ ৮১ হাজার ৯৬২ জনে। একই সময়ে আক্রান্ত হয়ে সুস্থ হয়ে উঠেছেন ২ কোটি ৩৬ লাখ ৭৬ হাজার ৫৭৮ জন। বিশ্বে মৃত্যু বিবেচনায় শীর্ষ ১০ দেশের মধ্যে রয়েছে;

১. যুক্তরাষ্ট্র: করোনাভাইরাসে সবচেয়ে বেশি সংক্রমণ ও মৃত্যু ঘটেছে যুক্তরাষ্ট্রে। দেশটিতে আক্রান্তের সংখ্যা ৭১ লাখ ৩৯ হাজার ৫৫৩ জন। আর মৃত্যু হয়েছে ২ লাখ ৬ হাজার ৫৯৩ জনের।

২. ভারত: বিশ্বে আক্রান্ত বিবেচনায় তৃতীয় স্থানে থাকা ভারত উঠে এসেছে দ্বিতীয় স্থানে। এ পর্যন্ত দেশটিতে মোট আক্রান্তের সংখ্যা ৫৭ লাখ ৩০ হাজার ১৯০ জন এবং মৃত্যু হয়েছে ৯১ হাজার ১৭৩ জনের।

৩. ব্রাজিল: যুক্তরাষ্ট্রের পর করোনায় সবচেয়ে ক্ষতিগ্রস্ত দেশ হচ্ছে ব্রাজিল। মৃত্যু বিবেচনায় দ্বিতীয় স্থানে থাকা লাতিন আমেরিকার দেশটি আক্রান্তের দিক দিয়ে রয়েছে তৃতীয় স্থানে। এখন পর্যন্ত দেশিটিতে আক্রান্ত হয়েছে ৪৬ লাখ ২৭ হাজার ৭৮০ জন এবং মৃত্যু হয়েছে ১ লাখ ৩৯ হাজার ৬৫ জনের।

৪. রাশিয়া: বিশ্বে আক্রান্ত বিবেচনায় চতুর্থ স্থানে রয়েছে রাশিয়া। এ পর্যন্ত দেশটিতে মোট আক্রান্তের সংখ্যা ১১ লাখ ২২ হাজার ২৪১ জন এবং মৃত্যু হয়েছে ১৭ হাজার ৭৯৯ জনের।

৫. কলম্বিয়া: আক্রান্ত বিবেচনায় ৫ম স্থানে রয়েছে কলম্বিয়া। এ পর্যন্ত দেশটিতে মোট আক্রান্তের সংখ্যা ৭ লাখ ৮৪ হাজার ২৬৮ জন এবং মৃত্যু হয়েছে ২৪ হাজার ৭৪৬ জনের।

৬. পেরু: আক্রান্ত বিবেচনায় ৬ষ্ঠ স্থানে রয়েছে পেরু। এ পর্যন্ত দেশটিতে মোট আক্রান্তের সংখ্যা ৭ লাখ ৮২ হাজার ৬৯৫ জন এবং মৃত্যু হয়েছে ৩১ হাজার ৮৭০ জনের।

৭. মেক্সিকো: আক্রান্ত বিবেচনায় সপ্তম স্থানে রয়েছে মেক্সিকো। এ পর্যন্ত দেশটিতে মোট আক্রান্তের সংখ্যা ৭ লাখ ১০ হাজার ৪৯ জন এবং মৃত্যু হয়েছে ৭৪ হাজার ৯৪৯ জনের।

৮. স্পেন: আক্রান্ত বিবেচনায় ৮ম স্থানে রয়েছে স্পেন। এ পর্যন্ত দেশটিতে মোট আক্রান্তের সংখ্যা ৬ লাখ ৯৩ হাজার ৫৫৬ জন এবং মৃত্যু হয়েছে ৩১ হাজার ৩৪ জনের।

৯. দক্ষিণ আফ্রিকা:  আক্রান্ত বিবেচনায় ৯ম স্থানে রয়েছে দক্ষিণ আফ্রিকা। এ পর্যন্ত দেশটিতে মোট আক্রান্তের সংখ্যা ৬ লাখ ৬৫ হাজার ১৮৮ জন এবং মৃত্যু হয়েছে ১৬ হাজার ২০৬ জনের।

১০. আর্জেন্টিনা: আক্রান্ত বিবেচনায় দশম স্থানে রয়েছে আর্জেন্টিনা। এ পর্যন্ত দেশটিতে মোট আক্রান্তের সংখ্যা ৬ লাখ ৬৪ হাজার ৭৯৯ জন এবং মৃত্যু হয়েছে ১৪ হাজার ৩৭৬ জনের। সূত্র: ওর্য়াল্ডোমিটার

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com