মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০১:৫১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা ঝালকাঠিতে তরুণীকে ধর্ষণের অভিযোগের মামলায় পালিত বাবাসহ দুজন গ্রেপ্তার, ভিডিও ধারন ও ছড়িয়ে দেয়ার ব্লাক মেইল! কাউখালীর জেসমিন ধর্ষণ ও হত্যার মূল আসামী  তাঁতীদল নেতা মানিক গ্রেফতার সেন্ট যোসেফ ইন্টারন্যাশনাল স্কুলে ৩ দিনব্যাপী ‘যোসেফাইট টেক কার্নিভাল’ সম্পন্ন কাউখালীতে গৃহবধূকে হত্যা ও মালামাল লুট, ঘরে মিলল বিবস্ত্র লাশ কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত ঠাকুরগাঁওয়ে সৌহার্দ্য ফার্মেসিতে চুরি হওয়া  ১৭ লাখ টাকার ওষুধ উদ্ধার হয়েছে গোবিন্দগঞ্জে গ্রেফতার ৪  হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ৮১ লিটার বিদেশি মদ জব্দ

শুরু হচ্ছে প্রীতিলতাকে নিয়ে অনুদানের সিনেমা

  • আপডেট সময় বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০২০, ৮.২০ পিএম
  • ৪৩০ বার পড়া হয়েছে
বিনোদন প্রতিবেদক, আল সামাদ রুবেলঃ প্রীতিলতা ব্রিটিশবিরোধী স্বাধীনতা সংগ্রামে আত্মাহুতিদানকারী প্রথম নারী শহীদ বীরকন্যা প্রীতিলতা ওয়াদ্দেদারের জীবনী নিয়ে তৈরি হচ্ছে আরও একটি চলচ্চিত্র। এর নাম ‘ভালোবাসা প্রীতিলতা’। কথাসাহিত্যিক সেলিনা হোসেনের উপন্যাস ‘ভালোবাসা প্রীতিলতা’ অবলম্বনে এটি পরিচালনা করছেন প্রদীপ ঘোষ। আগামী২৪ সেপ্টেম্বর প্রীতিলতার ৮৮তম আত্মাহুতি দিবসে চলচ্চিত্রটির মহরত অনুষ্ঠিত হতে যাচ্ছে। বিষয়টি নিশ্চিত করেছেন এর নির্মাতা।
এদিন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ। বিশেষ অতিথি হিসেবে থাকবেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. শিরীণ আখতার। আয়োজনে সভাপতিত্ব করবেন কথাসাহিত্যিক সেলিনা হোসেন। সকাল ১১টায় চলচ্চিত্র ও প্রকাশনা অধিদফতর মিলনায়তনে এ আয়োজনটি হবে।
২০১৯-২০ অর্থবছরের অনুদানে ‘ভালোবাসা প্রীতিলতা’ চলচ্চিত্রটি নির্মিত হবে। এর সহ-প্রযোজক হিসেবে আছেন নির্মাতা প্রদীপ নিজে।
তিনি বলেন, ‘ঐতিহাসিক ঘটনার বিবরণ নিয়ে নির্মিতব্য এই চলচ্চিত্রের মূল চরিত্রে অভিনয়ে অংশ নেবেন দেশের বেশ ভালো অভিনয় শিল্পীরা। মহরত অনুষ্ঠানের মধ্য দিয়ে তাদের পরিচয় করিয়ে দেবো। এতে সংগীত পরিচালনা করছেন সংগীতশিল্পী বাপ্পা মজুমদার।’
স্বদেশের স্বাধীনতার জন্য বর্তমান বাংলাদেশের চট্টগ্রামের বিপ্লবীদের যে বিস্ময়কর ও সাহসিকতাপূর্ণ অভ্যুত্থান ঘটেছিল, সেই ইতিহাসকে ধারণ করে নির্মিত হচ্ছে চলচ্চিত্রটি। গল্পে রয়েছে প্রীতিলতার কিশোরী জীবনের সহজ-সরল ছেলেবেলা। কলকাতায় বেথুন কলেজে অধ্যয়নকালে তার চেতনায় অঙ্কুরিত হয় স্বদেশ মুক্তির ব্রত। এরপর ধারাবাহিকভাবে বীরকন্যা প্রীতিলতার সংগ্রাম ও বিপ্লব উঠে আসবে। এমনকি তার হৃদয়বিদারক মৃত্যুও দেখানো হবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com