শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ০৯:৩৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
কাউখালীতে ঝুঁকিপূর্ণ হরিণধারা-গোপালপুর সড়ক: খালের পেটে বিলীন হওয়ার পথে  গ্রামের যাতায়াতের মাধ্যম পূজায় আসছে মৌ খানের ‘স্নেহের বন্ধন’ মালিবাগে ‘কাচ্চি সরদার’-এর উদ্বোধন করলেন জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর জে কে শান্ত ইতালি পাঠানোর নামে মালয়েশিয়ায় পাচার ও অর্থ আত্মসাৎ: চক্রের হোতাসহ গ্রেফতার ২ যাত্রীদের নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় সংশ্লিষ্ট সব সংস্থাকে প্রস্তুত থাকতে হবে। –বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী জেএসএস চট্টগ্রাম মহানগরের অভিষেক প্রস্তুতি, কমিটি গঠন ও আলতাফ হোসেনের জন্মদিনে দোয়া কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা

তালতলীতে ইউপিঃ ছাত্রলীগ সম্পাদকের বিরুদ্ধে পর্ণোগ্রাফী মামলা করায় বাদিকে জীবনাশের হুমকি

  • আপডেট সময় রবিবার, ২০ সেপ্টেম্বর, ২০২০, ১১.৪৩ পিএম
  • ৩০৮ বার পড়া হয়েছে

মোঃইমরান হোসাইন তালতলী(বরগুনা)প্রতিনিধি:বরগুনার তালতলীতে ছাত্রলীগের সাধারণ সম্পাদক আবদুল রাজ্জাকসহ তিন জনের বিরুদ্ধে পর্ণোগ্রাফী মামলা করায় বাদিকে গায়েবী মামলা ও জীবনাশের হুমকি। হুমকি দাতাদের দৃষ্টান্তমূলক শাস্তি এবং জীবনের নিরাপত্তার দাবীতে সংবাদ সম্মেলন করেছে ভুক্তভোগিরা। রবিবার(২০ সেপ্টেম্বর) দুপুর ১২টার দিকে তালতলী সাংবাদিক ফোরামে সংবাদ সম্মেলন করেছে ভুক্তভোগি শাকিল ও প্রিন্স।

লিখিত বক্তব্য ও মামলার সূত্রে জানা যায়, উপজেলার সোনাকাটা ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক আবদুল রাজ্জাকসহ তিন জন একই এলাকার শাকিল হোসেন ও প্রিন্স এর পারিবারিক বিয়ের ছবি সংগ্রহ করেন। এর পরে গত ১৫ আগষ্ট সকাল ১০টার দিকে তালতলী পশু হাসপাতালের সামনে ছাত্রলীগ সম্পাদক রাজ্জাক,মিলন ফরাজী ও শামিম সিকদার, শাকিল ও প্রিন্সকে ঢেকে নেন। এর পরে শাকিল ও প্রিন্স এর স্ত্রীর ছবি কম্পউটারে এডিট করে আপত্তি কর ভাবে দেখান এবং ১ লাখ টাকা চাঁদা দাবি করেন নয়তো।

ছবিগুলো সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল করা হবে। স্ত্রীর ও পরিবারের সম্মান বাঁচাতে পরবর্তীতে ১০ হাজার টাকা দেওয়া হয়। বাকি টাকার জন্য তারা ২ ঘন্টা সময় দেন। সময় অতিবাহিত হয়ে ও বাকি টাকা দিতে না পারায় করলে ঐ পর্ণো ছবি সামাজিক যোগাযোগ মাধ্যেম ফেইসবুকে মেঘ মায়াবতী নামক একটি আইডি থেকে ছেড়ে দেয়। পরবর্তীতে সামাজিক যোগাযোগ থেকে ডিলিট করার অনুরোধ করলে দাবিকৃত বাকি টাকা চাওয়া হয়। সেই টাকা দিতে না পারায় ফের ফেইসবুকে ছেড়ে দেয় ঐ পর্ণোগ্রাফি যা মূহুর্তে ভাইরাল হয়ে যায়।

যা আমাদের সামাজিক ভাবে মানসম্মান নষ্ট হয়। উপায় না পেয়ে বিচারের জন্য থানায় মামলা করতে গেলে থানা থেকে পরামর্শ দেওয়া হয় কোর্টে মামলা দেওয়ার জন্য। কিছু দিন পরে আমি বাদি হয়ে আমতলী জুডিসিয়াল মেজিষ্ট্রেস্ট কোর্টে পর্ণোগ্রাফী নিয়ন্ত্রন আইন ২০১২ এর ৮/২,৩,৭ তৎসহ ৩৮৫ ধারায় মামলা করি ও বিচারক মামলাটি আমলে নিয়ে তালতলী থানার ভারপ্রাপ্ত কর্মকতাকে এজাহারের জন্য বলেন।

পরে মামলাটি তালতলী থানায় এজাহার ভুক্ত করা হয়। এ ঘটনায় মামলা করায় ছাত্রলীগ সম্পাদক আবদুল রাজ্জাকসহ তার সহযোগিরা আমাদের বিরুদ্ধে গায়েবি মামলা ও হত্যার হুমকি দেয়। হুমকি দাতাদের দৃষ্টান্তমূলক শাস্তি এবং জীবনের নিরাপত্তার দাবীতে সংবাদসম্মেলনের মাধ্যমে প্রশাসনের দ্রুত হস্তক্ষেপ চান।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com