মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০৩:২৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা ঝালকাঠিতে তরুণীকে ধর্ষণের অভিযোগের মামলায় পালিত বাবাসহ দুজন গ্রেপ্তার, ভিডিও ধারন ও ছড়িয়ে দেয়ার ব্লাক মেইল! কাউখালীর জেসমিন ধর্ষণ ও হত্যার মূল আসামী  তাঁতীদল নেতা মানিক গ্রেফতার সেন্ট যোসেফ ইন্টারন্যাশনাল স্কুলে ৩ দিনব্যাপী ‘যোসেফাইট টেক কার্নিভাল’ সম্পন্ন কাউখালীতে গৃহবধূকে হত্যা ও মালামাল লুট, ঘরে মিলল বিবস্ত্র লাশ কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত ঠাকুরগাঁওয়ে সৌহার্দ্য ফার্মেসিতে চুরি হওয়া  ১৭ লাখ টাকার ওষুধ উদ্ধার হয়েছে গোবিন্দগঞ্জে গ্রেফতার ৪  হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ৮১ লিটার বিদেশি মদ জব্দ

নগরভবনে কোনো উপদেষ্টা বা প্রশাসক বসতে পারবেন না: ইশরাক

  • আপডেট সময় শুক্রবার, ৬ জুন, ২০২৫, ৭.৫৫ পিএম
  • ৭৯ বার পড়া হয়েছে

নগরভবনে কোনো উপদেষ্টা বা প্রশাসক বসতে পারবেন না এমন হুঁশিয়ারি উচ্চারণ করে বিএনপি নেতা ইশরাক হোসেন বলেছেন, প্রয়োজনে বিগত কাউন্সিলর ও শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানদের নিয়ে বিপ্লবী নগর কাউন্সিল করে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের কার্যক্রম পরিচালনা করা হবে।

শুক্রবার (৬ জুন) পবিত্র ঈদ-উল-আজহার প্রধান জামাতের জন্য প্রস্তুত জাতীয় ঈদগাহ ময়দান পরিদর্শনে গিয়ে এ কথা বলেন তিনি।

ইশরাক হোসেন বলেন, এখানে আমি নির্বাচিত এবং সর্বোচ্চ আদালতের সিদ্ধান্ত অনুযায়ী মেয়র হিসেবেই এসেছি। এটা আমার দায়িত্বের মধ্যেই পড়ে। শুধু তাই নয়, আগামীকাল যারা পরিষ্কার–পরিচ্ছন্নতার কাজে নিয়োজিত থাকবেন, তাদের সঙ্গেও আমি মাঠে থাকবো।

অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদ প্রসঙ্গে ইশরাক অভিযোগ করেন, এই পরিষদ তাদের নিরপেক্ষতা হারিয়েছে এবং তাদের অধীনে কোনো সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়।

তিনি আরও বলেন, যদি উপদেষ্টাদের রাজনীতিতে অংশগ্রহণের ইচ্ছা থাকে, তবে তাদের উচিত পদত্যাগ করে সরাসরি রাজনীতিতে নামা।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com