সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ১১:২৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
সরকার গঠনের আট মাসের মধ্যে পদত্যাগ করেছেন বিএনপি সরকারের তিন মন্ত্রী- প্রতিমন্ত্রী বলিউড অভিনেতা টাইগার শ্রফ বেঁচে গেলেন, পয়েন্ট ব্লাঙ্ক রেঞ্জে বন্দুক জ্যাম! গত ২৪ ঘণ্টায় মশাবাহিত ডেঙ্গু রোগে ৪ জনের মৃত্যু মন্ত্রিসভা থেকে ইশরাকের আনুষ্ঠানিক পদত্যাগ ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৮৪, মামলা ৫৩ ট্রাফিক আইন লঙ্ঘনে গত ২৪ ঘন্টায় ডিএমপির ২০১৭ মামলা ৭ জানুয়ারি, বৃহস্পতিবার অমর একুশে বইমেলা-২০২৭ শুরু হবে নিজের সন্তানের জন্য একটি স্বাস্থ্যকর পরিবেশ, একটি স্বাস্থ্যকর শহর গড়ে তুলি :প্রধানমন্ত্রী ‘মহাঅষ্টমী’ সারাদেশে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে উদযাপিত হচ্ছে স্বৈরাচারের ফেরার পথ খুলে দেয়া হবে জুলাই ও মুক্তিযুদ্ধের শহীদদের সঙ্গে গাদ্দারি : প্রধানমন্ত্রী

লক্ষ্মীপুরে সড়ক বন্ধ করে গরু-ছাগলের হাট,ভোগান্তি চরমে!

  • আপডেট সময় শনিবার, ৭ জুন, ২০২৫, ৮.৫৬ এএম
  • ১৫৪ বার পড়া হয়েছে

অ আ আবীর আকাশ, লক্ষ্মীপুর প্রতিনিধিঃ-পবিত্র ঈদ- উল আজহা উপলক্ষে লক্ষ্মীপুরে ব্যস্ত ও গুরুত্বপূর্ণ সড়ক বন্ধ করে বসেছে কোরবানীর গরু-ছাগল বেচাকেনা। সড়কের ওপর গরু দিয়ে এমনভাবে পথ আটকানো থাকে যা দেখে যে কারও মনে হতে পারে এটি কোনো সড়ক নয়, বরং গরুর হাট। এমন অবস্থায় যানবাহন চলাচলে যেমন ভোগান্তি বাড়ছে তেমনি দুর্ভোগ বাড়ছে স্থানীয়দেরও। যানবাহন চালক থেকে শুরু করে সাধারণ মানুষের এমন দুর্বিষহ অবস্থার কেন অবসান হচ্ছে না সেটি জানেন না কেউ।

লক্ষ্মীপুর সদরের জকসীন-পোদ্দার বাজার সড়ক, ভবানীগঞ্জ চৌরাস্তা সড়ক, কমলনগর উপজেলার হাজিরহাট গরু বাজার,তোরাবগঞ্জ -রামগতি সড়ক, রামগতির আলেকজান্ডার – সোনাপুর সড়ক দখল করে কোরবানী পশুর হাট বসেছে। এ ছাড়াও জেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়কের উপর গরু-ছাগলের হাট বসায় প্রতিনিয়ত সৃষ্টি হচ্ছে যানজট। উপজেলার চৌধুরী বাজার,মীরগঞ্জ বাজার, কাজির দিঘিরপাড়বাজারসহ বিভিন্ন সড়কের ওপর বসছে গরুর হাট। এতে পথচারী ও যান চলাচলে দুর্ভোগ পোহাচ্ছে এলাকার কয়েক হাজার মানুষ। অবৈধভাবে সড়কে চলমান এ গরু-ছাগলের বাজার নিয়ে কর্তৃপক্ষের কোনো হস্তক্ষেপ না থাকায় সড়কে গরুর বাজারে পরিণত হয়েছে।

সরেজমিনে গিয়ে দেখা গেছে, উপজেলার এসব হাটবাজারে শত শত ক্রেতা-বিক্রেতার ভিড়। গরু-ছাগলের বর্জ্যে সড়ক এলাকায় তৈরি হয়েছে এক নোংরা অবস্থার।পিচ্ছিল হওয়ার কারনে যেকোনো সময় ঘটতে পারে প্রাণহানিসহ ভয়াবহ দূর্ঘটনা। ব্যস্ততম এসব সড়কে ভিড় বাড়ে যানবাহনের। অপরদিকে সড়কের দু’পাশে সারিবদ্ধভাবে গরু-ছাগলসহ শতাধিক পাইকার দাঁড়িয়ে থাকায় তৈরি হয় এক দূষিত পরিবেশের।

স্থানীয় ব্যবসায়ীরা জানান, হাটবারে দোকান খোলা নিয়ে বিপাকে পড়েন তারা। হাট শেষে অপরিচ্ছন্ন, নোংরা বর্জ্যের গন্ধে অসুস্থ হয়ে পড়েন কেউ কেউ। ব্যবসায়ী ও স্থানীয়রা সড়কের জনদুর্ভোগ লাঘবে শিগগিরই প্রশাসনের দৃষ্টি কামনা করেন। তাদের প্রত্যাশা, অতি দ্রুত যাতে গরুর হাটটি অন্যত্র সরিয়ে নেওয়া হয়।

তবে এ বিষয়ে খোঁজখবর নিয়ে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: জামশেদ আলম রানা । তিনি বলেন, আমাকে বাজারগুলোর তালিকা দেন। আমি এ বিষয়ে খোঁজখবর নেব।

ক্রেতা বিক্রেতা উভয়ের কাছ হতে হাসিল আদায়ের বিষয়ে রামগতি উপজেলা নির্বাহী কর্মকর্তা আমজাদ হোসেন বলেন- আমি শুনে অবাক হয়েছি। এখানে নাকি সামাজিক ভাবে এ নিয়ম প্রচলিত। একই কথা কমলনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা রাহাত উজ জামান বলেন। তিনি আরও বলেন -আমি এ বিষয়ে আরও জেনে তবেই বলতে পারবো।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com