সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ০৮:৫০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
ঠাকুরগাঁওয়ে সৌহার্দ্য ফার্মেসিতে চুরি হওয়া  ১৭ লাখ টাকার ওষুধ উদ্ধার হয়েছে গোবিন্দগঞ্জে গ্রেফতার ৪  হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ৮১ লিটার বিদেশি মদ জব্দ প্রিজনভ্যান থেকে পালানো ‘পিচ্চি রাজার’ সন্ধান চেয়ে সংবাদ সম্মেলনে স্ত্রী পিরোজপুরে নতুন ডিসি হিসেবে যোগ দিচ্ছেন গোলাম রব্বানী ঠাকুরগাঁওয়ের রানীশংকৈলে কুলিক নদীর কুলে কুকুরের মুখ থেকে নবজাতক উদ্ধার পরকীয়ার অভিযোগ, একের পর এক সংসার ভাঙার গল্প মহিদুলকে ঘিরে বায়েজিদ সাংবাদিক ফোরামের আত্মপ্রকাশ, আহ্বায়ক আলী আহমদ শাহিন, সদস্য সচিব মুজিব উল্ল্যাহ তুষার জমকালো আয়োজনে ‘দৈনিক ঘোষণা’র প্রধান নির্বাহী সম্পাদক এস এম জহিরুল ইসলামের জন্মদিন উদযাপন শিক্ষা ফলাফল নয়, ভবিষ্যৎ গড়ার পাঠ চট্টগ্রাম মডেল স্কুলে অভিভাবক-শিক্ষক সংলাপ

 যাত্রাবাড়ীতে যৌথ অভিযানে ৩০ লক্ষাধিক টাকার অবৈধ ইয়াবা, গাঁজা ও হেরোইনসহ চার মাদক কারবারি গ্রেফতার

  • আপডেট সময় বৃহস্পতিবার, ১২ জুন, ২০২৫, ১.৪৬ এএম
  • ১২৯ বার পড়া হয়েছে

রাজধানীর যাত্রাবাড়ী এলাকা থেকে ৩০ লক্ষাধিক টাকার অবৈধ ইয়াবা, গাঁজা ও হেরোইনসহ চার মাদক কারবারি গ্রেফতার করেছে যৌথবাহিনী।

গ্রেফতারকৃতরা হলো- ১। মো: শুকুর আলী (৫০), ২। মো: আরিফ ওরফে বড় বেলবাটি আরিফ (৪২), ৩। মো: মোবারক (৪২) ও ৪। সুমন (২৭)।

বুধবার (১১ জুন ২০২৫ খ্রি.) রাত আনুমানিক ০১:২০ ঘটিকায় দয়াগঞ্জ এলাকায় গ্রেফতারকৃত মো: শুকুর আলীর তিনতলা বাড়ির নিচতলার একটি খোলা স্টোর রুম থেকে বিপুল পরিমান মাদকদ্রব্য উদ্ধারসহ তাদের গ্রেফতার করা হয়।

যাত্রাবাড়ী থানা সূত্রে জানা যায়, মঙ্গলবার দিবাগত রাতে তথ্য পাওয়া যায় দয়াগঞ্জে একটি বাসায় কতিপয় মাদক কারবারি মাদক ক্রয়-বিক্রয়ের জন্য অবস্থান করছে। এমন তথ্যের ভিত্তিতে সেনাবাহিনী ও যাত্রাবাড়ী থানা পুলিশের একটি যৌথ দল সেখানে অভিযান পরিচালনা করে। অভিযানে শুকুর আলী, আরিফ, মোবারক ও সুমন নামের চারজনকে গ্রেফতার করা হয়। এ সময় তাদের হেফাজত হতে দুই হাজার ২৫০ পিস ইয়াবা (আনুমানিক মূল্য ছয় লক্ষ ৭৫ হাজার), ১০ কেজি গাঁজা (আনুমানিক মূল্য এক লক্ষ ৫০ হাজার), আট হাজার ৪০০ পুরিয়া হেরোইন (আনুমানিক মূল্য ২২ লক্ষ ৩১ হাজার টাকা) ও মাদক বিক্রির নগদ ৭১ হাজার ৩১২ টাকা উদ্ধার করা হয়।

এ ঘটনায় গ্রেফতারকৃতদের বিরুদ্ধে যাত্রাবাড়ী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা রুজু করা হয়েছে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে প্রাপ্ত তথ্য সম্পর্কে থানা সূত্রে আরও জানা যায়, তারা দেশের বিভিন্ন স্থান থেকে এসব মাদক সংগ্রহ করে ঢাকার বিভিন্ন এলাকায় বিক্রি ও সরবরাহ করতো।

গ্রেফতারকৃতদের বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।(তথ্যসূত্র:-ডিএমপি নিঃ)

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com