সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ০৩:৪০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
ঠাকুরগাঁওয়ে সৌহার্দ্য ফার্মেসিতে চুরি হওয়া  ১৭ লাখ টাকার ওষুধ উদ্ধার হয়েছে গোবিন্দগঞ্জে গ্রেফতার ৪  হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ৮১ লিটার বিদেশি মদ জব্দ প্রিজনভ্যান থেকে পালানো ‘পিচ্চি রাজার’ সন্ধান চেয়ে সংবাদ সম্মেলনে স্ত্রী পিরোজপুরে নতুন ডিসি হিসেবে যোগ দিচ্ছেন গোলাম রব্বানী ঠাকুরগাঁওয়ের রানীশংকৈলে কুলিক নদীর কুলে কুকুরের মুখ থেকে নবজাতক উদ্ধার পরকীয়ার অভিযোগ, একের পর এক সংসার ভাঙার গল্প মহিদুলকে ঘিরে বায়েজিদ সাংবাদিক ফোরামের আত্মপ্রকাশ, আহ্বায়ক আলী আহমদ শাহিন, সদস্য সচিব মুজিব উল্ল্যাহ তুষার জমকালো আয়োজনে ‘দৈনিক ঘোষণা’র প্রধান নির্বাহী সম্পাদক এস এম জহিরুল ইসলামের জন্মদিন উদযাপন শিক্ষা ফলাফল নয়, ভবিষ্যৎ গড়ার পাঠ চট্টগ্রাম মডেল স্কুলে অভিভাবক-শিক্ষক সংলাপ

নাটোরে স্বামী-স্ত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার

  • আপডেট সময় সোমবার, ২ জুন, ২০২৫, ৭.৪৪ পিএম
  • ৯৬ বার পড়া হয়েছে

নাটোরের লালপুরে নিজ বাড়ি থেকে স্বামী-স্ত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।

সোমবার (২ জুন) সকাল উপজেলার কচুয়া গ্রামের কৃষক রইজুল ইসলামের বাড়িতে এই ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, কৃষক রইজুল ইসলামের বাড়িতে সকাল থেকে কোনো সাড়াশব্দ না পেয়ে প্রতিবেশীরা খোঁজাখুঁজি শুরু করেন। জানালা দিয়ে উঁকি দিয়ে তারা ফাতেমা বেগমকে (২৮) গলায় ফাঁস লাগানো অবস্থায় ঝুলতে দেখেন। পরে পাশের তামাক পোড়ানোর ঘরে রইজুল ইসলামের (৪৩) লাশ একইভাবে ঝুলন্ত অবস্থায় দেখে পুলিশে খবর দেন তারা।

পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তাদের লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায় বলে জানান স্থানীয়রা। পারিবারিক কলহের কারণে এই ঘটনা ঘটে থাকতে পারে ধারণা করছেন তারা।

এ বিষয়ে লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোমিনুজ্জামান জানান, ঘটনা তদন্ত করে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com