সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ০৪:০১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
ঠাকুরগাঁওয়ে সৌহার্দ্য ফার্মেসিতে চুরি হওয়া  ১৭ লাখ টাকার ওষুধ উদ্ধার হয়েছে গোবিন্দগঞ্জে গ্রেফতার ৪  হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ৮১ লিটার বিদেশি মদ জব্দ প্রিজনভ্যান থেকে পালানো ‘পিচ্চি রাজার’ সন্ধান চেয়ে সংবাদ সম্মেলনে স্ত্রী পিরোজপুরে নতুন ডিসি হিসেবে যোগ দিচ্ছেন গোলাম রব্বানী ঠাকুরগাঁওয়ের রানীশংকৈলে কুলিক নদীর কুলে কুকুরের মুখ থেকে নবজাতক উদ্ধার পরকীয়ার অভিযোগ, একের পর এক সংসার ভাঙার গল্প মহিদুলকে ঘিরে বায়েজিদ সাংবাদিক ফোরামের আত্মপ্রকাশ, আহ্বায়ক আলী আহমদ শাহিন, সদস্য সচিব মুজিব উল্ল্যাহ তুষার জমকালো আয়োজনে ‘দৈনিক ঘোষণা’র প্রধান নির্বাহী সম্পাদক এস এম জহিরুল ইসলামের জন্মদিন উদযাপন শিক্ষা ফলাফল নয়, ভবিষ্যৎ গড়ার পাঠ চট্টগ্রাম মডেল স্কুলে অভিভাবক-শিক্ষক সংলাপ

রামগঞ্জে বৃদ্ধ নারীকে পিটিয়ে জখম 

  • আপডেট সময় সোমবার, ২৬ মে, ২০২৫, ৭.১৮ পিএম
  • ১১৩ বার পড়া হয়েছে
লক্ষ্মীপুর প্রতিনিধি
লক্ষ্মীপুরের রামগঞ্জে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে পঁচাত্তরোর্ধ বৃদ্ধা ফিরোজা বেগমকে পিটিয়ে রক্তাক্ত জখম করেন একই বাড়ির রফিকুল ইসলামের ছেলে রবিউল ইসলাম, জাবেদুল ইসলাম ও তাদের মা আমেনা বেগম। বৃদ্ধা ফিরোজা বেগমের  শৌরচিৎকারে আশপাশের লোকজন এসে উদ্ধার করে হাসপাতালে পাঠায়। এই ঘটনায় ফিরোজা বেগমের মেয়ে মারজাহান আক্তার বাদী হয়ে রামগঞ্জ মডেল থানায় এজাহার দায়ের করেন।
এজাহার সূত্রে জানা গেছে- বিধবা ফিরোজা বেগমের সাথে একই বাড়ীর রফিকুল ইসলামদের সাথে জমি জমা নিয়ে পূর্ব থেকে বিরোধ চলে আসছে। সম্প্রতি রফিকুল ইসলামদের দখল থেকে উদ্ধার করে ভূমি অফিসের সার্ভেয়াররা গিয়ে কিছু জমি ফিরোজা বেগমকে বুঝিয়ে দেয়ায় তারা ক্ষিপ্ত হয়ে ওঠে।
২৪ মে শনিবার দুপুরের দিকে ফিরোজা বেগম ওই জমিতে গেলে তাকে একা পেয়ে রফিকুল ইসলামের ছেলে রবিউল, জাবেদুল ও আমেনা বেগম মিলে তাকে পিটিয়ে আহত করে। বৃদ্ধার চিৎকার শুনে  স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।
জানা গেছে রবিউল ও জবেদুল দীর্ঘদিন ধরে এলাকায় ত্রাসের সৃষ্টি করে যাকে তাকে মারধর করতে উদ্ধত হয়। ফিরোজা বেগমদের জমি জোর করে অবৈধভাবে জবর দখল করে রাখে। জমির সীমানায় ফিরোজা বেগম বা তার মেয়েদের কাউকে ঘেষতে দেয় না। এই নিয়ে আদালতের শরণাপন্ন হলে সম্প্রতি ভূমি অফিস থেকে সার্ভার গিয়ে কিছু জমি বুঝিয়ে দিলে শত্রুতা আরও বেড়ে যায়।
রামগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আবুল বাশার এই প্রতিবেদককে জানান- তদন্ত করে দ্রুত অপরাধীদের আইনের আওতায় আনা হবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com