সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ০৩:৪০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
ঠাকুরগাঁওয়ে সৌহার্দ্য ফার্মেসিতে চুরি হওয়া  ১৭ লাখ টাকার ওষুধ উদ্ধার হয়েছে গোবিন্দগঞ্জে গ্রেফতার ৪  হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ৮১ লিটার বিদেশি মদ জব্দ প্রিজনভ্যান থেকে পালানো ‘পিচ্চি রাজার’ সন্ধান চেয়ে সংবাদ সম্মেলনে স্ত্রী পিরোজপুরে নতুন ডিসি হিসেবে যোগ দিচ্ছেন গোলাম রব্বানী ঠাকুরগাঁওয়ের রানীশংকৈলে কুলিক নদীর কুলে কুকুরের মুখ থেকে নবজাতক উদ্ধার পরকীয়ার অভিযোগ, একের পর এক সংসার ভাঙার গল্প মহিদুলকে ঘিরে বায়েজিদ সাংবাদিক ফোরামের আত্মপ্রকাশ, আহ্বায়ক আলী আহমদ শাহিন, সদস্য সচিব মুজিব উল্ল্যাহ তুষার জমকালো আয়োজনে ‘দৈনিক ঘোষণা’র প্রধান নির্বাহী সম্পাদক এস এম জহিরুল ইসলামের জন্মদিন উদযাপন শিক্ষা ফলাফল নয়, ভবিষ্যৎ গড়ার পাঠ চট্টগ্রাম মডেল স্কুলে অভিভাবক-শিক্ষক সংলাপ

হত্যা ও ভাঙচুরের দুই মামলায় ছয় দিনের রিমান্ড শেষে মমতাজ কারাগারে

  • আপডেট সময় রবিবার, ১ জুন, ২০২৫, ৭.৩৪ পিএম
  • ১১৯ বার পড়া হয়েছে

মানিকগঞ্জের সিংগাইর ও হরিরামপুর থানায় দায়ের করা হত্যা ও ভাঙচুরের দুই মামলায় ছয় দিনের রিমান্ড শেষে সাবেক সংসদ সদস্য ও কণ্ঠশিল্পী মমতাজ বেগমকে কারাগারে পাঠানো হয়েছে।

রবিবার (১ জুন) বেলা ১১টার দিকে তাকে মানিকগঞ্জ চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করলে বিচারক আইভী আক্তার এই নির্দেশ দেন।

মানিকগঞ্জ কোর্ট ইন্সপেক্টর মো. আবুল খায়ের জানান, ‘সিংগাইর থানার হত্যা মামলায় চার দিনের রিমান্ড এবং হরিরামপুর থানার হামলা-ভাঙচুর মামলায় দুই দিনের রিমান্ড শেষে মমতাজকে কঠোর নিরাপত্তায় আদালতে হাজির করা হয়।’

বিচারক তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন এবং পরে তাকে মানিকগঞ্জ কারাগারে পাঠানো হয়। সেখান থেকে তাকে কাশিমপুর কারাগারে স্থানান্তর করা হবে বলে জানানো হয়েছে।

এর আগে মামলার প্রথম ও দ্বিতীয় দিন আদালত চত্বরে মমতাজ বেগমকে লক্ষ্য করে ডিম ও জুতা নিক্ষেপের ঘটনা ঘটে। এরপর থেকে আদালত এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com