সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ০৭:১০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
ঠাকুরগাঁওয়ে সৌহার্দ্য ফার্মেসিতে চুরি হওয়া  ১৭ লাখ টাকার ওষুধ উদ্ধার হয়েছে গোবিন্দগঞ্জে গ্রেফতার ৪  হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ৮১ লিটার বিদেশি মদ জব্দ প্রিজনভ্যান থেকে পালানো ‘পিচ্চি রাজার’ সন্ধান চেয়ে সংবাদ সম্মেলনে স্ত্রী পিরোজপুরে নতুন ডিসি হিসেবে যোগ দিচ্ছেন গোলাম রব্বানী ঠাকুরগাঁওয়ের রানীশংকৈলে কুলিক নদীর কুলে কুকুরের মুখ থেকে নবজাতক উদ্ধার পরকীয়ার অভিযোগ, একের পর এক সংসার ভাঙার গল্প মহিদুলকে ঘিরে বায়েজিদ সাংবাদিক ফোরামের আত্মপ্রকাশ, আহ্বায়ক আলী আহমদ শাহিন, সদস্য সচিব মুজিব উল্ল্যাহ তুষার জমকালো আয়োজনে ‘দৈনিক ঘোষণা’র প্রধান নির্বাহী সম্পাদক এস এম জহিরুল ইসলামের জন্মদিন উদযাপন শিক্ষা ফলাফল নয়, ভবিষ্যৎ গড়ার পাঠ চট্টগ্রাম মডেল স্কুলে অভিভাবক-শিক্ষক সংলাপ

হংকংয়ে চীনের সেনাবাহিনী মোতায়েন

  • আপডেট সময় রবিবার, ১৭ নভেম্বর, ২০১৯, ৪.৪২ পিএম
  • ৭৬০ বার পড়া হয়েছে

পাঁচ মাসের চেয়ে বেশি সময় ধরে চলা গণতন্ত্রপন্থী আন্দোলনের রশি টানতে এবং বিশৃঙ্খলা ঠেকানোর লক্ষ্যে হংকংয়ে প্রথমবারের মতো চীনা সেনাবাহিনী মোতায়েন করা হয়েছে।

শনিবার সকাল থেকেই সাদা পোশাকে রাস্তায় নামে হংকংয়ের গ্যারিসন অব পিপলস লিবারেশন আর্মি।

হংকংয়ের রাস্তায় সর্বশেষ সেনা নেমেছিল গত বছর অক্টোবরে। সাইক্লোনের পরে বিপর্যয় মোকাবিলায় পাঠানো হয় তাদের। ‘সাউথ চায়না মর্নিং পোস্ট’ সংবাদমাধ্যমের রিপোর্ট অনুযায়ী, শনিবার হংকংয়ের নানা জায়গায় সাদা পোশাকে রাস্তা পরিষ্কার করছেন পিএলএ-এর সেনারা। ছবিতে দেখা যায়, সবুজ টিশার্ট পরে কুলুং টং ব্যারাকের সেনাকর্মীরা রাস্তা পরিষ্কার করছেন।

হংকয়ে বিক্ষোভকারীদের আটকাতে কার্যত ব্যর্থ হয়েছে প্রশাসন। দফায় দফায় সংঘর্ষ বেঁধেছে বিক্ষোভকারী ও জনতার মধ্যে। পুলিশের গুলিতে বিক্ষোভকারীরা আহত হওয়ার পরে পরিস্থিতি আরও খারাপ হয়েছে। ১৯৯৭ সালে ব্রিটেন থেকে চীনের কাছে হংকংয়ের ক্ষমতা হস্তান্তরের পরে এত বড় ও জোরালো প্রতিবাদ দেখা যায়নি। ফলে অসন্তুষ্ট বেইজিং হংকংয়ের কার্যনির্বাহী প্রধান ক্যারি ল্যামের উপর আস্থা হারিয়ে ফেলেছে।

এই আবহে হংকং ও ম্যাকাওয়ের আইন কমিশনের অধিকর্তা শেন চুনইয়াও স্পষ্ট জানান, অশান্তি থামাতে নতুন পদক্ষেপ নেওয়ার কথা ভাবা হচ্ছে। অন্য দিকে, হংকয়ের নিরাপত্তা সচিব জন লি কা শিও সংবাদমাধ্যমে বিবৃতি দিয়ে বলেন, পিএলএ স্বাধীনভাবেই সেনা পাঠানোর সিদ্ধান্ত নিলে তাদের কিছু বলার নেই। মুখ খুলেছেন চীনের প্রেসিডেন্ট শি জিংপিংও। তিনি বলেন, হংকংয়ে শান্তি-শৃঙ্খলা ফেরানো চীনা সেনার প্রথম কাজ।

খবর আনন্দবাজার পত্রিকার।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com