মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০৭:৩৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা ঝালকাঠিতে তরুণীকে ধর্ষণের অভিযোগের মামলায় পালিত বাবাসহ দুজন গ্রেপ্তার, ভিডিও ধারন ও ছড়িয়ে দেয়ার ব্লাক মেইল! কাউখালীর জেসমিন ধর্ষণ ও হত্যার মূল আসামী  তাঁতীদল নেতা মানিক গ্রেফতার সেন্ট যোসেফ ইন্টারন্যাশনাল স্কুলে ৩ দিনব্যাপী ‘যোসেফাইট টেক কার্নিভাল’ সম্পন্ন কাউখালীতে গৃহবধূকে হত্যা ও মালামাল লুট, ঘরে মিলল বিবস্ত্র লাশ কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত ঠাকুরগাঁওয়ে সৌহার্দ্য ফার্মেসিতে চুরি হওয়া  ১৭ লাখ টাকার ওষুধ উদ্ধার হয়েছে গোবিন্দগঞ্জে গ্রেফতার ৪  হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ৮১ লিটার বিদেশি মদ জব্দ

অনুদানের সিনেমায় নিরব-অপু

  • আপডেট সময় মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর, ২০২০, ৪.০২ পিএম
  • ৫৪৪ বার পড়া হয়েছে

আল সামাদ রুবেলঃ  চা বাগানের শ্রমিকদের সুখ, দুঃখ, হাসি, কান্না নিয়ে ‘ছায়াবৃক্ষ’ শিরোনামের একটি সিনেমা নির্মাণ করছেন পরিচালক বন্ধন বিশ্বাস। ২০১৯-২০ অর্থবছরে পূর্ণদৈর্ঘ্য বিভাগে এই ছবিটি ৫০ লাখ টাকা অনুদান পেয়েছে। বেশ কয়েক দিন ধরে একে একে ছবিটির অভিনয়শিল্পীর নাম প্রকাশ করছিলেন বন্ধন বিশ্বাস।

সে তালিকায় রয়েছে অভিনেতা শতাব্দী ওয়াদুদ, বড়দা মিঠু, ইকবাল আহমেদ, সুস্মি রহমান ও সুমিত সেনগুপ্তর নাম। কিন্তু ছবিটির অভিনয়শিল্পী নির্বাচনে বড় চমক রেখেছেন নির্মাতা।

অবশেষে তুলি চরিত্রে অপু বিশ্বাস ও অনুপ চরিত্রে নিরব আহমেদকে প্রধান চরিত্রে চুক্তি করেন বন্ধন। প্রথমবারের মতো সরকারি অনুদানের ছবিতে জুটি হচ্ছেন অপু-নিরব।

অপু বিশ্বাস বলেন, ‘চা শ্রমিকদের গল্প নিয়ে ছবিটি। এখন এর চেয়ে বেশি কিছু বলা যাবে না। যা পর্দায় দেখার জন্য অপেক্ষা করতে হবে। সব সময়ই চেষ্টা ছিল ভালো গল্পে কাজ করার। এবারও তার ব্যতিক্রম হচ্ছে না। ‘ছায়াবৃক্ষ’র গল্পটি চমৎকার। দর্শক নতুন কিছু পেতে যাচ্ছে।’

বন্ধন বিশ্বাস বলেন, ‘চা শ্রমিকের বেশির ভাগই পড়াশোনার সুযোগ পায় না। তাদের নানাভাবে বঞ্চিত করা হয়। কখনো তারা যদি বিদ্রোহ করে তাহলে তা খুব সহজেই দমন করা হয়। এমনই গল্প নিয়ে ‘ছায়াবৃক্ষ’।

কেন্দ্রীয় চরিত্রে অপু বিশ্বাস ও নিরবকে নির্বাচন করেছি। অনুপম কথাচিত্রের ব্যানারে আগামী মাসেই ছবিটির শুটিং শুরু হবে।’

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com