বৃহস্পতিবার, ০৯ এপ্রিল ২০২৬, ০৭:৩৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
গৌরীপুর প্রেসক্লাবের নবগঠিত কমিটিতে সভাপতি ফারুক ও সাধারণ সম্পাদক রাকিব চট্টগ্রামে ভোজ্যতেলের কালোবাজারি দমনে র‍্যাব-৭ এর সাঁড়াশি অভিযান ১৪ দিনের যুদ্ধবিরতিতে রাজি হয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হামের প্রাদুর্ভাব মোকাবিলায় অব্যবহৃত মহামারি তহবিল থেকে ৬০৪ কোটি টাকা বরাদ্দ এসএসসি পরীক্ষার প্রবেশপত্র নিয়ে জরুরি নির্দেশনা জাতির পিতার পরিবারের বিশেষ নিরাপত্তা আইন বাতিল, সংসদে বিল পাস সায়েদাবাদে অনুমোদনহীন একাধিক বাস কাউন্টার সিলগালা সংসদের সংরক্ষিত নারী আসনের ভোটের তফসিল ঘোষণা মনোনয়নপত্র দাখিলের শেষ সময় ২১ এপ্রিল ঢামেক হাসপাতালে চিকিৎসকদের সঙ্গে শিক্ষার্থীদের হাতাহাতি ও মারামারির ঘটনা রাজধানীর কিছু স্কুলে পরীক্ষামূলক অনলাইন ক্লাস চালুর পরিকল্পনা সরকারের : শিক্ষামন্ত্রী

বিশ্বে করোনায় আক্রান্ত ২ কোটি ৯১ লাখ, মৃত্যু ৯ লাখ ২৭ হাজার

  • আপডেট সময় মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর, ২০২০, ৩.১৮ পিএম
  • ৩২২ বার পড়া হয়েছে

প্রাণঘাতী নভেল করোনাভাইরাসে (কোভিড-১৯) সারাবিশ্বে আক্রান্তের সংখ্যা দুই কোটি ৯০ লাখ ছাড়িয়েছে। করোনার সার্বক্ষণিক তথ্য রাখা, জন্স হপকিন্স বিশ্ববিদ্যালয়ের তথ্য অনুসারে মঙ্গলবার সকাল পর্যন্ত ভাইরাসটিতে আক্রান্তের সংখ্যা দুই কোটি ৯১ লাখ ৮২ হাজার ১৯৮ জন।

এছাড়া মঙ্গলবার সকাল পর্যন্ত বিশ্বজুড়ে ভাইরাসটিতে মারা গেছে ৯ লাখ ২৭ হাজার ১৫ জন। ইতোমধ্যে বিশ্বের ১৮৮টি দেশ ও অঞ্চলে ছড়িয়ে পড়েছে এ প্রাণঘাতী ভাইরাস।

করোনাভাইরাসে সবচেয়ে বেশি সংক্রমণ ও মৃত্যু ঘটেছে যুক্তরাষ্ট্রে। দেশটিতে আক্রান্তের সংখ্যা ৬৫ লাখ ৫৩ হাজার ৩০৩ জন আর মৃত্যু হয়েছে ১ লাখ ৯৪ হাজার ৪৮৯ জনের।

করোনায় দ্বিতীয় সর্বোচ্চ আক্রান্ত ভারতে। সেখানে ৪৮ লাখ ৪৬ হাজার ৪২৭ জন করোনায় আক্রান্ত হয়েছে। মৃত্যু বিবেচনায় ভারত তৃতীয়। এখন পর্যন্ত দেশটিতে ৭৯ হাজার ৭২২ জন করোনায় মারা গেছেন।

করোনায় তৃতীয় সর্বোচ্চ আক্রান্ত ব্রাজিলে। মঙ্গলবার পর্যন্ত আক্রান্তের সংখ্যা ৪৩ লাখ ৪৫ হাজার ৬১০ জন। মৃত্যুর সংখায় ব্রাজিল দ্বিতীয়। করোনায় দেশটিতে ১ লাখ ৩২ হাজার ৬ জনের মৃত্যু হয়েছে।

চতুর্থ সর্বোচ্চ আক্রান্ত হয়েছে রাশিয়ায়। দেশটিতে ১০ লাখ ৬৪ হাজার ৪৩৮ জনের করোনা শনাক্ত হয়েছে। করোনায় মৃত্যু বিবেচনায় রাশিয়া ১২তম। এখন পর্যন্ত সেখানে মারা গেছে ১৮ হাজার ৫৭৩ জন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com