শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০২:৪০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
বিস্ফোরক ও সন্ত্রাসবিরোধী আইনের মামলায় আজিমনগর আওয়ামী লীগ নেতা নূর ইসলাম চোকদার গ্রেফতার ভাড়া নির্ধারণের আগেই আদায় শুরু, চট্টগ্রামে গণপরিবহনে বেপরোয়া নৈরাজ্য নজরুল বর্ষে শিশু-কিশোরদের জন্য তুলতুলের ‘ছোটদের নজরুল’ শাহজালালে উড়োজাহাজের টয়লেট থেকে ৫০ স্বর্ণবার উদ্ধার পিরোজপুর পুলিশ সুপার মোহাম্মদ মনজুর আহমেদ সিদ্দিকীকে অশ্রুসিক্ত বিদায় জানালো জেলা পুলিশ ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে ৩টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মিড ডে মিলের দুধ খেয়ে হাসপাতালে ৩৪ শিক্ষার্থী ভর্তি পিরোজপুরে জিয়া মঞ্চের ৩৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শোভাযাত্রা গভীর নলকূপ নিয়ে বিরোধ, হামলা ও হুমকির অভিযোগ লক্ষ্মীপুরে নিরাপত্তাহীনতায় জাকির হোসেনের পরিবার ভাঙ্গা বাজারে দোকানের টিন কেটে দুই দোকানে চুরি নগদ টাকাসহ মালামাল লুট,ব্যবসায়িরা আতংকে ঠাকুরগাঁওয়ের হরিপুরের ভাতুড়িয়া ইউনিয়ন পরিষদ ও কমিউনিটি নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত

ভারতে একদিনে ৯৬ হাজার মানুষ করোনায় আক্রান্ত

  • আপডেট সময় শুক্রবার, ১১ সেপ্টেম্বর, ২০২০, ১২.২৪ এএম
  • ২৬৯ বার পড়া হয়েছে

দৈনিক করোনা সংক্রমণের নিরিখে আবারও বিশ্বরেকর্ড করল ভারত। একদিনেই দেশে করোনার কবলে পড়লেন প্রায় ৯৬ হাজার মানুষ। এর আগে দেশে একদিনে এত মানুষ সংক্রমিত হননি। শুধু ভারতে নয়, বিশ্বের কোনও দেশেই এর আগে একদিনে এত মানুষ সংক্রমিত হননি। ক্রমবর্ধমান সংক্রমণের এই গ্রাফ রীতিমতো চিন্তায় ফেলছে ভারতের চিকিৎসকদের।আজ বৃহস্পতিবার সকালে ভারতের কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রকের দেওয়া পরিসংখ্যান বলছে, গত ২৪ ঘণ্টায় দেশে ৯৫ হাজার ৭৩৫ জন করোনা আক্রান্ত হয়েছেন। যা গতকালের থেকে প্রায় ৭ হাজার বেশি। ফলে দেশে মোট করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪৪ লক্ষ ৬৫ হাজার ৮৬৪ জন। যুক্তরাষ্ট্র এবং ব্রাজিল দুই দেশের থেকেই ভারতের দৈনিক সংক্রমণ কয়েক গুণ বেশি। আক্রান্তের সংখ্যা আবারও বাড়লেও সুস্থতার সংখ্যাটা খানিকটা স্বস্তি দিচ্ছে। পরিসংখ্যান বলছে, গত ২৪ ঘণ্টায় করোনার কবল থেকে মুক্তি পেয়েছেন ৭২ হাজারের বেশি মানুষ। ফলে দেশে মোট করোনাজয়ীর সংখ্যা গিয়ে দাঁড়িয়েছে ৩৪ লক্ষ ৭১ হাজার ৭৮৪ জনে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com