শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১২:৩১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
বিস্ফোরক ও সন্ত্রাসবিরোধী আইনের মামলায় আজিমনগর আওয়ামী লীগ নেতা নূর ইসলাম চোকদার গ্রেফতার ভাড়া নির্ধারণের আগেই আদায় শুরু, চট্টগ্রামে গণপরিবহনে বেপরোয়া নৈরাজ্য নজরুল বর্ষে শিশু-কিশোরদের জন্য তুলতুলের ‘ছোটদের নজরুল’ শাহজালালে উড়োজাহাজের টয়লেট থেকে ৫০ স্বর্ণবার উদ্ধার পিরোজপুর পুলিশ সুপার মোহাম্মদ মনজুর আহমেদ সিদ্দিকীকে অশ্রুসিক্ত বিদায় জানালো জেলা পুলিশ ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে ৩টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মিড ডে মিলের দুধ খেয়ে হাসপাতালে ৩৪ শিক্ষার্থী ভর্তি পিরোজপুরে জিয়া মঞ্চের ৩৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শোভাযাত্রা গভীর নলকূপ নিয়ে বিরোধ, হামলা ও হুমকির অভিযোগ লক্ষ্মীপুরে নিরাপত্তাহীনতায় জাকির হোসেনের পরিবার ভাঙ্গা বাজারে দোকানের টিন কেটে দুই দোকানে চুরি নগদ টাকাসহ মালামাল লুট,ব্যবসায়িরা আতংকে ঠাকুরগাঁওয়ের হরিপুরের ভাতুড়িয়া ইউনিয়ন পরিষদ ও কমিউনিটি নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত

অক্সফোর্ডের তৈরি করোনা ভাইরাসের টিকা প্রয়োগ স্থগিত

  • আপডেট সময় বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর, ২০২০, ১.৩৬ পিএম
  • ২৬১ বার পড়া হয়েছে

অক্সফোর্ডের তৈরি করোনা ভাইরাসের সম্ভাব্য টিকা নিয়ে বাংলাদেশে দারুণ আগ্রহ তৈরি হয়েছিল। আশাবাদী হয়ে পড়েছিলেন আমজনতা। বাংলাদেশের বেক্সিমকো ভারতের সিরাম ইনস্টিটিউটের সঙ্গে এ নিয়ে আগাম চুক্তিও করেছিল। সিরাম ইনস্টিটিউট এই অঞ্চলে এস্ট্রাজেনেকার টিকা উৎপাদনে ছাড়পত্র পেয়েছে। মঙ্গলবার রাতে লন্ডন থেকে আচমকা খবর আসে এস্ট্রাজেনেকার টিকার তৃতীয় পর্যায়ের ট্রায়াল স্থগিতের। বলা হয়, একজন স্বেচ্ছাসেবক অজ্ঞাত এক রোগে আক্রান্ত হয়ে পড়েছেন। নিরাপত্তার কথা বিবেচনায় এনে মানবশরীরে এই টিকার পরীক্ষামূলক প্রয়োগ স্থগিত করে দেয়া হয়েছে। মিডিয়ায় এই খবর প্রচারের পর প্রচণ্ড ধাক্কা খেয়েছে বাংলাদেশ। তৈরি হয়েছে অস্বস্তি । উদ্বেগতো আছেই। এর অন্যতম কারণ হচ্ছে, টিকা উৎপাদনকারী প্রতিষ্ঠানগুলোর মধ্যে এস্ট্রাজেনেকাকেই বেশি নির্ভরযোগ্য মনে করা হতো। বিশ্বের যে নয়টি সংস্থা টিকা নিয়ে কাজ করছে এরমধ্যে এস্ট্রাজেনেকা অন্যতম। গত ৩১শে আগস্ট থেকে তারা ট্রায়াল শুরু করে। ৩০ হাজার স্বেচ্ছাসেবকের শরীরে পরীক্ষামূলক প্রয়োগ শুরু করে প্রতিষ্ঠানটি। এক লাখেরও বেশি স্বেচ্ছাসেবক আগ্রহ প্রকাশ করে অনলাইনে সম্মতি জানিয়েছিলেন। বাংলাদেশে বাকি থাকলো চীনা ভ্যাকসিন। বাংলাদেশ ছাড়পত্র দিলেও ট্রায়াল এখন পর্যন্ত শুরু হয়নি। এই যখন অবস্থা তখন বাংলাদেশে ভিন্ন পরিস্থিতি। শিক্ষা প্রতিষ্ঠান ছাড়া সবকিছুই স্বাভাবিক করে দেয়া হয়েছে। যদিও বিশেষজ্ঞরা আগাগোড়াই দ্বিমত পোষণ করে আসছেন। তারা বলছেন, সংক্রমণে ঊর্ধ্বগতি। এই অবস্থায় ‘নিউ নরমালের’ ফাঁদে পড়লে বিপদের ঝুঁকি বেশি। তাছাড়া বিশ্বব্যাপী দ্বিতীয় ঢেউ আঘাত হানতে শুরু করেছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com