শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১২:৩৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
বিস্ফোরক ও সন্ত্রাসবিরোধী আইনের মামলায় আজিমনগর আওয়ামী লীগ নেতা নূর ইসলাম চোকদার গ্রেফতার ভাড়া নির্ধারণের আগেই আদায় শুরু, চট্টগ্রামে গণপরিবহনে বেপরোয়া নৈরাজ্য নজরুল বর্ষে শিশু-কিশোরদের জন্য তুলতুলের ‘ছোটদের নজরুল’ শাহজালালে উড়োজাহাজের টয়লেট থেকে ৫০ স্বর্ণবার উদ্ধার পিরোজপুর পুলিশ সুপার মোহাম্মদ মনজুর আহমেদ সিদ্দিকীকে অশ্রুসিক্ত বিদায় জানালো জেলা পুলিশ ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে ৩টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মিড ডে মিলের দুধ খেয়ে হাসপাতালে ৩৪ শিক্ষার্থী ভর্তি পিরোজপুরে জিয়া মঞ্চের ৩৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শোভাযাত্রা গভীর নলকূপ নিয়ে বিরোধ, হামলা ও হুমকির অভিযোগ লক্ষ্মীপুরে নিরাপত্তাহীনতায় জাকির হোসেনের পরিবার ভাঙ্গা বাজারে দোকানের টিন কেটে দুই দোকানে চুরি নগদ টাকাসহ মালামাল লুট,ব্যবসায়িরা আতংকে ঠাকুরগাঁওয়ের হরিপুরের ভাতুড়িয়া ইউনিয়ন পরিষদ ও কমিউনিটি নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত

বিশ্বকে অবশ্যই আগে ভাগে নতুন মহামারির জন্যে প্রস্তুত থাকতে হবে:বিশ্ব স্বাস্থ্য সংস্থা

  • আপডেট সময় মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর, ২০২০, ৪.০৮ পিএম
  • ২৫১ বার পড়া হয়েছে

চলমান এই করোনা মহামারিই শেষ নয়, তাই বিশ্বকে অবশ্যই আগে ভাগে নতুন মহামারির জন্যে প্রস্তুত থাকতে হবে।
বিশ্ব স্বাস্থ্য সংস্থা প্রধান টেডরস আধানম গেব্রিয়াসিস সোমবার ব্রিফিংকালে এ কথা বলেন।
তিনি আরো বলেন, এটিই শেষ মহামারি নয়। আমাদের জন্যে ইতিহাসের শিক্ষা হলো মহামারি জীবনেরই বাস্তবতা। তাই পরবর্তী মহামারির আগে তার জন্যে এ সময়ের চেয়েও বিশ্বকে আরো বেশি প্রস্তুত থাকতে হবে।
গেব্রিয়াসিস বলেন, কোভিড -১৯ মহামারি আমাদের সকলকে অনেক কিছু শিখিয়েছে। এর মধ্যে একটি হলো স্বাস্থ্য বিলাসবহুল কোন জিনিস নয়, এটি প্রয়োজনীয় ও মানুষের অধিকার।
তিনি আরো বলেন, জনস্বাস্থ্য সামাজিক, অর্থনৈতিক ও রাজনৈতিক স্থিতিশীলতার ভিত্তি।
ডব্লিওএইচও প্রধান বলেন, এর অর্থ রাষ্ট্রগুলোকে অবশ্যই রোগ প্রতিরোধ, শনাক্ত ও মোকাবেলায় বিনিয়োগ করতে হবে। তিনি সকল রাষ্ট্রকে জনস্বাস্থ্য বিশেষ করে প্রাথমিক স্বাস্থ্য খাতে বিনিয়োগের আহ্বান জানান। গেব্রিয়াসিস স্বাস্থ্য সুরক্ষায় থাইল্যান্ডের প্রচেষ্টাকে ইতিবাচক উদারহরণ হিসেবে তুলে ধরেন।
এছাড়া তিনি মঙ্গোলিয়া, মৌরিতিয়াস ও উরুগুয়েসহ আরো কয়েকটি দেশের করোনা নিয়ন্ত্রণে তাদের সফল লড়াইয়ের কথাও উল্লেখ করেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com