বৃহস্পতিবার, ০৯ এপ্রিল ২০২৬, ১০:৫৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
গৌরীপুর প্রেসক্লাবের নবগঠিত কমিটিতে সভাপতি ফারুক ও সাধারণ সম্পাদক রাকিব চট্টগ্রামে ভোজ্যতেলের কালোবাজারি দমনে র‍্যাব-৭ এর সাঁড়াশি অভিযান ১৪ দিনের যুদ্ধবিরতিতে রাজি হয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হামের প্রাদুর্ভাব মোকাবিলায় অব্যবহৃত মহামারি তহবিল থেকে ৬০৪ কোটি টাকা বরাদ্দ এসএসসি পরীক্ষার প্রবেশপত্র নিয়ে জরুরি নির্দেশনা জাতির পিতার পরিবারের বিশেষ নিরাপত্তা আইন বাতিল, সংসদে বিল পাস সায়েদাবাদে অনুমোদনহীন একাধিক বাস কাউন্টার সিলগালা সংসদের সংরক্ষিত নারী আসনের ভোটের তফসিল ঘোষণা মনোনয়নপত্র দাখিলের শেষ সময় ২১ এপ্রিল ঢামেক হাসপাতালে চিকিৎসকদের সঙ্গে শিক্ষার্থীদের হাতাহাতি ও মারামারির ঘটনা রাজধানীর কিছু স্কুলে পরীক্ষামূলক অনলাইন ক্লাস চালুর পরিকল্পনা সরকারের : শিক্ষামন্ত্রী

বিশ্বব্যাপী মহামারি করোনাভাইরাসে মৃতের সংখ্যা ৮ লাখ ৮০ হাজার ছাড়িয়ে গেছে

  • আপডেট সময় সোমবার, ৭ সেপ্টেম্বর, ২০২০, ১২.০৪ পিএম
  • ২৪৯ বার পড়া হয়েছে

বিশ্বব্যাপী মহামারি করোনাভাইরাসে মৃতের সংখ্যা রোববার ৮ লাখ ৮০ হাজার ছাড়িয়ে গেছে। জনস হপকিন্স ইউনিভার্সিটির সেন্টার ফর সিস্টেমস সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (সিএসএসই) এ তথ্য জানিয়েছে। খবর সিনহুয়ার।
সিএসএসই’র সর্বশেষ ডাটা অনুযায়ী, স্থানীয় সময় বেলা ২টা ২৮ মিনিট পর্যন্ত (গ্রীনিচ মান সময় ১৮২৮টা) বিশ্বব্যাপী করোনাভাইরাসে মৃতের সংখ্যা বেড়ে মোট ৮ লাখ ৮০ হাজার ৭৭৯ এবং আক্রান্তের সংখ্যা বেড়ে মোট ২ কোটি ৬৯ লাখ ৫১ হাজার ৮৩৮ জনে দাঁড়িয়েছে।
এদিকে করোনাভাইরাসে আক্রান্ত ও মৃতের দিক থেকে বিশ্বে সবচেয়ে ক্ষতিগ্রস্ত দেশ যুক্তরাষ্ট্রে ভাইরাসটিতে এ পর্যন্ত আক্রান্তের সংখ্যা বেড়ে মোট ৬২ লাখ ৬২ হাজার ৯৮৯ এবং মৃতের সংখ্যা বেড়ে মোট ১ লাখ ৮৮ হাজার ৭১১ জনে দাঁড়িয়েছে। এ সংখ্যা বিশ্বব্যাপী মোট মৃতের সংখ্যার এক পঞ্চমাংশেরও বেশি।
এদিকে থেকে যুক্তরাষ্ট্রের পরের অবস্থানে থাকা ব্রাজিলে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা বেড়ে মোট ৪১ লাখ ২৩ হাজারে এবং মৃতের সংখ্যা বেড়ে মোট ১ লাখ ২৬ হাজার ২০৩ জনে দাঁড়িয়েছে।
বিশ্বে কোভিড-১৯-এ তৃতীয় সর্বোচ্চ ক্ষতিগ্রস্ত দেশ ভারতে করোনায় আক্রান্তের সংখ্যা বেড়ে ৪১ লাখ ১৩ হাজার ৮১১ এবং মৃতের সংখ্যা বেড়ে ৭০ হাজার ৬২৬ জনে দাঁড়িয়েছে।
বিশ্বে করোনাভাইরাসে মৃতের সংখ্যা ৩০ হাজার ছাড়িয়ে যাওয়া অন্য দেশগুলোর মধ্যে রয়েছে মেক্সিকো, ব্রিটেন, ইতালি ও ফ্রান্স।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com