মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ১২:১৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা ঝালকাঠিতে তরুণীকে ধর্ষণের অভিযোগের মামলায় পালিত বাবাসহ দুজন গ্রেপ্তার, ভিডিও ধারন ও ছড়িয়ে দেয়ার ব্লাক মেইল! কাউখালীর জেসমিন ধর্ষণ ও হত্যার মূল আসামী  তাঁতীদল নেতা মানিক গ্রেফতার সেন্ট যোসেফ ইন্টারন্যাশনাল স্কুলে ৩ দিনব্যাপী ‘যোসেফাইট টেক কার্নিভাল’ সম্পন্ন কাউখালীতে গৃহবধূকে হত্যা ও মালামাল লুট, ঘরে মিলল বিবস্ত্র লাশ কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত ঠাকুরগাঁওয়ে সৌহার্দ্য ফার্মেসিতে চুরি হওয়া  ১৭ লাখ টাকার ওষুধ উদ্ধার হয়েছে গোবিন্দগঞ্জে গ্রেফতার ৪  হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ৮১ লিটার বিদেশি মদ জব্দ

নারীর এগিয়ে চলার গল্পে নৃত্যশিল্পী “অনন্যা “

  • আপডেট সময় রবিবার, ৬ সেপ্টেম্বর, ২০২০, ৯.১৫ এএম
  • ৩৯৩ বার পড়া হয়েছে

আল- সামাদ রুবেল: নারীর এগিয়ে চলার গল্পে  কথা হচ্ছিলো তরুন প্রজন্মের শাহনাজ শারমিন অনন্যার সাথে কথা বলেছে আল- সামাদ রুবেল

*কেমন আছেন?

আলহামদুলিল্লাহ সুস্থ আছি ।

*বর্তমানে কি করছেন?

আমি বর্তমানে বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে কর্মরত আছি সিনিয়র ড্যান্স আর্টিস্ট হিসেবে।

*একজন নৃত্যশিল্পী হয়ে উঠার পেছনের গল্পটা জানতে চাই,নাচের শুরুটা কিভাবে?

ছোটবেলায় পরিবারের উৎসাহেই নাচ ও গানের তালিম নেয়া শুরু করি।বাবা চাইতেন গান করি আর মা চাইতেন নাচ।কিন্তু বরাবরই আমার নাচের প্রতি আগ্রহটা বেশি ছিলো। তাই নাচটাই শেষ অবদি ধরে রাখি।

*নাচ শেখার জন্য কার অনুপ্রেরণা বেশি পেয়েছেন বাবা না মায়ের?

যদিও মায়ের ইচ্ছেতেই নাচ শুরু করি কিন্তু পরবর্তিতে বাবাসহ পরিবারের সবার অনুপ্রেরণা পেয়েছি।

*আপনার নাচের প্রাতিষ্ঠানিক শিক্ষা সম্পর্কে জানতে চাই।

আমার নাচের শুরুটা ছিলো দনিয়া সবুজ কুঁড়ি কচিকাচার মেলায়। সেখানে আমার নাচের প্রশিক্ষক ছিলেন শ্রদ্ধেয় তাহমিনা সেলিম আপু এবং ফারজানা নাসরিন লিজা আপু। আপুদের হাতেই আমার নাচের হাতে খড়ি পরবর্তিতে জাগো আর্ট সেন্টার থেকে নয় বছর মেয়াদি নাচের কোর্স সম্পন্ন করি এবং শ্রদ্ধেয় বেলায়েত হোসেন খান স্যারের কাছ থেকে ভরতনাট্যমের তালিম নিই।

*আপনি একজন নারী এবং নৃত্যশিল্পী,কি ধরণের প্রতিবন্ধকতার সম্মুখীন হতে হয়।

আসলে আমাদের সমাজ এখন অনেকটাই এগিয়ে গিয়েছে।নারীরা সব সেক্টরেই পুরুষের কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করছে।দিন দিন নারীরা আরো অগ্রসর হচ্ছে।তারপর ও যতটুকু প্রতিবন্ধকতা আছে সময়ের সাথে সাথে আমরা সেটাও কাটিয়ে উঠতে পারবো বলে আশা করি।

*কোভিড ১৯ লকডাউন পরিস্থিতিতে কিভাবে সময় কাটিয়েছেন?

এই সময়টাতে যেহেতু একদম ঘরে ছিলাম তাই অধিকাংশ সময়ই কাটিয়েছি নাচ নিয়েই । দেশ বিদেশের নানা ধরণের ড্যান্স ফর্ম দেখেছি,নতুন নতুন নাচ কম্পোজ করার চেষ্টা করেছি সেগুলো ফেসবুকের মাধ্যমে সবার সামনে তুলে ধরার চেষ্টা করেছি।আমাদের দেশে নাচ নিয়ে এখন অনেক ভালো ভালো কাজ হচ্ছে, সেগুলো দেখেছি । আর আমি রান্না করতে ভীষণ ভালবাসি নানা ধরণের রান্না করে টেবিল সাজানো আমার সখ।আমার রেসিপিগুলো মোটামুটি সবাই খুব পছন্দ করে তাই বন্ধুদের অনুরোধে একটি ইউটিউব চ্যানেল খুলেছি যেখানে আমি আমার রান্নার রেসিপিগুলো সবার সাথে শেয়ার করি।

*একজন তরুন নৃত্যশিল্পী হিসেবে বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে কর্মরত আছেন,তরুন প্রজন্মের নৃত্যশিল্পীদের জন্য কিছু বলুন?

আসলে আমি নিজেও একজন তরুন নৃত্যশিল্পী সে জায়গা থেকে আমি নিজেও অনেক আশাবাদী।এখন অনেক ভালো কাজ হচ্ছে। এখন আমরা নাচ নিয়ে পড়াশোনা করার সাহস পাই এবং নাচটাকে প্রফেশন হিসেবে নিচ্ছি এটা আমাদের অনেক বড় প্রাপ্তির জায়গা।এভাবে অগ্রসর হয়ে থাকলে আমরা খুব দ্রুত অনেক ভালো একটি জায়গায় পৌছে যাবো বলে আমি মনে করি।

*আপনার ভবিষ্যত পরিকল্পনা সম্পর্কে জানতে চাই।

যেহেতু আমি একজন নৃত্যশিল্পী নাচের সাথেই আমার বসবাস। তাই পরিকল্পনা ও সব নাচকে কেন্দ্র করে। আমি শিখতে চাই। এখনো শেখার অনেক বাকি।আমাদের দেশের নৃত্য শিল্পকে বিশ্বের বুকে তুলে ধরতে আমাদের অবদান রাখতেই হবে।সেজন্য সঠিক দিকনির্দেশনা সাথে প্রয়োজন প্রচুর অনুশীলন আপাতত সেটারই চেষ্টা করছি।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com