মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ১১:২২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা ঝালকাঠিতে তরুণীকে ধর্ষণের অভিযোগের মামলায় পালিত বাবাসহ দুজন গ্রেপ্তার, ভিডিও ধারন ও ছড়িয়ে দেয়ার ব্লাক মেইল! কাউখালীর জেসমিন ধর্ষণ ও হত্যার মূল আসামী  তাঁতীদল নেতা মানিক গ্রেফতার সেন্ট যোসেফ ইন্টারন্যাশনাল স্কুলে ৩ দিনব্যাপী ‘যোসেফাইট টেক কার্নিভাল’ সম্পন্ন কাউখালীতে গৃহবধূকে হত্যা ও মালামাল লুট, ঘরে মিলল বিবস্ত্র লাশ কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত ঠাকুরগাঁওয়ে সৌহার্দ্য ফার্মেসিতে চুরি হওয়া  ১৭ লাখ টাকার ওষুধ উদ্ধার হয়েছে গোবিন্দগঞ্জে গ্রেফতার ৪  হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ৮১ লিটার বিদেশি মদ জব্দ

রায়হান রাফীর নতুন সিনেমা “জানোয়ার ” মুক্তির অপেক্ষা

  • আপডেট সময় বুধবার, ২ সেপ্টেম্বর, ২০২০, ৭.৫৫ পিএম
  • ৮৩০ বার পড়া হয়েছে

আল সামাদ রুবেলঃ লকডাউনের মধ্যে ঘটে যাওয়া দেশব্যাপী আলোচিত খুন ও ধর্ষণের একটি মর্মান্তিক সত্য ঘটনা অবলম্বনে ‘পোড়ামন ২’ ও ‘দহন’ খ্যাত তরুণ নির্মাতা রায়হান রাফী নির্মাণ করেছেন চলচ্চিত্র “জানোয়ার” টার্ন কমিউনিকেশনের প্রযোজনায় এর শুটিং ইতোমধ্যেই শেষ হয়েছে। এই সেপ্টেম্বর মাসেই ওটিটি প্ল্যাটফর্মে ৯০ মিনিট ব্যপ্তির এই চলচ্চিত্রটি মুক্তি পাবে।

যেখানে একজন পুলিশের (তদন্তকারি কর্মকর্তা) চরিত্রে অভিনয় করেছেন বড় পর্দার তাসকিন রহমান। এছাড়াও গূরুত্বপূর্ণ চরিত্রে আছেন রাশেদ মামুন অপু, এলিনা শাম্মী, ফরহাদ লিমন, মুনমুন আহমেদ, আর এ রাহুল, জামশেদ শামীম, জাহাঙ্গীর আলম, শিশু শিল্পী আরিয়া অরিত্রাসহ আরো অনেকে।

গেল এপ্রিলে প্যান্ডামিকের মধ্যেই ঘটে যাওয়া খুন ও গণ ধর্ষণের ঘটনা নিয়ে নির্মিত ‘জানোয়ার’ ছবিটি নিয়ে সরাসরি কিছু জানাতে চাইলেন না পরিচালক রায়হান রাফী। তিনি বলেন, কোন ঘটনা তা বলতে চাইনা, তবে এটি সত্য ঘটনা থেকে অনুপ্রাণিত হয়েছি। এটি ৯০ মিনিটের ছবি, ইন্টারন্যাশনাল ফিল্মগুলোর লেন্থেই নির্মাণ করা। অনলাইন প্ল্যাটফর্মের জন্যই নির্মাণ করেছি।

তাই একে ওটিটি ফিল্ম বলতে চাই। ফিল্মে যা যা থাকে এখানেও তাই আছে। পরবর্তীতে সেন্সর ছাড়পত্র নিয়ে সিনেমা হলেও মুক্তি দিতে পারি। এ ধরনের ঘটনা মানুষকে জানানোর দরকার আছে। সেই উদ্দেশ্যে জানোয়ার ফিল্মটি বানানো। আগামীতে এমন মর্মান্তিক ঘটনা কোথাও ঘটুক তা কখনই চাই না।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com