মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০২:৪৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে ৩টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মিড ডে মিলের দুধ খেয়ে হাসপাতালে ৩৪ শিক্ষার্থী ভর্তি পিরোজপুরে জিয়া মঞ্চের ৩৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শোভাযাত্রা গভীর নলকূপ নিয়ে বিরোধ, হামলা ও হুমকির অভিযোগ লক্ষ্মীপুরে নিরাপত্তাহীনতায় জাকির হোসেনের পরিবার ভাঙ্গা বাজারে দোকানের টিন কেটে দুই দোকানে চুরি নগদ টাকাসহ মালামাল লুট,ব্যবসায়িরা আতংকে ঠাকুরগাঁওয়ের হরিপুরের ভাতুড়িয়া ইউনিয়ন পরিষদ ও কমিউনিটি নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত প্যান্টের পকেটে সোনা লুকিয়ে এনে শাহ আমানতে ধরা এক যাত্রী খিলক্ষেতে ইয়াবা তৈরির ঘাঁটিতে পুলিশের হানা, মাদকসহ মেশিন-কাঁচামাল উদ্ধার,আটক ১ চট্টগ্রামের গণপরিবহনে চরম অনিয়ম-ভোগান্তি: প্রশাসনের নজরদারি নিয়ে প্রশ্ন” এসআরবির যাত্রা শুরু, সদস্যদের স্বচ্ছতা-জবাবদিহিতা নিশ্চিতের নির্দেশ কাউকে দুর্নীতি করতে দেওয়া হবে না: লক্ষ্মীপুরে বনমন্ত্রী

জতীয় সাংবাদিক পরিষদ চট্টগ্রাম জেলা কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত

  • আপডেট সময় সোমবার, ৩১ আগস্ট, ২০২০, ২.২৮ পিএম
  • ৮৩২ বার পড়া হয়েছে

গত ৩০শে আগস্ট রবিবার বিকাল ৪টার সময় চট্টগ্রাম নগরীর পতেঙ্গা, নিজাম মার্কেট চট্টগ্রাম জেলা কমিটির নিজস্ব কার্যালয়ে অনুষ্ঠিত হয়।

সংগঠনের সাধারণ সম্পাদক এস এম সোহেল- এর সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জাতীয় সাংবাদিক পরিষদ চট্টগ্রাম জেলা কমিটির সভাপতি- লায়ন কাজী জিয়া উদ্দিন সোহেল। সভার শুরুতে পবিত্র কোরআন থেকে তেলোয়াত করেন সংগঠনের দপ্তর সম্পাদক এইচ এম ইব্রাহিম। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় সাংবাদিক পরিষদ কেন্দ্রীয় কমিটির সহ সাধারণ সম্পাদক হোসেন মিন্টু।

অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সহ সভাপতি মোছাঃ তানিয়া সুলতানা সানু, সহ সাধারণ সম্পাদক আরজুন নাহার, সদস্য – মনি দেবনাথ, আবদুল মজিদ সাগর,বদিউল আলম আকাশ, মো.মাহবুব আলম প্রমুখ। চট্টগ্রাম জেলা কমিটির সভাপতি লায়ন কাজী জিয়া উদ্দিন সোহেল বলেন, আমরা আজ জাতীয় সাংবাদিক পরিষদ চট্টগ্রাম জেলা কমিটির যে যাত্রা শুরু করেছি তা যেন হয় সাংবাদিকদের অধিকার আদায়ের, নিপীড়িত মানুষের পাশে থাকার। তিনি আরও বলেন জাতীয় সাংবাদিক পরিষদ সব সময় সত্যের পক্ষে ছিলো এবং থাকবে। আমরা সাংবাদিকরা যেনো সাংবাদিকতার নামে অপ-সাংবাদিকতায় জড়িয়ে না পড়ি সেদিকে সদা-সক্রিয় থাকতে হবে।

সভার এক পর্যায়ে ভিডিও কনফারেন্স এর মাধ্যমে ঢাকা থেকে যুক্ত হন কেন্দ্রীয় কমিটির সভাপতি এ এইচ এম আতিকুল্লাহ আরেফিন রাসেল।তিনি চট্টগ্রাম জেলা কমিটির নেতাদের বিভিন্ন দিকনির্দেশনা প্রদান করেন। সভায় সংগঠন বিষয়ে জরুরী কিছু সিদ্ধান্ত গৃহীত হয়। জাতীয় সাংবাদিক পরিষদ চট্টগ্রাম জেলা কমিটির সভাপতির সমাপনী বক্তব্যর মধ্যদিয়ে সভার সমাপ্তি হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com