শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৫২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
বিস্ফোরক ও সন্ত্রাসবিরোধী আইনের মামলায় আজিমনগর আওয়ামী লীগ নেতা নূর ইসলাম চোকদার গ্রেফতার ভাড়া নির্ধারণের আগেই আদায় শুরু, চট্টগ্রামে গণপরিবহনে বেপরোয়া নৈরাজ্য নজরুল বর্ষে শিশু-কিশোরদের জন্য তুলতুলের ‘ছোটদের নজরুল’ শাহজালালে উড়োজাহাজের টয়লেট থেকে ৫০ স্বর্ণবার উদ্ধার পিরোজপুর পুলিশ সুপার মোহাম্মদ মনজুর আহমেদ সিদ্দিকীকে অশ্রুসিক্ত বিদায় জানালো জেলা পুলিশ ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে ৩টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মিড ডে মিলের দুধ খেয়ে হাসপাতালে ৩৪ শিক্ষার্থী ভর্তি পিরোজপুরে জিয়া মঞ্চের ৩৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শোভাযাত্রা গভীর নলকূপ নিয়ে বিরোধ, হামলা ও হুমকির অভিযোগ লক্ষ্মীপুরে নিরাপত্তাহীনতায় জাকির হোসেনের পরিবার ভাঙ্গা বাজারে দোকানের টিন কেটে দুই দোকানে চুরি নগদ টাকাসহ মালামাল লুট,ব্যবসায়িরা আতংকে ঠাকুরগাঁওয়ের হরিপুরের ভাতুড়িয়া ইউনিয়ন পরিষদ ও কমিউনিটি নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত

দু’বছরের কম সময়ে করোনামুক্ত হবে বিশ্ব আশাপ্রকাশ :বিশ্ব স্বাস্থ্য সংস্থা

  • আপডেট সময় শনিবার, ২২ আগস্ট, ২০২০, ১১.৪৩ এএম
  • ৬৭৭ বার পড়া হয়েছে

আগামী দু’বছরের আগেই করোনামুক্ত হবে বিশ্ব। শুক্রবার এমনই আশা প্রকাশ করলেন বিশ্ব স্বাস্থ্য সংস্থা-র  প্রধান টেড্রস অ্যাডানম গেব্রেয়েসাস। তিনি বলেন, “আশা করছি দু’বছরেরও কম সময়ে এই অতিমারি থেকে নিষ্কৃতি পাবে গোটা বিশ্ব।

করোনার কথা বলতে গিয়ে তিনি ১৯১৮-র স্প্যানিশ ফ্লু অতিমারির প্রসঙ্গও টেনে আনেন। তাঁর মতে, সে সময় উন্নত প্রযুক্তি ছিল না। এত অত্যাধুনিক ব্যবস্থাও ছিল না। ফলে দ্রুত ছড়িয়ে পড়েছিল স্প্যানিশ ফ্লু। কিন্তু আধুনিক বিশ্বে করোনাকে দ্রুত বাগে আনা যাবে বলেই মনে করেন টেড্রস অ্যাডানম গেব্রেয়েসাস।

করোনা কেন দ্রুত ছড়িয়ে পড়ল তার একটা ব্যাখ্যাও দিয়েছেন তিনি। টেড্রস বলেন, “বর্তমান যুগে বিশ্বায়ন, পারস্পরিক সান্নিধ্যের কারণে করোনা গোটা বিশ্বে অতি দ্রুত বেগে ছড়িয়েছে। তবে করোনাকে ঠেকাতে আমাদের হাতে যে সব উপায় রয়েছে, সেগুলো সর্বোচ্চ পরিমাণে প্রয়োগ করতে হবে।
সংযোজন হিসবে প্রতিষেধকও আনা হচ্ছে। আশা করছি, সব কিছু ঠিক থাকলে ১৯১৮-র ফ্লু-র চেয়ে কম সময়ে করোনামুক্ত হবে বিশ্ব।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com