মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ১০:৪৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা ঝালকাঠিতে তরুণীকে ধর্ষণের অভিযোগের মামলায় পালিত বাবাসহ দুজন গ্রেপ্তার, ভিডিও ধারন ও ছড়িয়ে দেয়ার ব্লাক মেইল! কাউখালীর জেসমিন ধর্ষণ ও হত্যার মূল আসামী  তাঁতীদল নেতা মানিক গ্রেফতার সেন্ট যোসেফ ইন্টারন্যাশনাল স্কুলে ৩ দিনব্যাপী ‘যোসেফাইট টেক কার্নিভাল’ সম্পন্ন কাউখালীতে গৃহবধূকে হত্যা ও মালামাল লুট, ঘরে মিলল বিবস্ত্র লাশ কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত ঠাকুরগাঁওয়ে সৌহার্দ্য ফার্মেসিতে চুরি হওয়া  ১৭ লাখ টাকার ওষুধ উদ্ধার হয়েছে গোবিন্দগঞ্জে গ্রেফতার ৪  হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ৮১ লিটার বিদেশি মদ জব্দ

স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘সহজ পাঠ’ ইউটিউব চ্যানেল টঙ্কারে মুক্তি পাচ্ছে আগামীকাল

  • আপডেট সময় বৃহস্পতিবার, ২০ আগস্ট, ২০২০, ১২.৩১ পিএম
  • ৯৪৯ বার পড়া হয়েছে

পথশিশুদেরও ইচ্ছে হয় পড়ালেখা করতে। আরও দশজনের মতো স্কুলে যেতে। সম্মান নিয়ে বাঁচতে। কিন্তু পেটের ক্ষুধা মেটানোর জন্য শহরে বোতল কুড়িয়ে, বনে বাদারে ঘুরে তাদের দিন কেটে যায়। পরিচয়হীন এই পথশিশুদের গল্প নিয়ে স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘সহজ পাঠ’ ইউটিউব চ্যানেল ‘টঙ্কার’ এ মুক্তি পাচ্ছে আগামীকাল শুক্রবার।

চলচ্চিত্রটি সম্পাদনা করেছেন চৈতন্য রাজবংশী এবং চিত্রনাট্য ও পরিচালনায় ছিলেন পুলক রাজ। জানা যায়, ২০১৮ সালে সুনামগঞ্জ শহরের পথ শিশুদের নিয়ে এই চলচ্চিত্রটির নির্মাণ কাজ শেষ হয়। ৯ মিনিট ২১ সেকেন্ডের চলচ্চিত্রে অভিনয় করেছেন অভিনয় করেছেন সিদ্দিক, আলী, রসুল, ইউসুফ এবং রফিকুল।

পুলক রাজ বলেন, মানুষের বিবেককে নাড়া দেয়ার চেষ্টা করেছি। শিশুদের নিয়ে প্রথম কাজ শুরু করলাম। ২০১৭ সালের রমজান মাসে বন্ধু ফাহমিদার ক্যামেরা দিয়ে স্বপ্নডানা পাঠশালার পথশিশুদের জীবনের গল্প নিয়ে শুরু করেছিলাম নির্মাণ কাজ।

শেষ পর্যন্ত পরিচালক চৈতন্য রাজবংশী দাদার সম্পাদনায় জন্ম নিলো আমার প্রথম স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘সহজ পাঠ’। জাহাঙ্গীর আলম ভাইয়া পথশিশুদের নিয়ে স্বপ্নডানা পাঠশালা প্রতিষ্ঠিত করেছিলেন বলেই পথশিশুদের নিয়ে এই কাজ করতে পেরেছি। চৈতন্য রাজবংশী বলেন, আমি কিছুটা অলস প্রকৃতির মানুষ।

মন থেকে টান না আসলে কোন কাজ করি না। পুলকের এই কাজের এডিটিংয়ের কথা যখন আমাকে বলে আমি তাকে বলেছিলাম ধৈর্য্য আছে তো। কবে শেষ করে দিতে পারবো তা জানি না। পুলক সেই ধৈর্যের পরীক্ষায় পাশ করেছে। একজন পরিচালকের এই গুণটা থাকা আবশ্যক। আমি শুধু তাকে সাহায্য করেছি মাত্র। সিনেমার জয় হোক।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com