মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ১০:৪৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা ঝালকাঠিতে তরুণীকে ধর্ষণের অভিযোগের মামলায় পালিত বাবাসহ দুজন গ্রেপ্তার, ভিডিও ধারন ও ছড়িয়ে দেয়ার ব্লাক মেইল! কাউখালীর জেসমিন ধর্ষণ ও হত্যার মূল আসামী  তাঁতীদল নেতা মানিক গ্রেফতার সেন্ট যোসেফ ইন্টারন্যাশনাল স্কুলে ৩ দিনব্যাপী ‘যোসেফাইট টেক কার্নিভাল’ সম্পন্ন কাউখালীতে গৃহবধূকে হত্যা ও মালামাল লুট, ঘরে মিলল বিবস্ত্র লাশ কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত ঠাকুরগাঁওয়ে সৌহার্দ্য ফার্মেসিতে চুরি হওয়া  ১৭ লাখ টাকার ওষুধ উদ্ধার হয়েছে গোবিন্দগঞ্জে গ্রেফতার ৪  হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ৮১ লিটার বিদেশি মদ জব্দ

প্রচারিত হতে যাচ্ছে টেলিফিল্ম ‘রূপকথা মেঘবালিকা’

  • আপডেট সময় বুধবার, ১৯ আগস্ট, ২০২০, ৯.৫৮ পিএম
  • ৭৯৬ বার পড়া হয়েছে

বিনোদন প্রতিবেদক, আল সামাদ রুবেলঃ নির্মিত হয়েছে টেলিফিল্ম ‘রূপকথা মেঘবালিকা’। সেতু আরিফের রচনায় ও সাখাওয়াৎ মানিক’র পরিচালনায় এই টেলিফিল্মে অভিনয় করেছেন জাকিয়া বারী মম, এফ এস নাইম, বাকার বকুল, তারিন রহমানও কিসলু। এনটিভিতে শুক্রবার (২১ আগস্ট) দুপুর ২.৩৫ মিনিটে প্রচারিত হবে এই টেলিফিল্ম ‘রূপকথা মেঘবালিকা’।

মফস্বল শহরের রেলস্টেশনে স্টেশন মাস্টার হিসেবে দায়িত্ব নিয়ে আসে তরুণ রাশেদ। স্টেশনকেন্দ্রিক নদী আর সবুজে রাশেদের সঙ্গে পরিচয় হয় রূপকথার রহস্যময়ী পরী চরিত্র নওরির। এরপর থেকে নওরি ছায়ার মত রাশেদের চারপাশে জাপটে থাকে, একটা ঘোরের মধ্যে থাকে রাশেদ।

অন্যদিকে বাবার কাছে এই তরুণের গল্প শুনতে শুনতে গোপনে গোপনে রাশেদের প্রেমে পড়ে যায় স্টেশন টিকিট মাস্টরের মেয়ে মুনিয়া। প্রায়ই নানা অজুহাতে রাশেদের সঙ্গে দেখা করতে চলে আসে মুনিয়া।

এরপর কোনো এক পূর্নিমায় কামিনী ফুলের ঘ্রাণে রাশেদের মুখোমুখি হয় মুনিয়া। সে রাশেদের মেঘবালিকা হতে চায়। ধীরে ধীরে সেখানে আরও একজনের উপস্থিতি টের পায় রাশেদ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com