মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ১১:২৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা ঝালকাঠিতে তরুণীকে ধর্ষণের অভিযোগের মামলায় পালিত বাবাসহ দুজন গ্রেপ্তার, ভিডিও ধারন ও ছড়িয়ে দেয়ার ব্লাক মেইল! কাউখালীর জেসমিন ধর্ষণ ও হত্যার মূল আসামী  তাঁতীদল নেতা মানিক গ্রেফতার সেন্ট যোসেফ ইন্টারন্যাশনাল স্কুলে ৩ দিনব্যাপী ‘যোসেফাইট টেক কার্নিভাল’ সম্পন্ন কাউখালীতে গৃহবধূকে হত্যা ও মালামাল লুট, ঘরে মিলল বিবস্ত্র লাশ কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত ঠাকুরগাঁওয়ে সৌহার্দ্য ফার্মেসিতে চুরি হওয়া  ১৭ লাখ টাকার ওষুধ উদ্ধার হয়েছে গোবিন্দগঞ্জে গ্রেফতার ৪  হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ৮১ লিটার বিদেশি মদ জব্দ

ক্যাসিনো সিনেমায় ডিবি চরিত্রে অভিনেতা আমিনুল আশরাফ

  • আপডেট সময় মঙ্গলবার, ১৮ আগস্ট, ২০২০, ৩.০৩ পিএম
  • ৭৫৪ বার পড়া হয়েছে
আল সামাদ রুবেলঃ মহাকাল নাট্য সম্প্রদায়ের একজন সদস্য হিসেবে কাজ করেন আমিনুল আশরাফ । তার হাত দিয়েই গড়ে উঠেছিল ড্যানসিং কোরিওগ্রাফি স্কুল ‘কাঁদামাটি’। দারাজ, প্রাণ এবং বিশ্বকাপের থিম সংয়ের মডেল হয়েছেন। সৈকত নাসিরের পরিচালনায় ‘ক্যাসিনো’ সিনেমায় ডিবির একটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন আমিনুল আশরাফ।
এ ছবির হাত ধরেই সিনেমায় অভিষেক হচ্ছে তার। রাকেশ বসু পরিচালিত সিক্স সেন্স, অন্তরালে, এ -বাড়ি ও -বাড়ি এবং দীপ্ত টিভির ১০০ পর্বের দীর্ঘ সিরিয়াল ‘অলি’ নাটকেও কাজ করে প্রশংসিত হয়েছেন। দীর্ঘ ১২ বছর ধরে তিনি মঞ্চে অভিনয় করলেও বড় পর্দায় আসেনি কখনো। এবার সেই যাত্রাও হয়ে গেল। এ প্রসঙ্গে আমিনুল আশরাফ গনমাধ্যমকে বলেন,‘সৈকত নাসির ভাই আমার খুব কাছের মানুষ। তার সঙ্গে আমার দীর্ঘদিনের পরিচয়।
তিনিও মহাকাল নাট্য সম্প্রদায়ের একজন সিনিয়র সদস্য। আর একটি বিষয় হচ্ছে তিনি ইন্ড্রাস্টির একজন মেধাবী পরিচালক। তার পরিচালনায় কাজ করতে পেরে খুব ভালো লেগেছে।’ ‘ক্যাসিনো’ ছবিতে মূল ভূমিকায় অভিনয় করেছেন চিত্রনায়ক নিরব। তার সঙ্গে এ ছবি দিয়েই প্রথমবার জুটি বেঁধেছেন শবনম বুবলী।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com