এ আর আহমেদ হোসাইন কুমিল্লা উত্তর জেলা প্রতিনিধি কুমিল্লা সদর আসনের সংসদ সদস্য আ,ক,ম,বাহাউদ্দিন বাহার বুধবার সকালে নগরীর মুন্সেফবাড়ীস্থ তার নিজ বাড়িতে জেলার সাংবাদিকদের উপস্থিতিতে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের ডাঃ মজিবুর রহমানের হাতে তিনি বেসরকারী অনুদান প্রটকলএক্সে মেশিন ও হাইফ্লু অক্সিজেনের বক্স তুলে দেন। ওই সময় এমপি বাহার বলেন- করোনা প্রতিরোধে দিনরাত নিরলস ভাবে আমাদের সরকার কাজ করে যাচ্ছে।কুমেক হাসপাতালে হাইফ্লু অক্সিজেনের অভাবে রোগী মারা যাচ্ছে।সরাকারী ভাবে হাইফ্লুঅক্সিজেন রোগীদের সেবা অনুযায়ী না আশায় আমার উদ্যাগে ১৫ টি হাইফ্লুঅক্সিজেন মেশিন সংযোগ করা হলো আরো দুটি হাইফ্লুঅক্সিজেন মেশিন সংযোজনের চেষ্টায় চলছে। এছাড়াও রোটারী ক্লাব অব কুমিল্লার উদ্যাগে ডাঃ তৃপ্তিশ চন্দ্রঘোষ একটি প্রটকল এক্সেমেশিন প্রদান করেন। ওই সময় এমপি বাহার- যারা সার্বিকভাবে বিভিন্ন সামগ্রী দিয়ে কুমেক হাসপাতালে রোগীদের সেবা দেওয়ার জন্য সহযোগীতা করে আসছে তাদেরকে কৃতজ্ঞতা জানিয়ে আগামী ১৫ ই আগষ্ট (শনিবার) জাতীয় শোকদিবসে জাতির জনক ও তার পরিবারের প্রতি শোক জ্ঞাপন করে বিশেষ দোয়া করার আহবান করেন।