শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০২:১৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
বিস্ফোরক ও সন্ত্রাসবিরোধী আইনের মামলায় আজিমনগর আওয়ামী লীগ নেতা নূর ইসলাম চোকদার গ্রেফতার ভাড়া নির্ধারণের আগেই আদায় শুরু, চট্টগ্রামে গণপরিবহনে বেপরোয়া নৈরাজ্য নজরুল বর্ষে শিশু-কিশোরদের জন্য তুলতুলের ‘ছোটদের নজরুল’ শাহজালালে উড়োজাহাজের টয়লেট থেকে ৫০ স্বর্ণবার উদ্ধার পিরোজপুর পুলিশ সুপার মোহাম্মদ মনজুর আহমেদ সিদ্দিকীকে অশ্রুসিক্ত বিদায় জানালো জেলা পুলিশ ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে ৩টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মিড ডে মিলের দুধ খেয়ে হাসপাতালে ৩৪ শিক্ষার্থী ভর্তি পিরোজপুরে জিয়া মঞ্চের ৩৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শোভাযাত্রা গভীর নলকূপ নিয়ে বিরোধ, হামলা ও হুমকির অভিযোগ লক্ষ্মীপুরে নিরাপত্তাহীনতায় জাকির হোসেনের পরিবার ভাঙ্গা বাজারে দোকানের টিন কেটে দুই দোকানে চুরি নগদ টাকাসহ মালামাল লুট,ব্যবসায়িরা আতংকে ঠাকুরগাঁওয়ের হরিপুরের ভাতুড়িয়া ইউনিয়ন পরিষদ ও কমিউনিটি নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত

করোনাভাইরাস টিকা অনুমোদনের ঘোষণা রাশিয়ার

  • আপডেট সময় মঙ্গলবার, ১১ আগস্ট, ২০২০, ১০.৩৯ পিএম
  • ৩০৭ বার পড়া হয়েছে

স্বাস্থ্য বিশেষজ্ঞদের এর আগে নানাধরনের সন্দেহ প্রকাশ এবং প্রতিষ্ঠিত নিয়মকানুন মেনে চলার ব্যাপারে বিশ্ব স্বাস্থ্য সংস্থার হুঁশিয়ারি সত্ত্বেও রাশিয়ার স্বাস্থ্য মন্ত্রী মিখাইল মুরাশকো ঘোষণা করেছেন যে, এই ভ্যাকসিন “খুবই কার্যকর এবং নিরাপদ প্রমাণিত হয়েছে” এবং মি. পুতিন বলেছেন এই ভ্যাকসিন “প্রয়োজনীয় সব পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে”। স্বাস্থ্য মন্ত্রী আরও বলেছেন যে কয়েক হাজার মানুষের ওপর এই ভ্যাকসিনের ট্রায়াল অব্যাহত থাকবে।

মি. পুতিন বলেছেন তিনি এই ভ্যাকসিনের গণ উৎপাদন চান। তিনি বলেন তার এক কন্যা এই ভ্যাকসিন ব্যবহার করেছেন এবং শরীরের তাপমাত্রা কিছুটা বাড়ার পর তিনি পুরো সুস্থ বোধ করেছেন।

বিভিন্ন দেশে একাধিক টিকার ট্রায়াল এই মুহূর্তে চলছে। এ মাসেই আরও আগের দিকে আমেরিকার সংক্রামক ব্যাধি বিশেষজ্ঞ অ্যান্টনি ফাউচি বলেছিলেন ভ্যাকসিন কারো ওপর প্রয়োগ করার আগে রাশিয়া “আসলেই তা যথাযথভাবে পরীক্ষা করে দেখবে” বলে তিনি আশা করেন।

রাশিয়া যে পরিমাণ দ্রুততার সাথে এই টিকা তৈরির কাজ চালাচ্ছিল তাতে পশ্চিমা দেশগুলোর বিজ্ঞানীরা উদ্বেগ প্রকাশ করে বলেছিলেন দ্রুত টিকা বের করার জন্য কর্তৃপক্ষের চাপের মুখে রুশ গবেষকরা সম্ভবত পরীক্ষা পদ্ধতিতে কাটছাঁট করতে পারেন বলে তাদের আশংকা। সূত্র: বিবিসি

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com