শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৪:০৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
বিস্ফোরক ও সন্ত্রাসবিরোধী আইনের মামলায় আজিমনগর আওয়ামী লীগ নেতা নূর ইসলাম চোকদার গ্রেফতার ভাড়া নির্ধারণের আগেই আদায় শুরু, চট্টগ্রামে গণপরিবহনে বেপরোয়া নৈরাজ্য নজরুল বর্ষে শিশু-কিশোরদের জন্য তুলতুলের ‘ছোটদের নজরুল’ শাহজালালে উড়োজাহাজের টয়লেট থেকে ৫০ স্বর্ণবার উদ্ধার পিরোজপুর পুলিশ সুপার মোহাম্মদ মনজুর আহমেদ সিদ্দিকীকে অশ্রুসিক্ত বিদায় জানালো জেলা পুলিশ ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে ৩টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মিড ডে মিলের দুধ খেয়ে হাসপাতালে ৩৪ শিক্ষার্থী ভর্তি পিরোজপুরে জিয়া মঞ্চের ৩৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শোভাযাত্রা গভীর নলকূপ নিয়ে বিরোধ, হামলা ও হুমকির অভিযোগ লক্ষ্মীপুরে নিরাপত্তাহীনতায় জাকির হোসেনের পরিবার ভাঙ্গা বাজারে দোকানের টিন কেটে দুই দোকানে চুরি নগদ টাকাসহ মালামাল লুট,ব্যবসায়িরা আতংকে ঠাকুরগাঁওয়ের হরিপুরের ভাতুড়িয়া ইউনিয়ন পরিষদ ও কমিউনিটি নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত

জ্বর, কাশি হলেই আপনারা নমুনা পরীক্ষা করতে দেবেন: ডা. নাসিমা সুলতানা

  • আপডেট সময় শনিবার, ৮ আগস্ট, ২০২০, ৫.৫৪ পিএম
  • ৩০৭ বার পড়া হয়েছে

স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা বলেছেন, জ্বর, কাশি হলেই আপনারা নমুনা পরীক্ষা করতে দেবেন।

এ ছাড়া যেকোনো লক্ষণ, উপসর্গ থাকলে অবশ্য নিকটস্থ নমুনা সংগ্রহ কেন্দ্রে গিয়ে নমুনা দেবেন এবং পরীক্ষা করাবেন। এই করোনাভাইরাসকে মোকাবিলা করার জন্য নমুনা পরীক্ষা করা অনেক বেশি জরুরি।

আজ শনিবার দুপুরে স্বাস্থ্য অধিদপ্তর আয়োজিত নিয়মিত বুলেটিনে নাসিমা সুলতানা এসব কথা বলেন। তিনি আরো বলেন, যত বেশি আমরা নমুনা পরীক্ষা করতে পারব, তত বেশি এই রোগ প্রতিরোধ করা সহজ হবে।

কাজেই আপনারা এই রোগ গোপন করবেন না। জ্বর, কাশিকে সামান্য মনে করবেন না। জ্বর, কাশি হলেই আপনারা নমুনা পরীক্ষা করতে দেবেন।

উপজেলা, জেলাসহ সব জায়গায় নমুনা পরীক্ষা করার ব্যবস্থা আছে জানিয়ে নাসিমা সুলতানা স্বাস্থ্যবিধিগুলো যথাযথভাবে মেনে চলার জন্য আহ্বান জানান।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com