মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০৯:৫৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা ঝালকাঠিতে তরুণীকে ধর্ষণের অভিযোগের মামলায় পালিত বাবাসহ দুজন গ্রেপ্তার, ভিডিও ধারন ও ছড়িয়ে দেয়ার ব্লাক মেইল! কাউখালীর জেসমিন ধর্ষণ ও হত্যার মূল আসামী  তাঁতীদল নেতা মানিক গ্রেফতার সেন্ট যোসেফ ইন্টারন্যাশনাল স্কুলে ৩ দিনব্যাপী ‘যোসেফাইট টেক কার্নিভাল’ সম্পন্ন কাউখালীতে গৃহবধূকে হত্যা ও মালামাল লুট, ঘরে মিলল বিবস্ত্র লাশ কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত ঠাকুরগাঁওয়ে সৌহার্দ্য ফার্মেসিতে চুরি হওয়া  ১৭ লাখ টাকার ওষুধ উদ্ধার হয়েছে গোবিন্দগঞ্জে গ্রেফতার ৪  হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ৮১ লিটার বিদেশি মদ জব্দ

মাটির কথার এক শৈল্পিক কর্ম।এমন গল্পকে চিত্রায়ন করছেন পরিচালক চৈতন্য রাজবংশী

  • আপডেট সময় শুক্রবার, ৭ আগস্ট, ২০২০, ১০.৩৬ এএম
  • ১০৩৩ বার পড়া হয়েছে

বিনোদন প্রতিবেদক,আল সামাদ রুবেলঃ কুমার সম্প্রদায়ের জীবন ও জীবীকার আসল উপাদান মাটি। আর এই সম্প্রদায়ের মাটি কেন্দ্রীক জীবন বাস্তবতাকে নিয়ে তরুণ নির্মাতা “চৈতন্য রাজবংশী” নির্মাণ করেছেন চলচ্চিত্র “মাটিশ্বর”। সম্প্রতি ইউটিউব চ্যানেল কুঁড়েঘর বায়োস্কোপ থেকে চলচ্চিত্রটির ট্রেইলার প্রকাশিত হয়েছে। নির্মাতা চৈতন্য রাজবংশী মাটি ও মাতার কাছে কখনো হার মানেনি।

মাটির টান,গ্রামের ভালোবাসা, বাঁশির সুর আর লোকগান তার সিনেমার উপজীব্য। এই গল্পকে অন্তরে ধারণ করে হঠাৎ অনুধাবন করেন কুমারপাড়ার কথা, কুমারদের মাটি নিয়ে জীবন ও জীবিকার কথা। বাজার থেকে মাটির জিনিসের চাহিদা উঠে গেলেও সেই বাপদাদার তথা দেশের ঐতিহ্য রক্ষার প্রয়োজনীয়তা, দিন শেষে মাটির ঈশ্বর হয়ে ওঠার গল্প। এই গল্প বাংলা সিনেমায় আগে কেউ কখনো বলেনি।

বাংলা সাহিত্যেও কুমারদের নিয়ে তেমন কথা হয়নি কোথাও। অথচ এই শিল্পটা বিলীন হতে চলল প্রায়। একে এখন ধরে রাখা না গেলে পরে আর পারা যাবে না।এই চলচ্চিত্রের মাধ্যমে সাধারণ মানুষের মধ্যে কুমারদের নিয়ে নতুন করে ধারণা সৃষ্টি হবে।মাটিশ্বর সিনেমার পুরোটাই মোবাইল ফোনের ক্যামেরায় ধারণ করা হয়েছে।

সিনেমাটি ধারণ করা হয়েছে টাঙ্গাইল জেলার দেলদুয়ার উপজেলার ধলেশ্বরী নদী তীরবর্তী এলাসিন গ্রামে।সার্বিক বিষয়ে নির্মাতা চৈতন্য রাজবংশী বলেন, শৈশব থেকেই কুমোরদের দেখে আসছি। তাদের হাতের নরম স্পর্শে মাটি যেন জীবন ফিরে পায়। কি সুন্দর কারুকার্যময় তাদের এই জীবন প্রবাহ। মাটির সাথে তাদের এক আত্মার সম্পর্ক রয়েছে, রয়েছে গভীর অস্তিত্বের এক অবিরাম সম্পর্ক।

মাটিই যেন হয়ে উঠে ঈশ্বর। মাটির বৈচিত্র্য সন্ধান করতে গিয়েই নির্মাণ করেছি মাটিশ্বর। নির্মাতা চৈতন্য রাজবংশী সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগের ২০১২-১৩ বর্ষের শিক্ষার্থী ছিলেন। ‘মাটিশ্বর’ ছাড়াও দুঃসাহসী নারীর আখ্যান নিয়ে সিনেমা ‘প্রত্যর্পণ’; বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অসঙ্গতি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র “প্রারম্ভ”; মাদকের ভয়াবহতা নিয়ে স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র “না”; সিটমহল সমস্যা নিয়ে স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র “পরভুই”; হিন্দুধর্মের বলি প্রথার উপর চলচ্চিত্র “বলি” নির্মাণ করেন

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com