শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬, ০২:৩৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
প্রাকৃতিক দুর্গে পরিণত ইরান: স্থল অভিযানের জন্য এক কঠিন চ্যালেঞ্জ ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে ১২৫ নং ভুরভুসী কালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বাসন্তী রানী রায় দিনের বেলায় জ্বালাচ্ছেন বিদ্যুতের বাতি-দেখার কেউ নেই গৌরীপুর প্রেসক্লাবের নবগঠিত কমিটিতে সভাপতি ফারুক ও সাধারণ সম্পাদক রাকিব চট্টগ্রামে ভোজ্যতেলের কালোবাজারি দমনে র‍্যাব-৭ এর সাঁড়াশি অভিযান ১৪ দিনের যুদ্ধবিরতিতে রাজি হয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হামের প্রাদুর্ভাব মোকাবিলায় অব্যবহৃত মহামারি তহবিল থেকে ৬০৪ কোটি টাকা বরাদ্দ এসএসসি পরীক্ষার প্রবেশপত্র নিয়ে জরুরি নির্দেশনা জাতির পিতার পরিবারের বিশেষ নিরাপত্তা আইন বাতিল, সংসদে বিল পাস সায়েদাবাদে অনুমোদনহীন একাধিক বাস কাউন্টার সিলগালা সংসদের সংরক্ষিত নারী আসনের ভোটের তফসিল ঘোষণা মনোনয়নপত্র দাখিলের শেষ সময় ২১ এপ্রিল

কভিড ১৯’এ এখন তরুণরাই বেশি সংক্রমিত হচ্ছে: বিশ্বস্বাস্থ্য সংস্থা

  • আপডেট সময় বৃহস্পতিবার, ৬ আগস্ট, ২০২০, ১.১৯ পিএম
  • ৮১৭ বার পড়া হয়েছে

বিশ্ব স্বাস্থ্য সংস্থা জানাচ্ছে যে গত ৫ মাসে কভিড ১৯ এ তরুণরাই তিনগুণ বেশি সংক্রমিত হয়েছে । এর জন্য শারিরীক দূরত্ব বজায় রাখতে তরুণদের ব্যর্থতাকেই সংস্থাটি দায়ি করেছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা জানাচ্ছে ফেব্রুয়ারি মাসের শেষ থেকে জুলাই মাসের মাঝামাঝি পর্যন্ত যে ৬০ লক্ষ লোক এতে সংক্রমিত হয়েছেন তার ১৫% ‘এর বয়স ১৫ থেকে ২৪ বছরের মধ্যে। কিন্তু এর আগে এই সংক্রমণের হার ছিল ৪.৫% ।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার মহাপরিচালক বলেন আমরা এর আগেও বলেছি এবং আবারো বলবো যে তরুণরা এই রোগমুক্ত নয়। তারা সংক্রমিত হতে পারে, মারাও যেতে পারে। স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন যে তরুণরা মাস্ক পরতে এবং নিজেদের মধ্যে দূরত্ব বজায় রাখতে চায় না। জন্স হপকিন্স ইউনিভার্সিটির করোনাভইরাস সেন্টার জানাচ্ছে গোটা বিশ্বে এখন করোনাভাইরাসে মোট মৃতের সংখ্যা সাত লক্ষের বেশি এবং মোট সংক্রমিতের সংখ্যা এক কোটি পঁচাশি লাখের বেশি। অনেক দেশেই করোনাভাইরাসের প্রকোপ নতুন করে দেখা দিয়েছে এবং মৃত্যুর সংখ্যা ও বাড়ছে। যুক্তরাষ্ট্রে ৬ টি অঙ্গরাজ্য জোটবদ্ধ ভাবে ৩৫ লক্ষ করোনাভাইরাস পরীক্ষা পদ্ধতি কিনছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com