শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৩:২৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
বিস্ফোরক ও সন্ত্রাসবিরোধী আইনের মামলায় আজিমনগর আওয়ামী লীগ নেতা নূর ইসলাম চোকদার গ্রেফতার ভাড়া নির্ধারণের আগেই আদায় শুরু, চট্টগ্রামে গণপরিবহনে বেপরোয়া নৈরাজ্য নজরুল বর্ষে শিশু-কিশোরদের জন্য তুলতুলের ‘ছোটদের নজরুল’ শাহজালালে উড়োজাহাজের টয়লেট থেকে ৫০ স্বর্ণবার উদ্ধার পিরোজপুর পুলিশ সুপার মোহাম্মদ মনজুর আহমেদ সিদ্দিকীকে অশ্রুসিক্ত বিদায় জানালো জেলা পুলিশ ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে ৩টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মিড ডে মিলের দুধ খেয়ে হাসপাতালে ৩৪ শিক্ষার্থী ভর্তি পিরোজপুরে জিয়া মঞ্চের ৩৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শোভাযাত্রা গভীর নলকূপ নিয়ে বিরোধ, হামলা ও হুমকির অভিযোগ লক্ষ্মীপুরে নিরাপত্তাহীনতায় জাকির হোসেনের পরিবার ভাঙ্গা বাজারে দোকানের টিন কেটে দুই দোকানে চুরি নগদ টাকাসহ মালামাল লুট,ব্যবসায়িরা আতংকে ঠাকুরগাঁওয়ের হরিপুরের ভাতুড়িয়া ইউনিয়ন পরিষদ ও কমিউনিটি নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত

বিশ্বে ২৪ ঘণ্টায় ২ লাখ ২০ হাজার মানুষ করোনাভাইরাসে আক্রান্ত

  • আপডেট সময় বুধবার, ৫ আগস্ট, ২০২০, ৬.২৫ পিএম
  • ৬৫১ বার পড়া হয়েছে

বিশ্বব্যাপী ২৪ ঘণ্টায় প্রায় ২ লাখ ২০ হাজার মানুষ নতুন করে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে। এনিয়ে এ মহামারি ভাইরাসে বিশ্বজুড়ে আক্রান্তের সংখ্যা বেড়ে মোট ১ কোটি ৮১ লাখ ৪০ হাজার ছাড়িয়ে গেল। বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) মঙ্গলবার তাদের প্রাত্যহিক বুলেটিনে এ তথ্য জানায়। খবর তাস’র।
৪ আগস্ট মস্কো সময় ১১ টা পর্যন্ত বিশ্বব্যাপী করোনায় আক্রান্তের সংখ্যা বেড়ে কমপক্ষে ১ কোটি ৮১ লাখ ৪২
হাজার ৭১৮ জনে এবং মৃতের সংখ্যা বেড়ে ৬ লাখ ৯১ হাজার ১৩ জনে দাঁড়িয়েছে। ফলে গত ২৪ ঘণ্টায় ২ লাখ ১৯ হাজার ৮৬২ জন আক্রান্ত এবং ৪ হাজার ২৭৮ জন প্রাণ হারিয়েছে।
বিশ্বের বিভিন্ন দেশের সরকারি সূত্রের বরাত দিয়ে ডব্লিউএইচও এ পরিসংখ্যান তৈরি করে। দক্ষিণ ও উত্তর আমেরিকার দেশগুলোতে সবচেয়ে বেশি ৯৭ লাখ ৪১ হাজার ৭২৭ জন করোনায় আক্রান্ত হয়েছে। গত ২৪ ঘণ্টায় এ অঞ্চলে ১ লাখ ১১ হাজার ১২৯ জন আক্রান্ত এবং ২ হাজার ১৭২ জনের মৃত্যু হয়েছে। এনিয়ে এ অঞ্চলে মৃতের সংখ্যা বেড়ে মোট ৩ লাখ ৬৫ হাজার ৩৩৪ জনে দাঁড়ালো।
ইউরোপের দেশগুলোতে কোভিড-১৯-এ আক্রান্তের সংখ্যা বেড়ে এ পর্যন্ত মোট ৩৪ লাখ ২৫ হাজার ১৭ জনে এবং মৃতের সংখ্যা বেড়ে ২ লাখ ১৪ হাজার ২৩৮ জনে দাঁড়িয়েছে। গত ২৪ ঘণ্টায় এ মহাদেশে ২৮ হাজার ৯৬৪ আক্রান্ত এবং ৬৪৭ জনের মৃত্যু হয়েছে। দক্ষিণপূর্ব এশিয়ায় এ পর্যন্ত মোট ২২ লাখ ৪২ হাজার ৬৫৬ জন করোনায় আক্রান্ত হয়েছে এবং ৪৭ হাজার ৫৭৪ জন প্রাণ হারিয়েছে। গত ২৪ ঘণ্টায় এ অঞ্চলে ৫৫ হাজার ৬৪১ জন আক্রান্ত এবং ৮৯৯ জনের মৃত্যু হয়েছে।
এদিকে করোনাভাইরাসে বিশ্বে সবচেয়ে ক্ষতিগ্রস্ত দেশ যুক্তরাষ্ট্রে এ ভাইরাসে এ পর্যন্ত আক্রান্তের সংখ্যা বেড়ে
মোট ৪৬ লাখ ২৯ হাজার ৪৫৯ জনে দাঁড়িয়েছে। এদিক থেকে যুক্তরাষ্ট্রের পরের অবস্থানে থাকা ব্রাজিলে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা বেড়ে ২৭ লাখ ৩৩ হাজার ৬৭৭ জনে, ভারতে ১৮ লাখ ৫৫ হাজার ৭৪৫ জনে, রাশিয়ায় ৮ লাখ ৬১ হাজার ৪২৩ জনে, দক্ষিণ আফ্রিকায় ৫ লাখ ১৬ হাজার ৮৬২ জনে, মেক্সিকোতে ৪ লাখ ৩৯ হাজার ৪৬ জনে, পেরুতে ৪ লাখ ২৮ হাজার ৮৫০ জনে, চিলিতে ৩ লাখ ৬১ হাজার ৪৯৩ জনে কলম্বিয়ায় ৩ লাখ ১৭ হাজার ৬৫১ জনে এবং ইরানে ৩ লাখ ১২ হাজার ৩৫ জনে দাঁড়িয়েছে।
বিশ্বের বিভিন্ন দেশের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের বরাত দিয়ে তৈরি করা এ পরিসংখ্যান করোনাভাইরাসের প্রকৃত আক্রান্তের সংখ্যার কেবলমাত্র একটি আংশিক প্রতিফলন বলে ধারণা করা হচ্ছে। কেননা, বিশ্বের অনেক দেশ কেবলমাত্র গুরুতর আক্রান্ত লোকদেরই করোনা পরীক্ষা করছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com