শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০১:৫৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
বিস্ফোরক ও সন্ত্রাসবিরোধী আইনের মামলায় আজিমনগর আওয়ামী লীগ নেতা নূর ইসলাম চোকদার গ্রেফতার ভাড়া নির্ধারণের আগেই আদায় শুরু, চট্টগ্রামে গণপরিবহনে বেপরোয়া নৈরাজ্য নজরুল বর্ষে শিশু-কিশোরদের জন্য তুলতুলের ‘ছোটদের নজরুল’ শাহজালালে উড়োজাহাজের টয়লেট থেকে ৫০ স্বর্ণবার উদ্ধার পিরোজপুর পুলিশ সুপার মোহাম্মদ মনজুর আহমেদ সিদ্দিকীকে অশ্রুসিক্ত বিদায় জানালো জেলা পুলিশ ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে ৩টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মিড ডে মিলের দুধ খেয়ে হাসপাতালে ৩৪ শিক্ষার্থী ভর্তি পিরোজপুরে জিয়া মঞ্চের ৩৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শোভাযাত্রা গভীর নলকূপ নিয়ে বিরোধ, হামলা ও হুমকির অভিযোগ লক্ষ্মীপুরে নিরাপত্তাহীনতায় জাকির হোসেনের পরিবার ভাঙ্গা বাজারে দোকানের টিন কেটে দুই দোকানে চুরি নগদ টাকাসহ মালামাল লুট,ব্যবসায়িরা আতংকে ঠাকুরগাঁওয়ের হরিপুরের ভাতুড়িয়া ইউনিয়ন পরিষদ ও কমিউনিটি নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত

সচেতনতা বাড়াতে নলছিটি নাগরিক ফোরামের মাস্ক বিতরণ

  • আপডেট সময় সোমবার, ৩ আগস্ট, ২০২০, ৬.০৭ পিএম
  • ৭০০ বার পড়া হয়েছে

সচেতনতা বাড়াতে নলছিটি নাগরিক ফোরামের মাস্ক বিতরণ  ‘মাস্ক পড়ুন, সুরক্ষিত থাকুন’ স্লোগানে নলছিটি নাগরিক ফোরামের উদ্যোগে উপজেলা শহর ও ইউনিয়ন পর্যায় ৩ হাজার মানুষের মাঝে করোনা ভাইরাসের সচেতনতা বাড়াতে মাস্ক বিতরণ করা হয়েছে।

আজ (৩ আগস্ট) সোমবার বেলা ১১ টায় ঝালকাঠির নলছিটি উপজেলা শহরের বাসস্ট্যান্ডে মাস্ক বিতরণ ও সচেতনতা কর্মসূচির উদ্বোধন করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ও ঝালকাঠি জেলা আ’লীগ সহ-সভাপতি মোঃ সিদ্দিকুর রহমান। নলছিটি নাগরিক ফোরাম সভাপতি মোঃ সাইদুর রহমান সাঈদ মোল্লার নির্দেশনায় সাধারণ সম্পাদক সাংবাদিক হাসান আলম সুমন এর তত্ত¡াবায়নে অন্যান্যদেও মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ মাহমুদ আলম জোমাদ্দার, উপজেলা ত্রাণ ও দূর্যোগ ব্যবস্থাপনা কর্মকতা বিজন কুমার করাতী, নলছিটি নাগরিক ফোরাম যুগ্ম সাধারণ সম্পাদক আকতারুজ্জামান আকতার, বেলায়েত হোসেন নান্নু, গাজী মোঃ জুয়েল, সাংগঠনিক সম্পাদক আল আমিন ফকির ও খলিলুর রহমান ইমাম প্রমূখ।

নলছিটি নাগরিক ফোরামের মাস্ক বিতরণ কর্মসূচিকে স্বাগত জানিয়ে উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ সিদ্দিকুর রহমান জানান, ‘শুধু নলছিটি নাগরিক ফোরাম নয় করোনা প্রতিরোধে সকলকে সচেতন করতে যে যার অবস্থান থেকে কাজ করা উচিত। মাস্ক করোনা প্রতিরোধে ভূমিকা রাখে। তবে সচেতনতা ছাড়া করোনা ভাইরাস প্রতিরোধ করা সম্ভব নয়। নলছিটি নাগরিক ফোরামের মাস্ক বিতরণে সমাজের সাধারণ মানুষের এই মাস্ক ব্যবহার করে করোনা প্রতিরোধে সহায়ক হবে।’

শহরে বিতরণ শেষে নলছিটি নাগরিক ফোরামের ইউনিয়ন প্রতিনিধিদের মাধ্যমে গ্রাম পর্যায় মাস্ক বিতরণ করা হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com