শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬, ০৪:১৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
প্রাকৃতিক দুর্গে পরিণত ইরান: স্থল অভিযানের জন্য এক কঠিন চ্যালেঞ্জ ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে ১২৫ নং ভুরভুসী কালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বাসন্তী রানী রায় দিনের বেলায় জ্বালাচ্ছেন বিদ্যুতের বাতি-দেখার কেউ নেই গৌরীপুর প্রেসক্লাবের নবগঠিত কমিটিতে সভাপতি ফারুক ও সাধারণ সম্পাদক রাকিব চট্টগ্রামে ভোজ্যতেলের কালোবাজারি দমনে র‍্যাব-৭ এর সাঁড়াশি অভিযান ১৪ দিনের যুদ্ধবিরতিতে রাজি হয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হামের প্রাদুর্ভাব মোকাবিলায় অব্যবহৃত মহামারি তহবিল থেকে ৬০৪ কোটি টাকা বরাদ্দ এসএসসি পরীক্ষার প্রবেশপত্র নিয়ে জরুরি নির্দেশনা জাতির পিতার পরিবারের বিশেষ নিরাপত্তা আইন বাতিল, সংসদে বিল পাস সায়েদাবাদে অনুমোদনহীন একাধিক বাস কাউন্টার সিলগালা সংসদের সংরক্ষিত নারী আসনের ভোটের তফসিল ঘোষণা মনোনয়নপত্র দাখিলের শেষ সময় ২১ এপ্রিল

বিশ্বব্যাপী করোনাভাইরাসের আক্রান্তের সংখ্যা বেড়ে ১ কোটি ৮০ লাখ ছাড়িয়েছে

  • আপডেট সময় সোমবার, ৩ আগস্ট, ২০২০, ১.৪২ পিএম
  • ৫৯২ বার পড়া হয়েছে

চীনে গত ডিসেম্বরের শেষের দিকে প্রথম করোনাভাইরাসের প্রাদুর্ভাব দেখা দেয়ার পর থেকে এ পর্যন্ত বিশ্বব্যাপী এ মহামারিতে আক্রান্তের সংখ্যা বেড়ে ১ কোটি ৮০ লাখ ছাড়িয়ে গেছে। রোববার গ্রীনিচ মান সময় ২২৪০ টা পর্যন্ত বিশ্বের বিভিন্ন দেশের সরকারি সূত্রের বরাত দিয়ে এএফপি এ তথ্য জানায়।
বৈশ্বিক এ মহামারিতে আক্রান্তের হার দ্রুত বৃদ্ধি অব্যাহত থাকায় এ পর্যন্ত আক্রান্তের সংখ্যা বেড়ে কমপক্ষে ১ কোটি ৮০ লাখ ১১ হাজার ৭৬৩ জনে দাঁড়িয়েছে।
পরিসংখ্যান থেকে জানা যায়, মাত্র গত চারদিনে ১০ লাখেরও বেশি মানুষ করোনায় সংক্রমিত হয়েছে।
এসব আক্রান্তের অর্ধেকেরও বেশি ঘটেছে যুক্তরাষ্ট্রে এবং ল্যাটিন আমেরিকা ও ক্যারিবীয় অঞ্চলের দেশগুলোতে।
এদিকে করোনাভাইরাসে বিশ্বে সবচেয়ে ক্ষতিগ্রস্ত দেশ যুক্তরাষ্ট্রে এ ভাইরাসে এখন পর্যন্ত আক্রান্তের সংখ্যা বেড়ে মোট ৪৬ লাখ ৫৭ হাজার ৬৯৩ জনে এবং মৃতের সংখ্যা বেড়ে মোট ১ লাখ ৫৪ হাজার ৭৯৩ জনে দাঁড়িয়েছে। এদিক থেকে যুক্তরাষ্ট্রের পরের অবস্থানে থাকা ব্রাজিলে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা বেড়ে ২৭ লাখ ৩৩ হাজার ৬৭৭ জনে এবং মৃতের সংখ্যা বেড়ে ৯৪ হাজার ১০৪ জনে দাঁড়িয়েছে।
বিশ্বে কোভিড-১৯-এ তৃতীয় সর্বোচ্চ ক্ষতিগ্রস্ত দেশ ভারতে করোনায় আক্রান্তের সংখ্যা বেড়ে ১৭ লাখ ৫০ হাজার ৭২৩ জনে এবং মৃতের সংখ্যা বেড়ে ৩৭ হাজার ৩৬৪ জনে দাঁড়িয়েছে।
এ পর্যন্ত বিশ্বব্যাপী করোনাভাইরাসে মৃতের সংখ্যা বেড়ে মোট ৬ লাখ ৮৭ হাজার ৯৪১ জনে দাঁড়িয়েছে।
বিশ্বের বিভিন্ন দেশের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের এবং বিশ্বস্বাস্থ্য সংস্থার দেয়া তথ্যের বরাত দিয়ে তৈরি করা এএফপি’র পরিসংখ্যান করোনাভাইরাসের প্রকৃত আক্রান্তের সংখ্যার কেবলমাত্র একটি আংশিক প্রতিফলন বলে ধারণা করা হচ্ছে।
কেননা, বিশ্বের অনেক দেশ কেবলমাত্র গুরুতর আক্রান্ত লোকদেরই করোনা পরীক্ষা করছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com