শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০২:৫১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
বিস্ফোরক ও সন্ত্রাসবিরোধী আইনের মামলায় আজিমনগর আওয়ামী লীগ নেতা নূর ইসলাম চোকদার গ্রেফতার ভাড়া নির্ধারণের আগেই আদায় শুরু, চট্টগ্রামে গণপরিবহনে বেপরোয়া নৈরাজ্য নজরুল বর্ষে শিশু-কিশোরদের জন্য তুলতুলের ‘ছোটদের নজরুল’ শাহজালালে উড়োজাহাজের টয়লেট থেকে ৫০ স্বর্ণবার উদ্ধার পিরোজপুর পুলিশ সুপার মোহাম্মদ মনজুর আহমেদ সিদ্দিকীকে অশ্রুসিক্ত বিদায় জানালো জেলা পুলিশ ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে ৩টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মিড ডে মিলের দুধ খেয়ে হাসপাতালে ৩৪ শিক্ষার্থী ভর্তি পিরোজপুরে জিয়া মঞ্চের ৩৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শোভাযাত্রা গভীর নলকূপ নিয়ে বিরোধ, হামলা ও হুমকির অভিযোগ লক্ষ্মীপুরে নিরাপত্তাহীনতায় জাকির হোসেনের পরিবার ভাঙ্গা বাজারে দোকানের টিন কেটে দুই দোকানে চুরি নগদ টাকাসহ মালামাল লুট,ব্যবসায়িরা আতংকে ঠাকুরগাঁওয়ের হরিপুরের ভাতুড়িয়া ইউনিয়ন পরিষদ ও কমিউনিটি নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত

ঈদের বর্জ্য ফেলার জন্য ২৫৬টি স্থান নির্ধারণ করা হয়েছে : মেয়র মো. আতিকুল

  • আপডেট সময় শনিবার, ১ আগস্ট, ২০২০, ৫.৩৯ পিএম
  • ৬৯৮ বার পড়া হয়েছে

ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র মো. আতিকুল ইসলাম বলেছেন, এবার ঈদের বর্জ্য ফেলার জন্য ২৫৬টি স্থান নির্ধারণ করা হয়েছে। আপনারা সবাই কোরবানির বর্জ্য নির্দিষ্ট স্থানে ফেলবেন।

আমি কয়েকটি স্থান দেখে এসেছি। কিন্তু কেউই ওই স্থানে আসছেনও না,বর্জ্যও ফেলছেন না। শহরটিকে রক্ষা করতে হলে আমাদের মানসিকতা পরিবর্তন করতে হবে। শহর পরিষ্কার রাখা খুবই চ্যালেঞ্জিং। এ চ্যালেঞ্জ তখনই সার্থক হবে,যখন সবাই মিলে আমরা একসঙ্গে কাজ করব। কারণ এ শহরটি আমাদের।

আজ শনিবার ঈদুল আজহার দিন দুপুরে রাজধানীর বসিলার সাদিক এগ্রোতে ডিএনসিসি ডিজিটাল হাটের কোরবানির পশু জবাই ও প্রসেসিংয়ের স্থান (স্লটারিং হাউজ) পরিদর্শনকালে মেয়র এসব কথা বলেন।

মেয়র আতিকুল ইসলাম বলেন, ডিজিটাল স্লটারিং হাউজে এবার চারশ গরু কোরবানি দেওয়া খুবই চ্যালেঞ্জিং ছিল। ডিএনসিসির ইতিহাসে এবারই প্রথমবারের মতো এভাবে গরু কোরবানি দেওয়া হয়েছে।

আতিকুল ইসলাম বলেন,এ ডিজিটাল হাট থেকে গরু কিনতে প্রত্যেকেই অনলাইনে আমাদের কাছে বুকিং দিয়েছেন। ফুড গ্রেডেড পলিথিনে মাংস প্যাকেট করে দেওয়া হচ্ছে। আমরা টোটালি কম্পোজিট সিস্টেম করেছি।

অনলাইনে যারা গরু জবাইয়ের বুকিং দিয়েছেন, তাদের আমরা সময় দিয়েছি। ফ্রিজিংয়ের মাধ্যমে নির্ধারিত সময় ঘরে মাংস পৌঁছে দেওয়া হবে। আমরা সুরক্ষা নিশ্চিত করে মানুষের কাছে মাংস পৌঁছে দেওয়ার চেষ্টা করেছি। এ কাজটি অনেক চ্যালেঞ্জের। চারশ গরুর বুকিং রয়েছে। আজই আমরা বিভিন্ন বাসায় বাসায় মাংস পৌঁছে দেব।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com