শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬, ০৬:০৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
প্রাকৃতিক দুর্গে পরিণত ইরান: স্থল অভিযানের জন্য এক কঠিন চ্যালেঞ্জ ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে ১২৫ নং ভুরভুসী কালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বাসন্তী রানী রায় দিনের বেলায় জ্বালাচ্ছেন বিদ্যুতের বাতি-দেখার কেউ নেই গৌরীপুর প্রেসক্লাবের নবগঠিত কমিটিতে সভাপতি ফারুক ও সাধারণ সম্পাদক রাকিব চট্টগ্রামে ভোজ্যতেলের কালোবাজারি দমনে র‍্যাব-৭ এর সাঁড়াশি অভিযান ১৪ দিনের যুদ্ধবিরতিতে রাজি হয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হামের প্রাদুর্ভাব মোকাবিলায় অব্যবহৃত মহামারি তহবিল থেকে ৬০৪ কোটি টাকা বরাদ্দ এসএসসি পরীক্ষার প্রবেশপত্র নিয়ে জরুরি নির্দেশনা জাতির পিতার পরিবারের বিশেষ নিরাপত্তা আইন বাতিল, সংসদে বিল পাস সায়েদাবাদে অনুমোদনহীন একাধিক বাস কাউন্টার সিলগালা সংসদের সংরক্ষিত নারী আসনের ভোটের তফসিল ঘোষণা মনোনয়নপত্র দাখিলের শেষ সময় ২১ এপ্রিল

করোনা ভাইরাস থেকে সুস্থ হওয়ার সংখ্যা ১ কোটি ছাড়াল

  • আপডেট সময় সোমবার, ২৭ জুলাই, ২০২০, ৬.৪৬ পিএম
  • ৬১৫ বার পড়া হয়েছে

করোনা নিয়ে সার্বক্ষণিক আপডেট দেয়া ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারের তথ্যানুযায়ী, সোমবার (২৭ জুলাই) সকাল পর্যন্ত সারা বিশ্বে করোনায় সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন এক কোটি ৪২ হাজার ৫৮৪ জন। এছাড়া মোট সংক্রমিতের সংখ্যা দাঁড়িয়েছে এক কোটি ৬৪ লাখ ১৩ হাজার ৯৫৪ জনে। মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ৬ লাখ ৫২ হাজার ৫৭ জন।

করোনায় সংক্রমণের দিক থেকে প্রথম অবস্থানে রয়েছে যুক্তরাষ্ট্র। সবচেয়ে বিপর্যস্ত এই দেশটিতে শনাক্ত রোগীর সংখ্যা ৪৩ লাখ ৭১ হাজার ৮৩৯ জন। মৃত্যু হয়েছে ১ লাখ ৪৯ হাজার ৮৪৯ জনের। এ পর্যন্ত সুস্থ হয়ে উঠেছেন ২০ লাখ ৯০ হাজার ১২৯ জন।

দ্বিতীয় অবস্থানে রয়েছে ব্রাজিল। দেশটিতে এখন পর্যন্ত ২৪ লাখ ১৯ হাজার ৯০১ জন করোনায় সংক্রমিত হয়েছেন এবং মৃত্যু হয়েছে ৮৭ হাজার ৫২ জনের। আর এ পর্যন্ত ব্রাজিলে সুস্থ হয়ে উঠেছেন ১৬ লাখ ৩৪ হাজার ২৭৪ জন।

করোনায় সংক্রমণের দিক থেকে রাশিয়াকে টপকে তৃতীয় অবস্থানে উঠে আসা ভারতে মোট ১৪ লাখ ৩৬ হাজার ১৯ জন করোনা রোগী শনাক্ত হয়েছে। আর দেশটিতে মৃত্যু হয়েছে ৩২ হাজার ৮১২ জনের এবং সুস্থ হয়েছেন ৯ লাখ ১৮ হাজার ৭৩৫ জন।

অন্যদিকে চতুর্থ অবস্থানে থাকা রাশিয়ায় করোনায় সংক্রমিত হয়েছেন ৮ লাখ ১২ হাজার ৪৮৫ জন। আর মৃত্যু হয়েছে ১৩ হাজার ২৬৯ জনের।

১৭ নম্বর অবস্থানে থাকা বাংলাদেশে এখন পর্যন্ত ২ লাখ ২৩ হাজার ৪৫৩ জন করোনা রোগী শনাক্ত হয়েছে। দেশে করোনায় মৃত্যু হয়েছে ২ হাজার ৯২৮ জনের। আর সুস্থ হয়ে উঠেছেন এক লাখ ২৩ হাজার ৮৮২ জন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com